Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আপনার জিজ্ঞাসা

ওয়াকফ করা মসজিদ কি অন্যত্র সরানো যাবে?

ইসলামী জীবন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১৬:০৪
ওয়াকফ করা মসজিদ কি অন্যত্র সরানো যাবে?

প্রতীকী ছবি

প্রশ্ন

আমাদের এলাকায় একটি জামে মসজিদ রয়েছে। মসজিদটি সাড়ে ৪ শতক ওয়াকফকৃত জমির ওপর প্রতিষ্ঠিত। সেখানে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ, জুমার নামাজ ও অন্যান্য ইবাদত আদায় হয়ে থাকে। বর্তমানে একজন ব্যক্তি ৬ শতক জমি মসজিদের জন্য ওয়াকফ করতে ইচ্ছুক। তবে তিনি শর্ত দিয়েছেন যে, বর্তমান সাড়ে ৪ শতক ওয়াকফকৃত মসজিদটি নতুন ৬ শতক জমিতে স্থানান্তর করতে হবে। অর্থাৎ মসজিদ স্থানান্তর করা হলে তবেই তিনি নতুন জমি ওয়াকফ করবেন। স্থানান্তরের পক্ষে কেউ কেউ যুক্তি দিচ্ছেন যে, বর্তমানে মসজিদে মুসল্লিদের সংকুলান হয় না এবং ভবিষ্যতে আরও জায়গার প্রয়োজন হবে। কিন্তু বাস্তবে বর্তমানে মুসল্লিদের সংকুলানের তেমন সমস্যা নেই। তাছাড়া ভবিষ্যতে প্রয়োজন দেখা দিলেও বিদ্যমান ওয়াকফকৃত জমির ওপর দোতলা বা বহুতল নির্মাণের সুযোগ রয়েছে এবং প্রয়োজনে পাশের দিকে সম্প্রসারণেরও সম্ভাবনা আছে। আর ওই জমিতে আরেকটি মসজিদ হোক, এটাও এলাকাবাসী চাচ্ছেন না।

আমাদের প্রশ্ন হলো—

১. শরিয়তের দৃষ্টিতে কেবল ভবিষ্যতে বড় জায়গার প্রয়োজন হতে পারে— এই আশঙ্কায় একটি ওয়াকফকৃত মসজিদ অন্যত্র স্থানান্তর করা কি জায়েজ?

২. বর্তমান ওয়াকফকৃত মসজিদকে সম্প্রসারণ বা বহুতল নির্মাণের সুযোগ থাকা সত্ত্বেও নতুন জায়গায় মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত কি শরিয়তসম্মত?

৩. ‘বর্তমানের মসজিদ স্থানান্তর করলে তবেই আমি ৬ শতক জমি ওয়াকফ করব’— এ ধরনের শর্ত দিয়ে ওয়াকফ করা কি সহিহ ও জায়েজ?

৪. এক্ষেত্রে শরিয়তের দৃষ্টিতে আমাদের করণীয় কী?

 কোরআন-সুন্নাহ ও হানাফি ফিকহের নির্ভরযোগ্য কিতাবের আলোকে দলিলসহ উত্তর প্রদান করলে কৃতজ্ঞ থাকব।

- মুহাম্মাদ আযীযুল হক,  বাগবাড়ী, তেরিয়া, দক্ষিণ কেরানীগঞ্জ।

উত্তর

না, অতিরিক্ত জমির জন্য ওই মসজিদটিকে স্থানান্তর করা জায়েজ হবে না; বরং তা স্বস্থানে বহাল রেখে মসজিদ হিসেবে আবাদ রাখা জরুরি। ভালোভাবে মনে রাখতে হবে, মসজিদের জন্য ওয়াকফকৃত জায়গায় মসজিদ প্রতিষ্ঠিত হওয়ার পর ওই স্থানটি স্থায়ীভাবে মসজিদের জন্য নির্ধারিত হয়ে যায়। এরপর ওই স্থানকে মসজিদ হিসেবে আবাদ রাখা জরুরি। মসজিদ সেখান থেকে সরিয়ে ওই জায়গা কারও ব্যক্তিগত ব্যবহারে নিয়ে আসার কোনো অবকাশ থাকে না।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে এই মসজিদের জন্য অন্য স্থানে আরও বেশি জায়গা দেওয়া হলেও বর্তমান স্থান থেকে মসজিদটিকে স্থানান্তর করা কিছুতেই জায়েজ হবে না।

অতএব যারা উক্ত আবাদ মসজিদটিকে স্থানান্তরের কথা ভাবছেন, তাদের জন্য উক্ত শরিয়তবিরোধী চিন্তা থেকে সরে আসা জরুরি। ভবিষ্যতে এই মসজিদে মুসল্লি সংকুলান না হলে এর সঙ্গেই অতিরিক্ত জায়গা ব্যবস্থা করে পূর্বের জায়গাসহ সেখানেই মসজিদ সম্প্রসারণ করবে অথবা এটি বহুতল ভবন হিসেবে পুনর্নির্মাণও করা যেতে পারে। কিন্তু মুসল্লি সংকুলান না হওয়া বা অন্য কোনো অজুহাতে মসজিদটি স্থানান্তর করার কোনোই সুযোগ নেই। আর মসজিদে জায়গা দেওয়ার প্রত্যয়কারীর জন্যও আরেকটি মসজিদকে তার জায়গায় স্থানান্তরের শর্তারোপ করা জায়েজ নয়।

* >الأجناس< للناطفي ১/৫৪৯: ولو كان مسجدا في محلة ضاق بأهله لا يقدرون أن يزيدوا فيه، فسألهم بعض الجيران أن يجعلوا ذلك المسجد له يدخله داره، ويعطيهم مكانه عوضا من داره ما هو خير منه، ويسع فيه أهل المحلة، قال (الإمام محمد): لا يسعهم ذلك.

—আলহাবিল কুদসী ১/৫৪৯; আলমুহীতুল বুরহানী ৯/১২৮; ফাতহুল কাদীর ৫/৪৪৬; ফাতাওয়া হিন্দিয়া ২/৪৫৭; রদ্দুল মুহতার ৪/৩৫৮

উৎস : আল-কাউসার, অক্টোবর, ২০২৬।

মসজিদমসজিদ স্থানান্তর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন