রোগী দেখতে গিয়ে তার জন্য যে দোয়া পড়ব
ইসলামী জীবন ডেস্ক

প্রতীকী ছবি
রোগী দেখতে যাওয়া ইসলামের একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও মানবিক শিক্ষা। এতে অসুস্থ ব্যক্তির প্রতি সহমর্মিতা প্রকাশ পায় এবং তার মনোবল বৃদ্ধি পায়। এ সময় রোগীর সুস্থতার জন্য দোয়া করার পাশাপাশি এমন কিছু সান্ত্বনামূলক কথা বলা উচিত, যা তার মনে আশার সঞ্চার করে। রাসুলুল্লাহ (সা.) রোগী দেখতে গিয়ে একটি সুন্দর দোয়া ও আশ্বাসবাণী উচ্চারণ করতেন। হাসিসে বর্ণিত সেই দোয়াটি হচ্ছে—
لَا بأْسَ طَهُوْرٌ إِنْ شَاءَ اللهُ
উচ্চারণ : লা বা’সা ত্বাহূরুন ইন শা-আল্লাহ
অর্থ : ‘কোনো ক্ষতি নেই, আল্লাহ যদি চান তো (রোগটি গুনাহ থেকে) পবিত্রকারী হবে।’
(বুখারি, হাদিস : ৩৬১৬)



