ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার এ বিষয়ে একটি সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয় এ সভা। এতে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেছেন, শিক্ষার্থী নিখোঁজের বিষয়টি জানার পরপরই ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ ক...