বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইসলাম

হাদিসের কথা

যে অভ্যাস ব্যক্তিকে জান্নাতে পৌঁছে দেয়

  • সত্য ও মিথ্যার দুই পথ, দুই পরিণতি
  • সততার আলো আর মিথ্যার অন্ধকার
মুফতি সাইফুল ইসলামপ্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১২:০৪
যে অভ্যাস ব্যক্তিকে জান্নাতে পৌঁছে দেয়

প্রতীকী ছবি

মানুষের জীবনে কিছু শব্দ আছে, যেগুলো শুধু উচ্চারণ নয়- সেগুলো চরিত্র গঠন করে, ভাগ্য নির্ধারণ করে, এমনকি আখিরাতের পরিণতিও ঠিক করে দেয়। ‘সত্য’ তেমনই এক শব্দ। এটি কেবল একটি নৈতিক গুণ নয়; বরং এটি একজন মানুষের অন্তরের পরিচয়, ঈমানের প্রতিচ্ছবি এবং আল্লাহর নিকট তার মর্যাদার মাপকাঠি। যখন চারপাশে প্রতারণা, অর্ধসত্য আর স্বার্থের হিসাব-নিকাশ মানুষের ভাষাকে কলুষিত করে ফেলে, তখন সত্যবাদিতা হয়ে ওঠে এক নীরব ইবাদত- যা মানুষকে আল্লাহর কাছে পৌঁছে দেয়। এই প্রেক্ষাপটেই রাসূলুল্লাহ ﷺ আমাদের জন্য এক গভীর জীবনদর্শন রেখে গেছেন—

عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ وَإِنَّ الْبِرَّ يَهْدِي إِلَى الْجَنَّةِ وَإِنَّ الرَّجُلَ لَيَصْدُقُ حَتَّى يُكْتَبَ صِدِّيقًا وَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حَتَّى يُكْتَبَ كَذَّابًا ‏"‏ ‏.‏

আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সততা সৎকর্মের দিকে পথপ্রদর্শন করে আর সৎকর্ম জান্নাতের পথপ্রদর্শন করে। নিশ্চয়ই কোনো মানুষ সত্য কথা বলতে থাকে তখন সত্যবাদী হিসেবে (তার নাম) লিপিবদ্ধ হয়। আর অসত্য পাপের পথপ্রদর্শন করে এবং পাপ জাহান্নামের দিকে পথপ্রদর্শন করে। আর মানুষ মিথ্যা কথা বলতে বলতে অবশেষে আল্লাহর কাছে মহামিথ্যাচারী প্রতিপন্ন হয়ে যায়। (সহিহ বুখারী. হাদীস: ৬০৯৪; সহিহ মুসলিম, হাদীস : ২৬০৭)

এই হাদীসটি মানুষের চরিত্র গঠনের একটি ধারাবাহিক প্রক্রিয়া তুলে ধরে। এখানে সত্য ও মিথ্যাকে শুধু আলাদা দুটি কাজ হিসেবে দেখানো হয়নি; বরং দেখানো হয়েছে যে, এগুলো একেকটি পথ, যার শেষ গন্তব্য ভিন্ন।

প্রথমত, সত্যবাদিতা মানুষকে ‘বিরর’ বা সৎকর্মের দিকে নিয়ে যায়। অর্থাৎ, যে ব্যক্তি সত্য বলতে অভ্যস্ত, তার ভেতরে ধীরে ধীরে ন্যায়পরায়ণতা, আমানতদারিতা এবং তাকওয়া জন্ম নেয়। তার প্রতিটি কাজেই সততার ছাপ পড়ে। আর এই সৎকর্মই তাকে এক সময় জান্নাতের দিকে পরিচালিত করে। এখানে বোঝা যায়, জান্নাত কেবল বড় বড় আমলের ফল নয়; বরং ছোট ছোট সত্য কথার ধারাবাহিক চর্চাও একজন মানুষকে জান্নাতের উপর্যুক্ত করে তোলে।

দ্বিতীয়ত, হাদীসে বলা হয়েছে- মানুষ যখন বারবার সত্য কথা বলে, তখন তার নাম ‘সিদ্দীক’ হিসেবে লিপিবদ্ধ হয়। এটি একটি উচ্চ মর্যাদা, যা নবীদের পরেই স্থান পায় (সূরা নিসা, আয়াত : ৬৯)। অর্থাৎ, সত্য বলা শুধু একটি অভ্যাস নয়; এটি এক সময় মানুষের পরিচয়ে পরিণত হয়, যা আল্লাহর নিকট স্থায়ীভাবে সংরক্ষিত থাকে।

অন্যদিকে, মিথ্যার ক্ষেত্রেও একই ধারাবাহিকতা কাজ করে। একটি মিথ্যা আরেকটি মিথ্যার জন্ম দেয়, এবং তা মানুষকে ‘ফুজুর’ বা পাপাচারের দিকে ঠেলে দেয়। যখন কেউ নিয়মিত মিথ্যা বলে, তখন তার বিবেক দুর্বল হয়ে পড়ে, গুনাহ তার কাছে স্বাভাবিক হয়ে যায়। এভাবেই সে ধীরে ধীরে জাহান্নামের পথে অগ্রসর হয়।

সবচেয়ে ভয়াবহ দিক হলো; মিথ্যা বলতে বলতে একসময় মানুষ ‘কাজ্জাব’ বা মহামিথ্যাবাদী হিসেবে আল্লাহর কাছে লিপিবদ্ধ হয়ে যায়। এটি শুধু একটি দুনিয়াবি বদনাম নয়; বরং আখিরাতের জন্য এক মারাত্মক পরিণতির ঘোষণা।

এই হাদীস আমাদের শেখায়; সত্য ও মিথ্যা কখনো নিরপেক্ষ নয়। প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য আমাদেরকে একটি নির্দিষ্ট গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। তাই আমাদের উচিত, কথাবার্তা, লেনদেন, প্রতিশ্রুতি- সবকিছুতে সত্যকে আঁকড়ে ধরা। কারণ, একটি সত্য কথা হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু আল্লাহর কাছে সেটিই হতে পারে জান্নাতের পথে একটি বড় পদক্ষেপ।

মহান আল্লাহ আমাদের সকলকে মিথ্যা পরিহার করে সত্যের পথে জীবনাচার করার তাওফিক দান করুন। আমীন।

লেখক: প্রাবন্ধিক ও অনুবাদক

saifpas352@gmail.com

 

    শেয়ার করুন:
    Advertisement
    দুদিনের ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড মৌলভীবাজার, বন্যার আশঙ্কা

    দুদিনের ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড মৌলভীবাজার, বন্যার আশঙ্কা

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:৫০

    ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার

    ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:৩৮

    লন্ডনের দুই উৎসবে প্রিয়াম অর্চি, সামনে ‘দেশলাই’

    লন্ডনের দুই উৎসবে প্রিয়াম অর্চি, সামনে ‘দেশলাই’

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:২৮

    সিডিএ চেয়ারম্যান কোথায় ক্ষোভ মেয়রের

    সিডিএ চেয়ারম্যান কোথায় ক্ষোভ মেয়রের

    ২৯ এপ্রিল ২০২৬, ২১:২৬

    অধিগ্রহণ খবরে ‘জেড’ ক্যাটাগরির আলিফ দর বৃদ্ধির শীর্ষে

    অধিগ্রহণ খবরে ‘জেড’ ক্যাটাগরির আলিফ দর বৃদ্ধির শীর্ষে

    ২৯ এপ্রিল ২০২৬, ১৫:৫৩

    অপেক্ষায় থাকা শিশু জানে না,  বাবা আর কখনোই ফিরবেন না

    অপেক্ষায় থাকা শিশু জানে না, বাবা আর কখনোই ফিরবেন না

    ২৯ এপ্রিল ২০২৬, ২০:১২

    বুড়োদের মাথার ভেলকিতে উত্তপ্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড

    বুড়োদের মাথার ভেলকিতে উত্তপ্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড

    ২৯ এপ্রিল ২০২৬, ১৭:২২

    রঘু রাই— সেই ঐশ্বরিক চোখ

    রঘু রাই— সেই ঐশ্বরিক চোখ

    ২৯ এপ্রিল ২০২৬, ১৪:৫৪

    বিশ্ব নৃত্য দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজন

    বিশ্ব নৃত্য দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজন

    ২৯ এপ্রিল ২০২৬, ১৯:২৪

    স্বর্ণ লুটের অভিযোগে স্বেচ্ছাসেবক-ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার

    স্বর্ণ লুটের অভিযোগে স্বেচ্ছাসেবক-ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:১৭

    বন্ধুদের আড্ডায় মদপানে নিভে গেল কলেজছাত্রের প্রাণ

    বন্ধুদের আড্ডায় মদপানে নিভে গেল কলেজছাত্রের প্রাণ

    ২৯ এপ্রিল ২০২৬, ২১:৪৯

    ‘এখানে পাহাড়ধস হয় না’

    ‘এখানে পাহাড়ধস হয় না’

    ২৯ এপ্রিল ২০২৬, ১৮:৩২

    দ্বিতীয় দফায় ৯২ শতাংশ ছাড়াল ভোটের হার

    দ্বিতীয় দফায় ৯২ শতাংশ ছাড়াল ভোটের হার

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:১১

    বেকারত্ব থেকে উদ্যোক্তা: শাওনের অনন্য সাফল্য

    বেকারত্ব থেকে উদ্যোক্তা: শাওনের অনন্য সাফল্য

    ২৯ এপ্রিল ২০২৬, ২৩:৫৫

    বৃষ্টিপাত কত দিন চলবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

    বৃষ্টিপাত কত দিন চলবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:৪১

    advertiseadvertise