আপনার জিজ্ঞাসা
কার্পেট, কম্বলসহ মোটা বস্ত্র অপবিত্র হলে পবিত্র করার উপায় কী?

প্রতীকী ছবি
প্রশ্ন:
আসসালামু আলাইকুম
সম্মানিত মুফতি সাহেব!
আমি জানতে চাই, লেপ, তোশক, কার্পেট ও মোটা কম্বল বা এ জাতীয় যেসব কাপড় ধুয়ে নিংড়ানো যায় না সেগুলোতে নাপাক লাগলে পাক করার পদ্ধতি কী?
উত্তর:
ওয়া আলাইকুম আসসালাম।
লেপ, তোশক, কার্পেট, মোটা কম্বল ও এই জাতীয় যেসব কাপড় নিংড়ানো যায় না, সেগুলো পাক করার পদ্ধতি হলো—যদি এগুলোতে অদৃশ্যমান নাপাক যেমন প্রস্রাব লেগে যায়, তাহলে এগুলোকে তিনবার ধৌত করতে হবে। আর প্রত্যেকবার ধোয়ার পর পানির ফোঁটা পড়া বন্ধ হওয়া পর্যন্ত কোনো কিছুর সঙ্গে ঝুলিয়ে রাখতে হবে। এভাবে তৃতীয়বার পানি পড়া বন্ধ হয়ে গেলে এগুলো পাক হয়ে যাবে ।
আর যদি এগুলোতে দৃশ্যমান কোনো নাপাক যেমন—পায়খানা, গোবর ও হাঁস-মুরগির বিষ্ঠা ইত্যাদি লাগে। তাহলে পানি জাতীয় পবিত্র কোনো বস্তু দ্বারা এসব নাপাকি অপসারণ করে ফেললেই এগুলো পাক হয়ে যাবে।
তথ্যসূত্র :
আল বাহুর রাহেক্ব: ১/৪১৩, আল ফাতাওয়া আল হিন্দিয়া : ১/৯৬, তাবয়িনুল হাক্কাইক্ব: ১/২০৬, ফাতাওয়া দারুল উলুম জাকারিয়া: ১/ ৭৬৩,
উত্তর প্রদানে:
ফতোয়া বিভাগ,
জামিয়া ইসলামিয়া বাইতুল আমান আদাবর- ১৬, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।



