Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সোশ্যাল মিডিয়া

মাইকের আওয়াজ কমাতে বলায় জবি ছাত্রীকে মারধর

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ২০:২১
মাইকের আওয়াজ কমাতে বলায় জবি ছাত্রীকে মারধর

সংগৃহীত ছবি

কুমিল্লায় নিজ বাসার সামনে মাইকের উচ্চ শব্দ কমানোর অনুরোধ করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নৃবিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়ে ওই শিক্ষার্থী এখন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।

ওই শিক্ষার্থী ফেসবুক পোস্টে লিখেছেন, তাকে ও তার পরিবারকে মামলা না করার জন্য বিভিন্ন মহল থেকে নানাবিধ হুমকি দেওয়া হচ্ছে। পুরো ঘটনাটিকে ধর্মীয় রূপ দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তিনি।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, গত রবিবার সকাল সাড়ে ১১টার দিকে তাদের বাসার সামনে একটি মাজার শরীফের নামে উচ্চ শব্দে মাইক বাজিয়ে তহবিল সংগ্রহ করা হচ্ছিল। পড়াশোনায় মনোযোগ দিতে না পেরে তিনি মাইকের শব্দ কিছুটা কমানোর অনুরোধ করেন। কিন্তু এই অনুরোধের পর পরই সেখানে উপস্থিত ব্যক্তিরা তার সঙ্গে চরম দুর্ব্যবহার ও গালিগালাজ শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে তিনি আইনি সহায়তার জন্য জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি চড়-থাপ্পড়, কাপড় টানাটানি এবং একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে।

চিকিৎসকরা জানিয়েছেন, মেয়েটির আঘাত অত্যন্ত গুরুতর এবং তার শরীরের হাড় ভেঙে গেছে। পুরোপুরি সুস্থ হতে দীর্ঘ সময় লাগবে।

আহত শিক্ষার্থীর অভিযোগ, এই নৃশংস ঘটনার পর তারা যখন আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন, তখন থেকেই স্থানীয় প্রভাবশালী চক্র তাদের ওপর তীব্র চাপ সৃষ্টি করছে। ঘটনাটিকে ভিন্ন খাতে মোড় নিতে তারা সামাজিক মাধ্যম ও এলাকায় মিথ্যা প্রচারণা চালাচ্ছে যে, ওই শিক্ষার্থী ‘ধর্মের বিরুদ্ধে’ কথা বলেছেন। একই সঙ্গে, মেয়েটি নিজেই নিজেকে আঘাত করেছেন বা প্রতিপক্ষের ওপর অ্যাসিড ছুঁড়েছেন—এমন অভিযোগ তুলে ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।

তবে ভুক্তভোগী শিক্ষার্থী স্পষ্ট করে বলেছেন, তার কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য ছিল না। তিনি কেবল তীব্র শব্দদূষণের বিরুদ্ধে কথা বলেছিলেন।

এদিকে এই ন্যাক্কারজনক ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্র সংসদের (জকসু) সঙ্গে যোগাযোগ করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও জকসুর পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারটিকে সব ধরনের আইনি ও প্রশাসনিক সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। জবির সাধারণ শিক্ষার্থীরাও তাদের সহপাঠীর ওপর এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ওই শিক্ষার্থী কোনো রকম প্রভাব ও হস্তক্ষেপ ছাড়া পুরো ঘটনার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জবি শিক্ষার্থীমারধর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise