মানুষের পোশাক শুধু শরীর ঢাকার উপকরণ নয়; এর সঙ্গে
জড়িয়ে আছে ব্যক্তিত্ব,
শালীনতা, সৌন্দর্য
ও আত্মমর্যাদা। ইসলাম পোশাকের ক্ষেত্রে যেমন পরিচ্ছন্নতা ও সৌন্দর্যকে গুরুত্ব
দিয়েছে, তেমনি
অহংকার, আত্মপ্রদর্শন
ও সীমালঙ্ঘন থেকেও সতর্ক করেছে। বিশেষ করে পুরুষের পোশাক টাখনুর নিচে ঝুলিয়ে পরা
সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) একাধিক হাদিসে সতর্ক করেছেন। বিষয়টি বাহ্যিক পোশাকের
হলেও এর সঙ্গে মানুষের অন্তরের অহংকার, বিনয় এবং আল্লাহর নির্দেশের প্রতি
আনুগত্যের সম্পর্ক রয়েছে।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল...