Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সোশ্যাল মিডিয়া

মাহদী আমিন

শিগগিরই ঢাকার সড়কে নামবে পিংক ইলেকট্রিক বাস

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১৯:৪৯
শিগগিরই ঢাকার সড়কে নামবে পিংক ইলেকট্রিক বাস

মাহদী আমিন

সম্পূর্ণ নারীদের দ্বারা পরিচালিত পিংক ইলেকট্রিক বাস খুব শিগগিরই ঢাকার সড়কে চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন। আজ রবিবার এক ফেসবুক পোস্টে তিনি এ বিষয়ে তুলে ধরেন।

মাহদী আমিন লিখেছেন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। তাই দেশকে সত্যিকার অর্থে এগিয়ে নিতে হলে, নারী-পুরুষ নির্বিশেষে প্রতিটি মানুষের অধিকার, স্বাধীনতা, সমৃদ্ধি ও স্বনির্ভরতা নিশ্চিত করা অপরিহার্য। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে নারীর সম্মান, নিরাপত্তা ও সম্ভাবনা জনগণের কাছে, সরকারের কাছে এবং রাষ্ট্রের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।

‘দেশের প্রতিটি প্রান্তে প্রতিটি নারী ও শিশু যেন সর্বোচ্চ নিরাপত্তা পায়, নিজেদের স্বপ্ন ও লক্ষ্যকে যথাযথ সহযোগিতা ও অনুপ্রেরণার মাধ্যমে বাস্তবে রূপ দিতে পারে, নিজের এবং পরিবারের ভাগ্য বদলে দিতে পারে, এই প্রত্যয়ই হোক আন্তর্জাতিক নারী দিবসের মূল প্রতিপাদ্য’, লিখেছেন তিনি।

তিনি জানান, বিএনপি সরকার পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারের মা তথা গৃহকর্ত্রীর জন্য ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি দেশের প্রতিটি উপজেলায় ধারাবাহিকভাবে ফ্রি মেডিকেল সেল ও লিগ্যাল সেল প্রতিষ্ঠা করা হবে, যাতে নারীরা সহজেই স্বাস্থ্যসেবা ও আইনি সহায়তা পেতে পারেন। নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে এবং ব্যবসা পরিচালনা সহজ করতে ট্যাক্সে বিশেষ ছাড় ও ওয়ান-স্টপ সার্ভিস চালু করা হবে।

মাহদী আমিন লিখেছেন, বিএনপির পূর্ববর্তী সরকারের সময় নারীদের জন্য পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক হিসেবে গার্মেন্টস শিল্পের বিকাশ ঘটেছিল। নারীদের জন্য দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা ও বৃত্তির ব্যবস্থাও চালু করা হয়েছিল। সেই ঐতিহ্য ও অর্জনকে ধারণ করেই, জনগণের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নারীদের সর্বোচ্চ মর্যাদা, নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ।

‘আমরা বিশ্বাস করি, যে জাতি মাকে সম্মান দিতে জানে না, সে জাতি কখনোই সত্যিকার অর্থে উন্নত হতে পারে না। বাংলাদেশের প্রতিটি মা, বোন ও কন্যার নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময় জীবন নিশ্চিত করা শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয়; এটি আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের জাতীয় প্রতিজ্ঞা।’

পোস্টের শেষে তার আহ্বান, ‘আসুন, নারীর শক্তি, স্বপ্ন ও সম্ভাবনাকে মর্যাদা দিয়ে, সবাই মিলে গড়ে তুলি এমন একটি বাংলাদেশ, যেখানে প্রতিটি নারী মাথা উঁচু করে বাঁচবে, নিরাপদে চলবে এবং নিজের যোগ্যতায় দেশকে এগিয়ে নিয়ে যাবে।’

পিংক বাসমাহদী আমিনফেসবুক পোস্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে