Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধর্ম

মসজিদে নববীর ৫০ বছরের কুরআন শিক্ষকের ইন্তেকাল

agamir somoy
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৫
মসজিদে নববীর ৫০ বছরের কুরআন শিক্ষকের ইন্তেকাল

সংগৃহীত ছবি

কাবাগৃহের পর মুসলিম উম্মাহ ২য় সর্বাধিক আকর্ষণের কেন্দ্র হল রাসূল (ছাঃ)-এর স্মৃতিবিজড়িত মাসজিদুন নববী। হজ্জের কোন অংশ না হলেও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজ্জে আগত প্রত্যেক মুসলমানই এক ভিন্ন আবেগে মাসজিদুন নববীতে আগমণ করেন।

সেই মাসজিদুন নববীর । তবে সেই  মাসজিদুন নববীতে দীর্ঘ অর্ধশতাব্দী ধরে কুরআন ও দশ কিরাআত শিক্ষা দেওয়া প্রখ্যাত শিক্ষক শায়খ মুহাম্মদ আবদুল্লাহ হাজি ইন্তেকাল করেছেন।

ইসলামী জ্ঞানচর্চায় নিবেদিত এই শিক্ষক এমন এক সময়ে মাসজিদুন নববীতে পাঠদান শুরু করেছিলেন, যখন মসজিদের মেঝেতে কার্পেট ছিল না; কাঁকর বিছানো প্রাঙ্গণেই তিনি ছাত্রদের কুরআন শিক্ষা দিতেন। আধুনিক সম্প্রসারণ ও উন্নত সুযোগ-সুবিধা চালুর বহু আগ থেকেই সেখানে তার নিয়মিত দারস চলত।

নিষ্ঠা ও দায়িত্ববোধে তিনি ছিলেন অনন্য। সহকর্মী ও শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, জীবনের দীর্ঘ এই সময়কালে তিনি প্রায় কখনোই দারস বন্ধ করেননি। তবে একটি দিন ছিল ব্যতিক্রম—তার বোনের ইন্তেকালের দিন। জানাজা ও দাফন সম্পন্ন করার পরও তিনি আবার ছাত্রদের কাছে ফিরে এসে আগের মতো পাঠদান শুরু করেন। ঘটনাটি তার কুরআনের প্রতি গভীর ভালোবাসা ও আজীবন সাধনার উজ্জ্বল নিদর্শন হিসেবে মদিনায় বহুল আলোচিত।

শায়খ মুহাম্মদ আবদুল্লাহ হাজির কাছে শিক্ষা গ্রহণ করেছেন অসংখ্য শিক্ষার্থী। তাদের অনেকেই পরবর্তীকালে কুরআনের শিক্ষক, ক্বারি ও দ্বীনি দাওয়াতের কর্মী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। ফলে তার শিক্ষা শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ থাকেনি; বরং কয়েক প্রজন্ম ধরে তা বিস্তৃত হয়েছে।

তার নামাজে জানাজা শেষে তাকে মদিনার ঐতিহাসিক জান্নাত আল-বাকি কবরস্থানে দাফন করা হয়েছে, যেখানে অসংখ্য সাহাবি ও আলেমের কবর রয়েছে।

ইন্তেকালমসজিদে নববীশায়খ মুহাম্মদ আবদুল্লাহ হাজি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক