সৎ কাজের ইচ্ছাতেই মেলে সওয়াব

প্রতীকী ছবি
ইসলামের দৃষ্টিতে মানুষের প্রতিটি কাজের মূল্যায়ন শুধু তার বাহ্যিক রূপ দিয়ে হয় না; বরং কাজের পেছনের নিয়ত, উদ্দেশ্য ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের আকাঙ্ক্ষাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের মনের ইচ্ছা, ভালো কাজের সংকল্প এবং মন্দ কাজ থেকে বিরত থাকার সিদ্ধান্তও আল্লাহর কাছে মূল্যবান। এমনকি কোনো পাপের কাজ করার সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে তা পরিহার করাও নেকির কাজ হিসেবে গণ্য হয়। এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) একটি হাদিসে



