Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সিরাত

সিরাত

নবীজীর মহানুভবতা

শাহাদাত সাকিব
agamir somoy
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১৬:৪৩
নবীজীর মহানুভবতা

প্রতীকী ছবি

যায়েদ ইবনে সা‘নাহ। একজন ইহুদী। একবার নবীজী তার থেকে কিছু ধার নিয়েছিলেন। পরিশোধের সময় এখনো আসেনি। আরো তিন দিন পর পরিশোধের কথা। নবীজী হাঁটছিলেন। সাথে ওমর (রা.)। এমন সময় হঠাৎ সেই ইহুদী তেড়ে এসে নবীজীর কাপড় গুটিয়ে ধরল। কণ্ঠে তার কর্কশ স্বর। গলায় বজ্রধ্বনি- তোমরা বনী আবদুল মুত্তালিবের লোকেরা ঋণ পরিশোধে বড় টালবাহানা কর!

ওমর (রা.)-এর মতো বীর-বাহাদুরের সামনে প্রিয় নবীজীর সাথে এমন আচরণ! তিনি কি আর সহ্য করতে পারেন! গর্জে উঠলেন ওমর (রা.)। এ দেখে নবীজী হাসছিলেন। মিটমিট করে। একটু পর কোমলকন্ঠে বললেন-

ওমর! আমি এবং সে দুজনই তোমার কাছে অন্য কিছুর মুখাপেক্ষী ছিলাম।  তুমি আমাকে সুন্দরভাবে ঋণ পরিশোধ করতে বলতে। আর তাকে বলতে- সুন্দরভাবে পাওনা তলব করতে।

সুবহানাল্লাহ্! কত সুন্দর উত্তর! একজন সাহাবীকে বলছেন, নিজেকে সদুপদেশ দেয়ার জন্য। কত বড় বিনয়!

নবীজী বললেন, আসলে ঋণ পরিশোধের আরো তিন দিন বাকি আছে। এরপর ওমর (রা.)-কে বললেন, তার পাওনা পরিশোধ করে দাও এবং বাকি এ তিন দিনের হিসেবে তাকে আরো ত্রিশ সা পরিমাণ বাড়িয়ে দাও।

নবীজীর এ মহানুভবতা ইহুদীর মনে দাগ কাটল। ইহুদী বুঝল, তার আচরণটা অন্যায় হয়েছে। সময়ের আগেই সে পাওনা চেয়েছে। চাওয়ার ধরণটাও হয়েছে খুব খারাপ। একজন মানুষকে এভাবে কাপড় চেপে ধরা ঠিক হয়নি। কিন্তু এরপরও যে তিনি কিছুই বললেন না! উল্টো আরো বাড়িয়ে দিতে বললেন। এমন ভালো মানুষও কি হয়!

নবীজীর এ অনুপম আচরণে বদলে গেল ইহুদীর মন। অন্ধকার ছেড়ে সে পেল আলোর সন্ধান। আলোকিত জীবনের, আলোকিত ভুবনের। নবীজীর ক্ষমা ও মহানুভবতা দেখে ইসলাম গ্রহণ করে  ধন্য হল চিরজীবনের জন্য। (মুসতাদরাকে হাকেম, হাদিস ২২৩৭, ৬৫৪৭; মাজমাউয যাওয়ায়েদ, হাদিস ১৩৮৯৮)

আমরা তো এমন মহানুভব নবীরই উম্মত। তাই আসুন প্রতিজ্ঞা করি, আমরা কখনো কাউকে কষ্ট দেব না। কেউ আমাদের কষ্ট দিলে কিংবা অন্যায় আচরণ করলে উদারমনে তাকে ক্ষমা করে দেব। আমরা ক্ষমাশীল মানুষ হতে চেষ্টা করব। তাহলে ক্ষমাশীল আল্লাহ আমাদের ক্ষমা করে দেবেন।

 উৎস: আল কাউসার, ডিসেম্বর ২০২৯।

নবীজির মমতারাসুলে (সা.) এর কোমলতামহানবী (সা.)-এর নম্রতা ও দয়া
    শেয়ার করুন:
    Advertisement
    বঙ্গোপসাগরে ১৩ জেলেকে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৫

    বঙ্গোপসাগরে ১৩ জেলেকে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৫

    ২৪ আগস্ট ২০২৬, ২২:১০

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    ২৪ আগস্ট ২০২৬, ২২:৫৯

    ধর্ষণের শিকার শিশুটির সন্তানের বাবা সেই মাদ্রাসা শিক্ষকই

    ধর্ষণের শিকার শিশুটির সন্তানের বাবা সেই মাদ্রাসা শিক্ষকই

    ২৪ আগস্ট ২০২৬, ২০:৫৪

    হাইকোর্টের রায়েও বহাল থাকবে হিটুর ফাঁসি, আশা আছিয়ার মায়ের

    হাইকোর্টের রায়েও বহাল থাকবে হিটুর ফাঁসি, আশা আছিয়ার মায়ের

    ২৪ আগস্ট ২০২৬, ২০:১০

    ‘দুজন ইয়াবাখোর নাকি একে একে চারজনকে মারছে, এটা হয়!’

    ‘দুজন ইয়াবাখোর নাকি একে একে চারজনকে মারছে, এটা হয়!’

    ২৪ আগস্ট ২০২৬, ২১:৫৫

    জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন

    জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন

    ২৫ আগস্ট ২০২৬, ০২:৪৯

    গুদাম ভেঙে সার নিয়ে যাওয়া বিরাট সতর্কবার্তা

    গুদাম ভেঙে সার নিয়ে যাওয়া বিরাট সতর্কবার্তা

    ২৫ আগস্ট ২০২৬, ০৪:১৩

    জামায়াতের ছায়া মন্ত্রিসভায় শফিকুর প্রধানমন্ত্রী, আযাদ স্বরাষ্ট্রমন্ত্রী

    জামায়াতের ছায়া মন্ত্রিসভায় শফিকুর প্রধানমন্ত্রী, আযাদ স্বরাষ্ট্রমন্ত্রী

    ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩৪

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৬

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    ২৫ আগস্ট ২০২৬, ১২:০৯

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    ২৫ আগস্ট ২০২৬, ১১:১৩

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    ২৫ আগস্ট ২০২৬, ১১:৪৩

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    ২৫ আগস্ট ২০২৬, ১১:০৯

    চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’

    চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’

    ২৫ আগস্ট ২০২৬, ০৪:১২

    নতুন নীতিমালার ভীতিতে সার সংকট

    নতুন নীতিমালার ভীতিতে সার সংকট

    ২৫ আগস্ট ২০২৬, ০৮:২৯

    advertiseadvertise