Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইসলাম

টাখনুর নিচে কাপড় পরা নিয়ে কী বলে ইসলাম?

মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৩
টাখনুর নিচে কাপড় পরা নিয়ে কী বলে ইসলাম?

প্রতীকী ছবি

মানুষের পোশাক শুধু শরীর ঢাকার উপকরণ নয়; এর সঙ্গে জড়িয়ে আছে ব্যক্তিত্ব, শালীনতা, সৌন্দর্য ও আত্মমর্যাদা। ইসলাম পোশাকের ক্ষেত্রে যেমন পরিচ্ছন্নতা ও সৌন্দর্যকে গুরুত্ব দিয়েছে, তেমনি অহংকার, আত্মপ্রদর্শন ও সীমালঙ্ঘন থেকেও সতর্ক করেছে। বিশেষ করে পুরুষের পোশাক টাখনুর নিচে ঝুলিয়ে পরা সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) একাধিক হাদিসে সতর্ক করেছেন। বিষয়টি বাহ্যিক পোশাকের হলেও এর সঙ্গে মানুষের অন্তরের অহংকার, বিনয় এবং আল্লাহর নির্দেশের প্রতি আনুগত্যের সম্পর্ক রয়েছে।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

 مَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ مِنَ الْإِزَارِ فَفِي النَّارِ

‘ইযারের বা পরিধেয় বস্ত্রের যে অংশ পায়ের গোড়ালির নীচে থাকবে, সে অংশ জাহান্নামে যাবে।’ (বুখারি, হাদিস: ৫৭৮৭) হাদিসটির ভাষা সংক্ষিপ্ত হলের এর সতর্কবার্তাটি অত্যন্ত গভীর। এখানে পুরুষের পরিধেয় পোশাকের এমন একটি অংশের কথা বলা হয়েছে, যা মানুষের দৃষ্টিতে হয়তো খুবই সাধারণ বিষয়। অথচ একজন মুমিনের কাছে আল্লাহর রাসুলের নির্দেশ কোনোভাবেই তুচ্ছ হতে পারে না।

আরেক হাদিসে বিষয়টির সঙ্গে অহংকারের সম্পর্ক আরও স্পষ্ট হয়েছে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন,

قَالَ لاَ يَنْظُرُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ إِلٰى مَنْ جَرَّ إِزَارَه بَطَرًا

‘আল্লাহ কিয়ামতের দিন ওই ব্যক্তির দিকে তাকাবেন না, যে অহংকারবশত তার কাপড় মাটিতে টেনে নিয়ে চলে।’ (বুখারি, হাদিস: ৫৭৮৮) এখানে পোশাকের মাধ্যমে অহংকার প্রকাশকে বিশেষভাবে নিন্দা করা হয়েছে। অর্থাৎ পোশাক যেন আত্মম্ভরিতা, বড়ত্ব প্রদর্শন কিংবা অন্যকে তুচ্ছজ্ঞান করার মাধ্যম না হয়।

পবিত্র কোরআনেও অহংকার থেকে মানুষকে সতর্ক করে বলা হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ কোনো অহংকারী, আত্মগর্বীকে পছন্দ করেন না।’ (সুরা লুকমান, আয়াত : ১৮) ইসলামের দৃষ্টিতে মানুষের প্রকৃত মর্যাদা তার পোশাকের দৈর্ঘ্য, দাম কিংবা বাহ্যিক চাকচিক্যে নয়; বরং তাকওয়া ও আল্লাহভীতিতে। মহান আল্লাহ তাআলা বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান সে, যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান।’ (সুরা হুজুরাত, আয়াত : ১৩)

তবে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ দিক হলো, টাখনুর নিচে কাপড় যাওয়ার সব পরিস্থিতিকে একভাবে দেখা হয়েছে কি না, সে বিষয়ে আলেমদের মধ্যে ফিকহি আলোচনা রয়েছে। কিছু হাদিসে টাখনুর নিচে কাপড় থাকার ব্যাপারে সাধারণ সতর্কতা এসেছে, আবার কিছু হাদিসে স্পষ্টভাবে অহংকারের সঙ্গে কাপড় ঝুলিয়ে দেওয়ার নিন্দা করা হয়েছে। এ কারণে ফকিহদের মধ্যে হুকুমের ব্যাখ্যায় মতপার্থক্য দেখা যায়। তবে পুরুষের পোশাক টাখনুর ওপরে রাখা রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ।

