Agamir Somoy E-Paper
শনিবার, ২৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
পশুপাখির প্রতি শরীফের ভালোবাসা
শনিবার, ২৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হাদিস

হাদিসের কথা

কোরবানির মাংস নিয়ে রাসুল (সা.)-এর মানবিক নির্দেশনা

  • কোরবানির মাংস সংরক্ষণে ইসলামের নির্দেশনা
  • কোরবানির মাংসে ইসলামের মানবিক শিক্ষা
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ১৪:৪০
কোরবানির মাংস নিয়ে রাসুল (সা.)-এর মানবিক নির্দেশনা

সংগৃহীত ছবি

ইসলামে কোরবানি শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়; বরং এটি ত্যাগ, সহমর্মিতা ও সামাজিক সৌহার্দ্যের এক অনন্য শিক্ষা। ঈদুল আজহার দিনে একজন মুসলমান যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করে, তখন সেই আমলের ভেতরে লুকিয়ে থাকে আত্মত্যাগের চেতনা, দরিদ্রের প্রতি দায়িত্ববোধ এবং সমাজে আনন্দ ভাগাভাগি করার শিক্ষা। তাই ইসলামে কোরবানির মাংস শুধু নিজে ভোগ করার জন্য নয়; বরং আত্মীয়স্বজন, প্রতিবেশী ও অভাবগ্রস্ত মানুষের অধিকারও এর সঙ্গে জড়িয়ে আছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় সাহাবায়ে কেরামকে এমন শিক্ষা দিয়েছেন, যা কোরবানির প্রকৃত উদ্দেশ্যকে স্পষ্ট করে তোলে। নিম্নোক্ত হাদিসটি তেমনই একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা বহন করে, যেখানে একদিকে রয়েছে সামাজিক কল্যাণের প্রতি ইসলামের গুরুত্ব, অন্যদিকে রয়েছে শরিয়তের সহজ ও বাস্তবমুখী সৌন্দর্য।

আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত। তিনি বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মদিনার লোকেরা! তোমরা যেন তিন দিনের বেশি কোরবানির মাংস না খাও। তারা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ (আপত্তি) করল যে, তাদের পরিবার-পরিজন, কাজের লোক ও সেবক রয়েছে। এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা নিজেরা খাও, অন্যকে খাওয়াও এবং জমা করে রাখো। (মুসলিম, হাদিস: ১৯৭৩)

এই হাদিসটি কোরবানির প্রকৃত শিক্ষা, ইসলামের সামাজিক দৃষ্টিভঙ্গি এবং শরিয়তের বাস্তবমুখী সৌন্দর্যকে অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরে।

এই হাদিসের পেছনে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। মুফাসসির ও মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন, এক বছর মদিনায় বহু গরিব ও অভাবগ্রস্ত মানুষ আগমন করেছিল। তাদের খাদ্যের সংকট ছিল। সেই পরিস্থিতিতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন, যাতে ধনীরা কোরবানির মাংস নিজেদের ঘরে জমিয়ে না রেখে দ্রুত দরিদ্রদের মধ্যে বণ্টন করে দেয়। তাই তিনি সাময়িকভাবে তিন দিনের বেশি মাংস সংরক্ষণে নিষেধ করেছিলেন। উদ্দেশ্য ছিল, সামাজিক প্রয়োজন পূরণ করা, কোনো স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা নয়।

পরে যখন সেই বিশেষ পরিস্থিতি কেটে যায়, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের নিষেধাজ্ঞা তুলে নেন এবং বলেন, ‘খাও, অন্যকে খাওয়াও এবং জমা করে রাখো’। এর মাধ্যমে ইসলাম যে সময়, অবস্থা ও প্রয়োজন অনুযায়ী বাস্তবসম্মত নির্দেশনা দেয়, তা স্পষ্ট হয়ে ওঠে।

এ হাদিসে ইসলামের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে।

এক. ইসলাম কেবল ব্যক্তিগত ইবাদতের ধর্ম নয়; এটি একটি সামাজিক দায়িত্ববোধেরও শিক্ষা দেয়। কোরবানি শুধু পশু জবাইয়ের নাম নয়; বরং এর মাধ্যমে সমাজের দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর শিক্ষা দেওয়া হয়েছে। তাই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই দরিদ্রদের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়েছিলেন।

দুই. ইসলামের বিধান কঠোর ও অনমনীয় নয়। বরং এর ভেতরে রয়েছে সহজ ও মানবিকতার ছোঁয়া। সাহাবায়ে কেরাম যখন নিজেদের বাস্তব প্রয়োজনের কথা তুলে ধরলেন, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিস্থিতিকে গুরুত্ব দিলেন। এতে বোঝা যায়, ইসলাম মানুষের স্বাভাবিক প্রয়োজনকে অস্বীকার করে না।

তিন. এ হাদিসে ‘খাও, খাওয়াও, জমা রাখো’— এই তিনটি শব্দের মধ্যেই কোরবানির পূর্ণ দর্শন নিহিত রয়েছে।

‘খাও’ অর্থাৎ আল্লাহর দেওয়া নিয়ামত নিজেও উপভোগ করো। ইসলাম বৈধ আনন্দকে নিষিদ্ধ করেনি।

‘খাওয়াও’ অর্থাৎ আত্মীয়স্বজন, প্রতিবেশী, দরিদ্র ও অভাবীদের অংশীদার করো। কারণ ইসলামে আনন্দ একক নয়, বরং ভাগাভাগির বিষয়।

‘জমা রাখো’ অর্থাৎ ভবিষ্যতের প্রয়োজনের কথাও ভাবো। ইসলাম অপচয়কে সমর্থন করে না; বরং পরিকল্পিত ও ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থার শিক্ষা দেয়।

এ হাদিস আরও শেখায়, ইসলামে কোনো বিধানের পেছনে প্রজ্ঞা ও কল্যাণ নিহিত থাকে। কখনো কোনো নির্দেশ সাময়িক পরিস্থিতির জন্য দেওয়া হয়, আবার সময় ও প্রয়োজন অনুযায়ী তা পরিবর্তিতও হতে পারে। এজন্য শরিয়তের বিধান বুঝতে হলে শুধু শব্দ নয়, তার প্রেক্ষাপট ও উদ্দেশ্যও বুঝতে হয়।

এই হাদিস আমাদের শেখায়, কোরবানি শুধু পশুর রক্ত প্রবাহিত করার নাম নয়; বরং এটি আত্মত্যাগ, সামাজিক দায়িত্ববোধ, সহমর্মিতা ও আল্লাহর নেয়ামতের প্রতি কৃতজ্ঞতার এক মহৎ শিক্ষা। একজন মুমিন যখন কোরবানির মাংস নিজের পরিবার, আত্মীয়স্বজন ও দরিদ্রদের মধ্যে বণ্টন করে, তখন সে কেবল একটি সামাজিক কাজই করে না; বরং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও ইসলামের মানবিক সৌন্দর্যকেও বাস্তবে প্রকাশ করে।

লেখক: আলেম ও সাংবাদিক

saifpas352@gmail.com 

কোরবানিমাংসগরুর মাংস
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    নরসিংদীতে ইয়াবাসহ চিকিৎসক আটক

    নরসিংদীতে ইয়াবাসহ চিকিৎসক আটক

    ২৫ জুলাই ২০২৬, ০০:০৫

    বিশ্বস্ত কাউকে চায় বিএনপি

    বিশ্বস্ত কাউকে চায় বিএনপি

    ২৫ জুলাই ২০২৬, ০৫:৫৭

    বিদেশে কর্মী পাঠাতে ‘আস্থার সংকট’ কাটাতে চায় সরকার

    বিদেশে কর্মী পাঠাতে ‘আস্থার সংকট’ কাটাতে চায় সরকার

    ২৫ জুলাই ২০২৬, ০৬:০২

    কাফরুলে যুবদলের সদস্য সচিবসহ দুইজন গুলিবিদ্ধ

    কাফরুলে যুবদলের সদস্য সচিবসহ দুইজন গুলিবিদ্ধ

    ২৫ জুলাই ২০২৬, ০০:৩৭

    থাইল্যান্ড থেকে আনা ১২ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

    থাইল্যান্ড থেকে আনা ১২ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

    ২৫ জুলাই ২০২৬, ০০:৫৪

    জব্দ ইরানি সম্পদ থেকে ক্ষতিপূরণের ঘোষণা ট্রাম্পের

    জব্দ ইরানি সম্পদ থেকে ক্ষতিপূরণের ঘোষণা ট্রাম্পের

    ২৫ জুলাই ২০২৬, ০০:৪৪

    বঙ্গভবনের দরজা পেরিয়ে ‘অনিশ্চিত যাত্রায়’ সাহাবুদ্দিন

    বঙ্গভবনের দরজা পেরিয়ে ‘অনিশ্চিত যাত্রায়’ সাহাবুদ্দিন

    ২৫ জুলাই ২০২৬, ০১:৩১

    আন্দোলনকারীদের বাড়ি ফিরে যাওয়ার কথা বলে সমালোচনার মুখে সালমান

    আন্দোলনকারীদের বাড়ি ফিরে যাওয়ার কথা বলে সমালোচনার মুখে সালমান

    ২৫ জুলাই ২০২৬, ০১:১৬

    অতিরিক্ত মাদক সেবনে সৌদি প্রিন্সের মৃত্যু

    অতিরিক্ত মাদক সেবনে সৌদি প্রিন্সের মৃত্যু

    ২৫ জুলাই ২০২৬, ০৫:৫৭

    কোটি মানুষ মার্কিন চক্রান্তে পথে নামেনি

    কোটি মানুষ মার্কিন চক্রান্তে পথে নামেনি

    ২৫ জুলাই ২০২৬, ০৫:৫৪

    পশুপাখির প্রতি শরীফের ভালোবাসা

    পশুপাখির প্রতি শরীফের ভালোবাসা

    ২৫ জুলাই ২০২৬, ০২:৫৩

    কাফরুলে গুলিবিদ্ধ বিএনপিকর্মী নিহত, আহত ২

    কাফরুলে গুলিবিদ্ধ বিএনপিকর্মী নিহত, আহত ২

    ২৫ জুলাই ২০২৬, ০১:৫১

    আজকের নামাজের সময়সূচি (২৫ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (২৫ জুলাই)

    ২৫ জুলাই ২০২৬, ০৭:২১

    দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টি, সাত অঞ্চলে ঝড়ের আভাস

    দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টি, সাত অঞ্চলে ঝড়ের আভাস

    ২৫ জুলাই ২০২৬, ০৮:০৫

    ২৩ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

    ২৩ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

    ২৫ জুলাই ২০২৬, ০৫:৪২

    advertiseadvertise