Agamir Somoy E-Paper
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
নজরুল যেন রক্তের ফেরিওয়ালা
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সিরাত

শিশুদের সালামে অভ্যস্তকরণে নববী রীতি

মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১৬:৩৯
শিশুদের সালামে অভ্যস্তকরণে নববী রীতি

ছবি: এআই

সালাম ইসলামের অন্যতম সুন্দর সামাজিক শিক্ষা। এটি যেমন সাক্ষাতের বেলায় সুন্দর একটি সম্ভাষণ, তেমনি একজন মুসলিমের পক্ষ থেকে অন্য মুসলিমের জন্য শান্তি, নিরাপত্তা ও কল্যাণের দোয়াও। ছোটবেলা থেকেই শিশুদের সালামের সঙ্গে পরিচিত করে তোলা তাই ইসলামী শিষ্টাচার শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। মহানবী (সা.) নিজ আচরণের মাধ্যমে শিশুদের সালামে অভ্যস্ত করার এক অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। সহিহ মুসলিমের হাদিসে এসেছে-

عَنْ أَنَسِ، بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مَرَّ عَلَى غِلْمَانٍ فَسَلَّمَ عَلَيْهِمْ ‏.‏

আনাস ইবনেমালিক (রা) হতে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল বালকের নিকট দিয়ে যাচ্ছিলেন, সে সময় তিনি তাদের সালাম দিলেন। (মুসলিম, হাদিস: ২১৬৮)

হাদিসটির দিকে গভীরভাবে তাকালে নবীজির (সা.) শিশুদের প্রতি ভালোবাসা ও শিক্ষা দেওয়ার অসাধারণ পদ্ধতি স্পষ্ট হয়ে ওঠে। তিনি শিশুদের ছোট বলে উপেক্ষা করতেন না। বরং তাদের সঙ্গে কথা বলতেন, স্নেহ করতেন এবং সালাম দিতেন। এর মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন, সামাজিক মর্যাদা বা বয়সের পার্থক্য সালামের সৌন্দর্যকে সীমাবদ্ধ করে না।

শিশুরা মূলত অনুকরণপ্রিয়। বড়রা যে আচরণ করে, তারা তা দ্রুত গ্রহণ করে। তাই শিশুদের শুধু ‘সালাম দাও’ বলে শেখানোর চেয়ে নিজেদের জীবনে সালামের চর্চা করে দেখানো অধিক কার্যকর। বাবা-মা, শিক্ষক ও পরিবারের বড়রা যখন শিশুদের দেখলেই সালাম দেবেন এবং তাদের সালামের জবাব দেবেন, তখন সালাম তাদের কাছে একটি স্বাভাবিক ও আনন্দময় অভ্যাসে পরিণত হবে।

শিশু সালাম দিলে তার জবাব দেওয়া এবং তাকে উৎসাহিত করাও জরুরি। এতে তার মধ্যে আত্মমর্যাদা, সৌজন্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধা গড়ে ওঠে। একই সঙ্গে সালামের মাধ্যমে শিশু বুঝতে শেখে যে, একজন মুসলিম অন্যের জন্য শান্তি ও কল্যাণ কামনা করে।

নবীজি (সা.)-এর এই সুন্নাহ আমাদের শিক্ষা দেয়, শিশুদের ইসলামী আদব শেখানোর সবচেয়ে সুন্দর পদ্ধতি হলো ভালোবাসার সঙ্গে নিজের আচরণে তার বাস্তব নমুনা তুলে ধরা। তাই ঘর, মাদরাসা, বিদ্যালয় ও সমাজে শিশুদের সালামে অভ্যস্ত করার জন্য নববী পদ্ধতিই হতে পারে আমাদের আদর্শ।

লেখক: আলেম ও সাংবাদিক

[email protected]

সালামশিশুদের সালামসালামে নবীজির অভ্যাস
    শেয়ার করুন:
    Advertisement
    গ্রিন-ক্যারিতে ম্যাচ বাঁচাতে লড়ছে অস্ট্রেলিয়া

    গ্রিন-ক্যারিতে ম্যাচ বাঁচাতে লড়ছে অস্ট্রেলিয়া

    ১৫ আগস্ট ২০২৬, ০৬:৩৫

    লালমাটিয়ার ভূমি গ্যালারিতে দুই শিল্পীর ‘পেট্রিকোর’

    লালমাটিয়ার ভূমি গ্যালারিতে দুই শিল্পীর ‘পেট্রিকোর’

    ১৪ আগস্ট ২০২৬, ২৩:২৭

    সামিটের এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু

    সামিটের এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু

    ১৪ আগস্ট ২০২৬, ২০:২৪

    অপরাধী ধরতে আসছে এআই

    অপরাধী ধরতে আসছে এআই

    ১৫ আগস্ট ২০২৬, ০৫:৪০

    যুক্তরাষ্ট্রকে জাতিসংঘ থেকে বের করার পাঁয়তারা ইসরায়েলের

    যুক্তরাষ্ট্রকে জাতিসংঘ থেকে বের করার পাঁয়তারা ইসরায়েলের

    ১৪ আগস্ট ২০২৬, ২৩:২৬

    মন্ত্রিসভায় রদবদলের খবর গুজব : সমাজকল্যাণমন্ত্রী

    মন্ত্রিসভায় রদবদলের খবর গুজব : সমাজকল্যাণমন্ত্রী

    ১৪ আগস্ট ২০২৬, ২৩:৪৫

    বরফ গলছে, দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

    বরফ গলছে, দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

    ১৪ আগস্ট ২০২৬, ২২:৫৭

    নজরুল যেন রক্তের ফেরিওয়ালা

    নজরুল যেন রক্তের ফেরিওয়ালা

    ১৫ আগস্ট ২০২৬, ০৩:২৪

    ট্রাকের চাকা বদলানোর সময় প্রাইভেটকারের ধাক্কায় হেলপার নিহত

    ট্রাকের চাকা বদলানোর সময় প্রাইভেটকারের ধাক্কায় হেলপার নিহত

    ১৫ আগস্ট ২০২৬, ০৫:৫৬

    ভারতীয় ভিডিও দিয়ে ‘মোহাম্মদপুরে অরাজকতার’ ভুয়া দাবি

    ভারতীয় ভিডিও দিয়ে ‘মোহাম্মদপুরে অরাজকতার’ ভুয়া দাবি

    ১৪ আগস্ট ২০২৬, ২০:১৮

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ১৫ আগস্ট ২০২৬, ০৭:৩৮

    জ্বালানি সংকটকে জাতীয় দুর্যোগ ঘোষণা করতে হবে

    জ্বালানি সংকটকে জাতীয় দুর্যোগ ঘোষণা করতে হবে

    ১৫ আগস্ট ২০২৬, ০৫:০৭

    সীতাকুণ্ডের শিপইয়ার্ডে কেন ঘটল এই মর্মান্তিক ঘটনা?

    সীতাকুণ্ডের শিপইয়ার্ডে কেন ঘটল এই মর্মান্তিক ঘটনা?

    ১৪ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    দুই টার্মিনাল চালু, এলএনজি মিলছে ৭৬৯ মিলিয়ন ঘনফুট

    দুই টার্মিনাল চালু, এলএনজি মিলছে ৭৬৯ মিলিয়ন ঘনফুট

    ১৫ আগস্ট ২০২৬, ১৪:২৭

    ধানমন্ডি ৩২ নম্বর থেকে আটক ৩, মারধরের শিকার আরেকজন

    ধানমন্ডি ৩২ নম্বর থেকে আটক ৩, মারধরের শিকার আরেকজন

    ১৫ আগস্ট ২০২৬, ১২:২৮

    advertiseadvertise