Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মুসলিম বিশ্ব

শায়খুল ইসলামের বাংলাদেশ সফর: একটি জাতীয় সৌভাগ্য ও আমাদের সম্মিলিত দায়িত্ব

মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১৪:৩৫
শেয়ার করুন:
শায়খুল ইসলামের বাংলাদেশ সফর: একটি জাতীয় সৌভাগ্য ও আমাদের সম্মিলিত দায়িত্ব

সংগৃহীত ছবি

শায়খুল ইসলাম হযরত মাওলানা মুফতি মুহাম্মদ তাকী উসমানী দামাত বারাকাতুহুম সমকালীন মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আলেম, ফকিহ ও ইসলামী চিন্তাবিদ। ইলম, ফিকহ, গবেষণা, ইসলামী অর্থনীতি ও সমকালীন মুসলিম বিশ্বের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে তার অবদান সর্বজনস্বীকৃত। নিঃসন্দেহে এমন একজন মহান ব্যক্তিত্বের বাংলাদেশে আগমন এ দেশের জন্য এক বিরাট সৌভাগ্য, বরকত ও সম্মানের বিষয়। তার সফর নিছক একজন বরেণ্য আলেমের আগমন নয়; বরং বাংলাদেশের উলামায়ে কেরাম, দ্বীনি মাদরাসা, ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থী ও নতুন প্রজন্মের জন্য এক অসাধারণ ইলমি ও রুহানি সুযোগ।

এমন একজন বিশ্ববরেণ্য আলেমের সান্নিধ্য লাভ, তার ইলমি আলোচনা শোনা এবং তার অভিজ্ঞতা থেকে উপকৃত হওয়া একটি জাতির জন্য নিঃসন্দেহে মূল্যবান প্রাপ্তি। তাই তার বাংলাদেশ সফরকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সীমিত কর্মসূচি হিসেবে না দেখে বৃহত্তর দ্বীনি ও জাতীয় কল্যাণের একটি সুযোগ হিসেবে বিবেচনা করা উচিত।

বাংলাদেশের সঙ্গে হযরতের সম্পর্ক আজকের নয়; বরং তা কয়েক দশক ধরে বিস্তৃত। যৌবনকালেই তিনি তার পিতা হযরত মুফতি মুহাম্মদ শফী রহমাতুল্লাহি আলাইহি এবং হযরত আল্লামা সাইয়্যেদ মুহাম্মদ ইউসুফ বানূরী রহমাতুল্লাহি আলাইহিমার সঙ্গে তৎকালীন পূর্ব পাকিস্তান সফর করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতার পর হযরত হাজী ইউনুস রহমাতুল্লাহি আলাইহির আমন্ত্রণে চট্টগ্রামে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামী সম্মেলনেও তিনি যোগদান করেন।

এরপর দীর্ঘ বিরতির পর ২০০১, ২০০৭ ও ২০১০ সালে হযরত ফকীহুল মিল্লাত রহমাতুল্লাহি আলাইহির আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফর করেন। পরবর্তীতে ২০১২ সালে শায়খুল ইসলাম হযরত আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহির আমন্ত্রণে তার আরেকটি সফর অনুষ্ঠিত হয়।

এসব সফরের ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয় ছিল। দারুল উলূম করাচির প্রবীণ ও নবীন ফারেগরা হযরতের সফর ও খেদমতের বিভিন্ন কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতেন। যেসব আকাবির ও বিশিষ্ট ব্যক্তিত্ব হযরতের মেহমানদারি ও আমন্ত্রণের ব্যবস্থা করতেন, তারাও দারুল উলূম করাচির ফারেগদের সম্মিলিত অংশগ্রহণের সুযোগ করে দিতেন। ফলে এসব সফর কোনো একজন ব্যক্তির একক উদ্যোগে সীমাবদ্ধ থাকত না; বরং উলামায়ে কেরামের পারস্পরিক সহযোগিতা, পরামর্শ ও সমন্বয়ের মধ্য দিয়ে সম্পন্ন হতো। এ ধরনের সম্মিলিত উদ্যোগই একটি দ্বীনি কর্মসূচিকে অধিকতর ব্যাপকতা, গ্রহণযোগ্যতা ও সৌন্দর্য দান করে।

দীর্ঘ বিরতির পর গত বছর থেকে হযরতকে পুনরায় বাংলাদেশে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করা হয়। এ ক্ষেত্রে দারুল উলূম করাচির বিশিষ্ট ফারেগ, জামিয়ার সাবেক উস্তাদ এবং হযরত সদর দারুল উলূম মুফতি আযম মাওলানা মুফতি রফী উসমানী রহমাতুল্লাহি আলাইহির বিশেষ সহকারী (প্রেস অ্যান্ড মিডিয়া) মুফতি আবদুল মুনতাকিম সিলেটী সাহেব বিশেষ আগ্রহ ও ভূমিকা পালন করেন। তার সঙ্গে মাওলানা আবদুল মতীন ডালকানগরী সাহেবসহ আরও কয়েকজন আলেম এ উদ্যোগে সম্পৃক্ত ছিলেন। তাদের উদ্দেশ্য ছিল, হযরতের ইলমি ও দ্বীনি খেদমত থেকে বাংলাদেশের আলেম-উলামা, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে উপকৃত হওয়ার সুযোগ করে দেওয়া।

তবে পরবর্তী সময়ে সফরের ব্যবস্থাপনা ও নেতৃত্বের ধরন নিয়ে সংশ্লিষ্ট মহলগুলোর মধ্যে কিছুটা মতপার্থক্য তৈরি হয়। হযরতের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ ও ঘনিষ্ঠতার বিষয়টি সামনে রেখে সফরের ব্যবস্থাপনা পরিচালিত হওয়ায় বৃহত্তর পরিসরে সম্মিলিত অংশগ্রহণ ও সমন্বয়ের সুযোগ কিছুটা সীমিত হয়ে পড়ে। দারুল উলূম করাচির অন্যান্য ফারেগ এবং দেশের বিশিষ্ট আলেমদের একটি অংশও প্রত্যাশিত মাত্রায় সম্পৃক্ত হওয়ার সুযোগ পাননি। ফলে সফরের সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে দূরত্ব ও অসন্তোষ তৈরি হয়।

দারুল উলূম করাচির অন্যান্য ফারেগ যখন হযরতের সফরকে আরও সুশৃঙ্খল, মর্যাদাপূর্ণ এবং বৃহত্তর ইলমি ও দ্বীনি অংশগ্রহণের মাধ্যমে বাস্তবায়নের জন্য এগিয়ে আসার চেষ্টা করেন, তখন তাদের সঙ্গে প্রত্যাশিত সমন্বয় গড়ে ওঠেনি। অথচ এমন একটি গুরুত্বপূর্ণ সফরে সবার অভিজ্ঞতা, যোগ্যতা ও আন্তরিকতাকে কাজে লাগানো গেলে উদ্যোগটি আরও শক্তিশালী হতে পারত।

পরিশেষে দেশের পরিস্থিতি ও নির্বাচনকে কারণ হিসেবে দেখিয়ে হযরতের সফর স্থগিত করা হয়। এর ফলে আরেকটি বড় ক্ষতি হয়। জামিয়া ফরিদাবাদের সত্তর বছর পূর্তি উপলক্ষে নির্ধারিত দস্তারবন্দি অনুষ্ঠান, যেখানে হযরতের অংশগ্রহণের কথা ছিল, সেটিও স্থগিত করতে হয়।

এ বছর জামিয়া ফরিদাবাদের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, মাওলানা আবদুল মতীন সাহেব এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তির প্রচেষ্টায় পুনরায় হযরতের বাংলাদেশ সফরের অনুমতি পাওয়া যায়। এ সময় সংশ্লিষ্ট সব মহলই এ আশায় সহযোগিতার মনোভাব দেখিয়েছিলেন যে, যেকোনোভাবে হযরতের সফরটি বাস্তবায়িত হোক।

এমনকি দারুল উলূম করাচির একাধিক ফারেগের কিছু আপত্তি ও অসন্তোষ থাকা সত্ত্বেও তারা বৃহত্তর স্বার্থে তা প্রকাশ্যে না এনে সহযোগিতার মনোভাব বজায় রাখেন। সফরের ব্যবস্থাপনায় তাদের প্রত্যাশিত ভূমিকা না থাকলেও তারা বিষয়টিকে ইতিবাচকভাবে গ্রহণ করেন। তাদের উদ্দেশ্য কোনো পদ-পদবি বা ব্যবস্থাপনাগত কর্তৃত্ব লাভ করা ছিল না; বরং তাদের একান্ত আকাঙ্ক্ষা ছিল, কোনোভাবে তাদের শায়খ ও মুহসিনের জিয়ারত লাভ করা। এমনকি তার সঙ্গে কাছ থেকে সাক্ষাতের সুযোগ না পেলেও দূর থেকে একনজর দেখেই তারা সন্তুষ্ট থাকতে প্রস্তুত ছিলেন।

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এবারও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে হযরতের সফর স্থগিত করা হয়েছে।

যারা হযরতের আগমনকে দেশের জন্য এক বিরাট ইলমি ও দ্বীনি সৌভাগ্য বলে মনে করেন, তাদের সবার জন্যই এ পরিস্থিতি অত্যন্ত বেদনাদায়ক। একই সঙ্গে এ ঘটনা আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নও তুলে ধরেছে—এ ধরনের জাতীয় গুরুত্বসম্পন্ন দ্বীনি সফর আয়োজনের ক্ষেত্রে আমাদের ব্যবস্থাপনা ও সমন্বয়ের পদ্ধতি আরও উন্নত করা সম্ভব ছিল কি না।

আমার বিবেচনায়, শুরু থেকেই যদি হযরতের সফরকে কোনো একজন ব্যক্তির একক নেতৃত্বের পরিবর্তে একটি সুশৃঙ্খল ও প্রতিনিধিত্বশীল সম্মিলিত কমিটির মাধ্যমে পরিচালনা করা হতো, তাহলে উদ্যোগটি আরও ব্যাপক ও গ্রহণযোগ্য হতে পারত। সফর বাতিলের পেছনে নিরাপত্তা পরিস্থিতি ও প্রশাসনিক সিদ্ধান্তের মতো বাস্তব কারণ থাকতে পারে। তাই শুধু ব্যবস্থাপনাগত কোনো একটি বিষয়কে সফর স্থগিতের একমাত্র কারণ হিসেবে চিহ্নিত করা সমীচীন হবে না। তবে সম্মিলিত পরামর্শ ও প্রাতিষ্ঠানিক সমন্বয়ের ঘাটতি যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগকে প্রত্যাশিত পর্যায়ে এগিয়ে নিতে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে, তা অস্বীকার করার সুযোগ নেই।

হযরতের সফর ও ব্যবস্থাপনাসংক্রান্ত বিষয়গুলো পরিচালনার জন্য দারুল উলূম করাচির বিশিষ্ট ফারেগদের সমন্বয়ে একটি আনুষ্ঠানিক কমিটি গঠন করা যেতে পারত। এ ক্ষেত্রে বিশেষভাবে মাওলানা মুফতি আবদুল মালেক সাহেব, মাওলানা মুফতি দেলোয়ার সাহেব—যিনি বাংলাদেশে হযরতের একমাত্র অনুমোদিত প্রতিনিধি—মুফতি নেয়ামতুল্লাহ সাহেব এবং অন্যান্য সংশ্লিষ্ট ফারেগদের অন্তর্ভুক্ত করা যেতে পারে।

একই সঙ্গে দেশের বিশিষ্ট ও প্রভাবশালী উলামায়ে কেরাম, বিশেষত আমীরে হেফাজতে ইসলামকে এ উদ্যোগের পৃষ্ঠপোষক ও দিকনির্দেশক হিসেবে সম্পৃক্ত করা যেতে পারে। এতে দেশের বিভিন্ন দ্বীনি মহলের মধ্যে আস্থা ও সমন্বয় বৃদ্ধি পাবে। পাশাপাশি ইসলামী ফাউন্ডেশনকে ইলমি ও ধর্মীয় কর্মসূচির প্রচার, আয়োজন ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার ক্ষেত্রে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া যেতে পারে। হযরতের ইসলামী অর্থনীতি ও ইসলামি ব্যাংকিং বিষয়ে বিশেষজ্ঞ মতামত গ্রহণ এবং সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের উপযুক্ত বিভাগ বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করা যেতে পারে। অবশ্য এসব প্রতিষ্ঠানের সম্পৃক্ততা তাদের নিজস্ব এখতিয়ার ও প্রাতিষ্ঠানিক নীতিমালার আলোকে হতে হবে।

এভাবে একদিকে হযরতের সফরের ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল ও কার্যকর হবে, অন্যদিকে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ এবং নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলোও সম্মিলিত ও প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে। এত ব্যাপক পরিসরে পরামর্শ ও সম্মিলিত কৌশল গ্রহণ করা হলে প্রশাসনিক জটিলতাগুলো আরও ভালোভাবে মোকাবিলা করা সম্ভব হতে পারে।

এখানে একটি বিষয় স্পষ্ট থাকা জরুরি—কোনো মহান ব্যক্তিত্বের মেহমানদারি ও খেদমত ব্যক্তিগত সম্মান, একক কর্তৃত্ব কিংবা ব্যক্তিগত কৃতিত্ব অর্জনের বিষয় নয়। এটি একটি দ্বীনি ও সম্মিলিত দায়িত্ব। ব্যক্তিগত সম্পর্ক ও যোগাযোগের নিজস্ব গুরুত্ব রয়েছে। তবে জাতীয় ও দ্বীনি গুরুত্বসম্পন্ন কোনো কর্মসূচিতে সবার যোগ্যতা, সামর্থ্য ও অবস্থান অনুযায়ী অংশগ্রহণের সুযোগ থাকা উচিত। ব্যক্তিগত উদ্যোগকে স্বাগত জানাতে হবে, কিন্তু সেই উদ্যোগ যেন বৃহত্তর সম্মিলিত প্রচেষ্টার পথ সংকুচিত না করে, সেদিকেও খেয়াল রাখতে হবে।

