আগামীর সময়

অব্যাহতির পর মুখ খুললেন হামিম

অব্যাহতির পর মুখ খুললেন হামিম

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

বুধবার (৪ মার্চ) রাত ১০টা ৫১ মিনিটে দেওয়া এক ফেসবুক পোস্টে হামিম এ বিষয়ে কথা বলেন।

পোস্টে তিনি লেখেন, ‘ক্লাস সিক্সে (২০১২) পড়ার সময় থেকে শুরু করে কলেজ জীবন (২০১৭) পর্যন্ত ছাত্রদলের রাজনীতি করেছি, তখন আমার কোনো পদ ছিল না। আজ জানতে পারলাম, কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক পদ থেকে আমাকে সাময়িক অব্যাহতি দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।’

তিনি আরও লেখেন, ‘আমি এই দলের একজন কর্মী। এই পরিচয়টুকুই আমার জন্য অনেক গর্বের। আলহামদুলিল্লাহ।’

    শেয়ার করুন: