Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইসলাম

ইতিকাফ: নির্জনতায় মুমিনের আত্মশুদ্ধি

মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১৬:৫৭
ইতিকাফ: নির্জনতায় মুমিনের আত্মশুদ্ধি

আত্মশুদ্ধি অর্জনের লক্ষ্যে মনোদৈহিক ইবাদত রোজা পালনের মধ্য দিয়ে যখন ধীরে ধীরে রমজানের শেষ দশক কাছে চলে আসে; তখনই মুমিনের হৃদয়ে বিশেষ অনুভূতি জাগ্রত হয়। মনে হয়, রহমত ও মাগফিরাতের এই মহামূল্যবান মাসটি যেন খুব দ্রুতই শেষ হয়ে যাচ্ছে। মাসজুড়ে যে ইবাদত, তওবা ও আত্মশুদ্ধির সাধনার পরিকল্পনা ছিল; সেটি শতভাগ সম্ভব হয়নি। সেসব চিন্তায় এ সময় অনেক মুমিন মসজিদের নির্জনতায় নিজেকে আল্লাহর দরবারে সমর্পণ করেন। পার্থিব ব্যস্ততা, কোলাহল ও দুনিয়ার আকর্ষণ থেকে কিছুদিনের জন্য দূরে সরে গিয়ে আশ্রয় নেন ইবাদতের শান্ত পরিমণ্ডলে। ইসলামে এই বিশেষ ইবাদতের নামই ইতিকাফ।

রমজানের শেষ ১০ দিন অর্থাৎ ২০ রমজান ইফতারের পূর্ব থেকে ঈদের চাঁদ দেখা পর্যন্ত মসজিদে ইতিকাফ করা সুন্নতে মুয়াক্কাদা কিফায়া। অর্থাৎ এলাকার পক্ষে কেউ করলে সবার দায়িত্ব পালন হয়ে যাবে, কিন্তু কেউ না করলে পুরো এলাকা গুনাহগার হবে। কাজেই ইতিকাফ ঐচ্ছিক আমল নয়; বরং রাসুলুল্লাহ (সা.) নিয়মিতভাবে তা পালন করেছেন। (ইবনে কুদামা, আল-মুগনি, ৪/৪৫৬)

ইতিকাফ কেবল মসজিদে অবস্থান করার নাম নয়; এটি মূলত আত্মার গভীর পরিশুদ্ধি, আল্লাহর নৈকট্য লাভ এবং অন্তরের পুনর্গঠনের একটি আধ্যাত্মিক অনুশীলন। তাই ইসলামের ইতিহাসে ইতিকাফকে মুমিনের আত্মশুদ্ধির এক অনন্য সাধনা হিসেবে দেখা হয়েছে।

পবিত্র কোরআনুল কারিমেও স্পষ্টভাবে ইতিকাফের কথা উল্লেখ করে বলা হয়েছে— আমি ইবরাহিম ও ইসমাঈলকে আদেশ করলাম, তোমরা আমার গৃহকে তওয়াফকারী, ইতিকাফকারী ও রুকু-সেজদাকারীদের জন্য পবিত্র রাখ।’ (সুরা বাকারা, আয়াত: ১২৫) এ সুরার ১৮৭ নং আয়াতে বলা হয়েছে, ‘তোমরা যখন মসজিদে ইতিকাফ অবস্থায় থাকো, তখন তোমরা স্ত্রীদের সঙ্গে সহবাস করো না।’

এখান থেকে স্পষ্ট বোঝা যায়, রাসুলুল্লাহ (সা.)-এর যুগে ইতিকাফ একটি সুপরিচিত ইবাদত ছিল এবং ইসলাম এটিকে শরিয়তসম্মতভাবে প্রতিষ্ঠিত করেছে।

ইতিকাফের সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় মহানবী (সা.)-এর আমল থেকে। আয়েশা (রা.) বর্ণনা করেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। তিনি মৃত্যুবরণ করা পর্যন্ত এ আমল অব্যাহত রেখেছেন। এরপর তার স্ত্রীগণও ইতিকাফ করতেন।’ (বুখারি, হাদিস: ২০২৬)