এ প্রসঙ্গে আবু বকর (রা.)-এর ঘটনা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তিনি রাসুলুল্লাহ (সা.)-কে বলেছিলেন, তার কাপড়ের এক পাশ কখনো কখনো নিচে নেমে যায়, যদি তিনি সেদিকে খেয়াল না রাখেন। তখন নবী (সা.) বলেছিলেন, ‘তুমি তো তাদের অন্তর্ভুক্ত নও, যারা তা অহংকারবশত করে।’ (বুখারি, হাদিস: ৩৬৬৫) এই ঘটনা থেকে অন্তত এটুকু স্পষ্ট হয় যে, অনিচ্ছাকৃতভাবে কাপড় নেমে যাওয়া এবং অহংকারবশত ইচ্ছাকৃতভাবে কাপড় ঝুলিয়ে রাখাকে একই পরিস্থিতি হিসেবে দেখা যায় না। আবু বকর (রা.)-এর অহংকার করা উদ্দেশ্য ছিল না; বরং তিনি বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে রাসুলুল্লাহ (সা.)-এর কাছে জানতে চেয়েছিলেন।

আজকের সময়ে পুরুষেরা লুঙ্গি, পায়জামা, প্যান্ট, ট্রাউজার কিংবা বিভিন্ন ধরনের পোশাক পরেন। পোশাকের ধরন বদলেছে, কিন্তু সুন্নাহর মূল শিক্ষা বদলায়নি। একজন মুসলিমের উচিত নিজের পোশাকের ব্যাপারে সচেতন থাকা এবং ইচ্ছাকৃতভাবে টাখনুর নিচে কাপড় না রাখা। একই সঙ্গে নিজের আমল সংশোধনের চেষ্টা করতে গিয়ে অন্যকে অপমান, বিদ্রূপ কিংবা হেয় করাও উচিত নয়। কারণ সংশোধনের ভাষাও হতে হবে ইসলামের সৌন্দর্য, প্রজ্ঞা ও কোমলতায় পরিপূর্ণ।

পোশাকের এই নির্দেশের মধ্যে তাই শুধু কাপড়ের দৈর্ঘ্যের আলোচনা নেই; রয়েছে আত্মসংযম ও বিনয়ের শিক্ষাও। একজন মুমিন যখন নিজের পোশাক রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুযায়ী ঠিক করেন, তখন তিনি আসলে নিজের অন্তরকেও একটি বার্তা দেন—সৌন্দর্য থাকবে, কিন্তু অহংকার থাকবে না; পরিচ্ছন্নতা থাকবে, কিন্তু আত্মপ্রদর্শন থাকবে না; ব্যক্তিত্ব থাকবে, কিন্তু আল্লাহর বিধানের ওপর নিজের পছন্দকে প্রাধান্য দেওয়া হবে না।

পোশাক মানুষের বাহ্যিক পরিচয়, কিন্তু বিনয় মানুষের অন্তরের পরিচয়। টাখনুর নিচে কাপড় পরা নিয়ে রাসুলুল্লাহ (সা.)-এর সতর্কবাণী একজন মুসলিমকে নিজের পোশাকের পাশাপাশি নিজের অহংকার সম্পর্কেও ভাবতে শেখায়। তাই সুন্নাহ অনুসরণে পুরুষের পোশাক টাখনুর ওপরে রাখা, অহংকার ও আত্মপ্রদর্শন পরিহার করা এবং অন্যের প্রতি সম্মান ও কোমলতা বজায় রাখাই এ বিষয়ে হাদিসগুলোর সামগ্রিক শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

লেখক: আলেম ও সাংবাদিক

[email protected]

 

টাখনুর নিচে কাপড় পরাপুরুষের পোষাকের সুন্নত পদ্ধতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    সাদ্দাম-ইনানদের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

    সাদ্দাম-ইনানদের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

    ‘ভয়ের মুখোমুখি হতে চেয়েছিলাম...’

    ‘ভয়ের মুখোমুখি হতে চেয়েছিলাম...’