Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইসলাম

জনসাধারণের সম্পদ নষ্ট করা গুরুতর অপরাধ

মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৭:১৫
শেয়ার করুন:
জনসাধারণের সম্পদ নষ্ট করা গুরুতর অপরাধ

ছবি: এআই

একটি দেশের রাস্তা, সেতু, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, গণপরিবহন, বিদ্যুৎ ও পানির অবকাঠামোসহ বিভিন্ন সরকারি স্থাপনা মূলত জনগণের কল্যাণে নির্মিত হয়। এসব সম্পদ গড়ে ওঠে রাষ্ট্রের অর্থে, আর রাষ্ট্রের অর্থের প্রধান উৎস জনগণের কর ও অন্যান্য আয়। তাই জনসাধারণের সম্পদ রক্ষা করা শুধু নাগরিক দায়িত্বই নয়, ইসলামের দৃষ্টিতেও এটি একটি গুরুত্বপূর্ণ আমানতও। অথচ ব্যক্তিগত ক্ষোভ, রাজনৈতিক বিরোধ, অসচেতনতা কিংবা নাশকতার উদ্দেশে অনেক সময় সরকারি ও জনসাধারণের সম্পদ ভাঙচুর, অগ্নিসংযোগে ধ্বংস করা হয়। এ ধরনের কর্মকাণ্ডের ফলে শুধু রাষ্ট্রের আর্থিক ক্ষতিই হয় না, সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হয় এবং জাতীয় উন্নয়ন বাধাগ্রস্ত হয়।

ইসলাম মানুষের ব্যক্তিগত সম্পদের পাশাপাশি সামষ্টিক সম্পদের নিরাপত্তাকেও বিশেষ গুরুত্ব দিয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, ‘তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না, তার সংশোধনের পর।’ (সুরা আরাফ, আয়াত ৫৬)

এ আয়াতের শিক্ষা অত্যন্ত ব্যাপক। মানুষের জীবন, পরিবেশ, সামাজিক স্থিতিশীলতা ও জনকল্যাণের জন্য প্রয়োজনীয় সম্পদ বিনষ্ট করাও পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির অন্তর্ভুক্ত। অতএব, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে জনসাধারণের সম্পদ ধ্বংস করা ইসলামের শান্তি, শৃঙ্খলা ও কল্যাণের আদর্শের পরিপন্থী।

অন্যের সম্পদ অন্যায়ভাবে নষ্ট করা যে গুরুতর অপরাধ, সে বিষয়ে কোরআনের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘হে মুমিনগণ! তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না।’ (সুরা নিসা, আয়াত ২৯)।

যদিও আয়াতটিতে মূলত অন্যায়ভাবে সম্পদ ভোগের নিষেধাজ্ঞা এসেছে, তবে অন্যের সম্পদ বিনষ্ট করা, আত্মসাৎ করা কিংবা ক্ষতিসাধন করাও এ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত। কারণ, কোনো সম্পদের মালিকানা একক ব্যক্তির না হয়ে রাষ্ট্র বা জনগণের সম্মিলিত হলে সেটির অধিকারও সবার সঙ্গে সংশ্লিষ্ট থাকে।

জনসাধারণের সম্পদ মূলত একটি সম্মিলিত আমানত। রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের যেমন এ সম্পদ যথাযথভাবে সংরক্ষণের দায়িত্ব রয়েছে, তেমনি সাধারণ নাগরিকদেরও তা রক্ষায় সচেতন থাকতে হবে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।’ (বুখারি হাদিস: ৭১৩৮; মুসলিম হাদিস: ১৮২৯)

এ হাদিসের আলোকে নাগরিক হিসেবে প্রত্যেকেরই নিজের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকা জরুরি। সরকারি স্থাপনা, রাস্তা, যানবাহন কিংবা জনসেবামূলক কোনো প্রতিষ্ঠান নষ্ট হতে দেখলে সেটিকে নিজের সম্পদের মতোই রক্ষা করার মানসিকতা গড়ে তুলতে হবে।

ইসলাম শুধু সম্পদ নষ্ট করতেই নিষেধ করেনি, অপচয় ও অপব্যয় থেকেও বিরত থাকতে বলেছে। মহান আল্লাহ তাআলা বলেছেন, ‘তোমরা পানাহার করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না।’ (সুরা আরাফ, আয়াত ৩১)। ব্যক্তিগত সম্পদের ক্ষেত্রে অপচয় নিষিদ্ধ হলে জনগণের সম্মিলিত সম্পদ বিনষ্ট করার অপরাধ যে আরও গুরুতর, তা সহজেই অনুমেয়। কারণ, একটি সরকারি স্থাপনা ধ্বংস হলে তার ক্ষতি শুধু নির্মাণকারী প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকে না; এর প্রভাব পড়ে লাখো মানুষের ওপর। একটি সেতু ক্ষতিগ্রস্ত হলে যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়, একটি হাসপাতাল অচল হলে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয় অসংখ্য মানুষ। অর্থাৎ জনসম্পদ ধ্বংসের মাধ্যমে মানুষের অধিকার ও কল্যাণও ক্ষতিগ্রস্ত করা হয়।

এ ধরনের অপরাধের সঙ্গে অনেক সময় নিরীহ মানুষের জীবন ও নিরাপত্তার প্রশ্নও জড়িয়ে থাকে। যানবাহনে অগ্নিসংযোগ, সড়ক অবরোধের নামে স্থাপনা ভাঙচুর কিংবা বিদ্যুৎ ও পানির অবকাঠামো ধ্বংসের ফলে সাধারণ মানুষ বিপদের মুখে পড়ে। অথচ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘প্রকৃত মুসলিম সেই ব্যক্তি, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে।’ (বুখারি হাদিস: ১০; মুসলিম হাদিস: ৪০)। সুতরাং কোনো প্রতিবাদ, আন্দোলন কিংবা মতবিরোধের অজুহাতে মানুষের সম্পদ ও নিরাপত্তা বিঘ্নিত করার সুযোগ ইসলামে নেই।

যারা ইচ্ছাকৃতভাবে সরকারি বা জনসাধারণের সম্পদ নষ্ট করে, তাদের দায়বদ্ধ করতে হবে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় ক্ষতিপূরণ আদায় করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার, দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা নিতে হবে।

জনসাধারণের সম্পদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয়; এটি পুরো জনগোষ্ঠীর আমানত। তাই এর ক্ষতিসাধন মানে অসংখ্য মানুষের অধিকার ক্ষুণ্ন করা।

মহান আল্লাহ আমাদের সবাইকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার এবং একটি দায়িত্বশীল, সভ্য ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সবাইকে ভূমিকা রাখার তাওফিক দান করুন। আমীন।

লেখক: আলেম ও সাংবাদিক

[email protected]

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য