ইতিকাফের অন্যতম উদ্দেশ্য হলো লাইলাতুল কদরের অনুসন্ধান। আয়েশা (রা.) থেকে বর্ণিত, ‘রাসুলুল্লাহ (সা.) রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং বলতেন, তোমরা শেষ দশকের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো।’ (বুখারি, হাদিস: ২০১৭)

লাইলাতুল কদর এমন একটি রাত, যার সম্পর্কে আল্লাহ বলেছেন, ‘লাইলাতুল কদর এক হাজার মাসের চেয়েও উত্তম।’ (সুরা আল-কদর, আয়াত: ৩) তাই ইতিকাফ মূলত সেই বরকতময় রাতের সন্ধানে আল্লাহর দরবারে নিরবচ্ছিন্নভাবে অবস্থান করার একটি পবিত্র প্রয়াস।

ইতিকাফ মানুষের আত্মিক জীবনে গভীর পরিবর্তন আনে। মানুষের জীবনে দুনিয়ার ব্যস্ততা এত বেশি যে আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপনের সুযোগ খুব কমই তৈরি হয়। কিন্তু ইতিকাফ সেই সুযোগ সৃষ্টি করে। মসজিদের নির্জনতায় বসে কোরআন তিলাওয়াত, জিকির, দোয়া, তওবা এবং আত্মসমালোচনার মাধ্যমে একজন মানুষ নিজের অন্তরের ভুলগুলো উপলব্ধি করতে পারে।

ইবননুল কাইয়্যিম আল-জাওযিয়্যা (রহ.) বলেন ‘ইতিকাফের উদ্দেশ্য হলো মানুষের অন্তরকে আল্লাহর দিকে সম্পূর্ণভাবে নিবদ্ধ করা। দুনিয়ার চিন্তা থেকে বিচ্ছিন্ন হয়ে হৃদয়কে আল্লাহর স্মরণে নিমগ্ন করা।”

(যাদুল মায়াদ: ২/৮৭)

ইমাম গাজালি (রহ.) ইতিকাফকে আত্মিক প্রশিক্ষণের একটি বিশেষ পদ্ধতি হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘মানুষের হৃদয় সবসময় দুনিয়ার নানা আকর্ষণে ব্যস্ত থাকে। ইতিকাফ সেই ব্যস্ততা থেকে মুক্ত হয়ে অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে আনার এক কার্যকর উপায়। (ইহইয়াউ উলুমিদ্দিন)

ইতিকাফের আরেকটি বড় শিক্ষা হলো দুনিয়ার প্রতি আসক্তি কমিয়ে আখিরাতমুখী হওয়া। মানুষ যখন কয়েকদিনের জন্য মসজিদে অবস্থান করে, তখন সে উপলব্ধি করতে পারে যে জীবনের প্রকৃত লক্ষ্য কেবল দুনিয়ার সাফল্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন।

তাই রমজানের শেষ দশক মুমিনের জীবনে এক বিশেষ সুযোগ। এটি যেন একটি আধ্যাত্মিক পুনর্জন্মের সময়। যে মানুষ ইতিকাফের মাধ্যমে নিজের অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিতে পারে, তার জীবনে ঈমানের নতুন আলো জ্বলে ওঠে।

আসুন, রমজানের শেষ দশকের দিনগুলো মসজিদের নীরব পরিবেশে আল্লাহর জন্য নির্ধারণ করি। হয়তো নির্জন মুহূর্তগুলোই আমাদের হৃদয় আল্লাহর দিকে ফিরিযে দিবে। হয়তো সেই রাতগুলোর কোনো একটিই হবে লাইলাতুল কদরের রাত। যা হতে পারে আমাদের মুক্তির কারণ।

আল্লাহ আমাদের দুনিয়ার কোলাহল থেকে সরে গিয়ে আল্লাহর ঘরে আশ্রয় নিয়ে আন্তরিকভাবে তার কাছে হিদায়াত ও নাজাত প্রার্থনার তাওফিক দান করুন।

লেখক: প্রাবন্ধিক ও অনুবাদক
[email protected]

ইতিকাফলাইলাতুল কদরপবিত্র রমজান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭

    advertiseadvertise