এখন সময় এসেছে বিষয়টিকে ব্যক্তিগত উদ্যোগ ও ব্যক্তিকেন্দ্রিক ব্যবস্থাপনার গণ্ডি থেকে বের করে একটি সুশৃঙ্খল সম্মিলিত কাঠামোর অধীনে নিয়ে আসার। এ লক্ষ্যে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।

প্রথমত, মাওলানা মুফতি আবদুল মালেক সাহেব, মাওলানা মুফতি দেলোয়ার সাহেব এবং মুফতি নেয়ামতুল্লাহ সাহেবসহ সংশ্লিষ্ট বিশিষ্ট আলেমদের এগিয়ে এসে মৌলিক ভূমিকা পালন করা প্রয়োজন।

দ্বিতীয়ত, দারুল উলূম করাচির অন্যান্য বিশিষ্ট ফারেগ এবং বাংলাদেশের নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য উলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে একটি আনুষ্ঠানিক ও প্রতিনিধিত্বশীল কমিটি গঠন করা।

তৃতীয়ত, আমীরে হেফাজতে ইসলামসহ দেশের অন্যান্য প্রভাবশালী ইলমি ও দ্বীনি ব্যক্তিত্বকে এ উদ্যোগের পৃষ্ঠপোষকতা ও দিকনির্দেশনার জন্য সম্পৃক্ত করা।

চতুর্থত, ইসলামী ফাউন্ডেশন, বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যথাযথ পর্যায়ে যোগাযোগ স্থাপন করা, যাতে সফরের ইলমি, দ্বীনি ও প্রশাসনিক দিকগুলো কার্যকরভাবে উপস্থাপন করা যায়।

পঞ্চমত, হযরতের সফরের উদ্দেশ্য, কর্মসূচি, সফরস্থল, অতিথিবৃন্দ, নিরাপত্তা, যাতায়াত ও আবাসন ব্যবস্থাপনাসহ সব বিষয়ে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রণয়ন করা। এরপর হযরত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে তা বাস্তবায়নের উদ্যোগ নেয়া।

সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এ পুরো প্রক্রিয়ায় কোনো ব্যক্তির একক প্রচার, ব্যক্তিগত পরিচিতি কিংবা কৃতিত্ব অর্জনের চেয়ে হযরতের সুবিধা, সম্মান ও মর্যাদা এবং বাংলাদেশের ইলমি ও দ্বীনি স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকারদেয়া প্রয়োজন। সফর আয়োজনের প্রতিটি পর্যায়ে পারস্পরিক শ্রদ্ধা, স্বচ্ছতা, পরামর্শ ও সহযোগিতার পরিবেশ নিশ্চিত করাও একান্ত আবশ্যক।

আমাদের উপলব্ধি করতে হবে যে, হযরত মুফতি মুহাম্মদ তাকী উসমানী দামাত বারাকাতুহুম কোনো এক ব্যক্তি, দল, প্রতিষ্ঠান কিংবা নির্দিষ্ট মহলের একক সম্পদ নন। তিনি সমগ্র মুসলিম উম্মাহর এক অমূল্য ইলমি সম্পদ। বাংলাদেশের আলেম-উলামা, দ্বীনি মাদরাসা, দারুল উলূম করাচির ফারেগিন এবং সাধারণ মুসলমান—সবারই তাঁর সঙ্গে সম্পর্ক স্থাপন ও তাঁর ইলম থেকে উপকৃত হওয়ার সুযোগ থাকা উচিত।

হযরতের খেদমত ও মেহমানদারি নিঃসন্দেহে এক বিরাট সৌভাগ্যের বিষয়। কিন্তু এ সৌভাগ্য অর্জনের প্রয়াসে অন্যদের অংশগ্রহণের সুযোগ সংকুচিত করা কিংবা সম্মিলিত উদ্যোগকে যথাযথ গুরুত্ব না দেওয়া কোনোভাবেই সমীচীন নয়। ব্যক্তিগত পছন্দ-অপছন্দ ও অগ্রাধিকারের ঊর্ধ্বে উঠে বৃহত্তর দ্বীনি ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। কারণ, কোনো একটি উদ্যোগের সাফল্য শুধু আয়োজকদের পরিচিতি বা ব্যক্তিগত কৃতিত্বে নয়; বরং এর ব্যাপকতা, গ্রহণযোগ্যতা, সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং সবার আন্তরিক অংশগ্রহণের মধ্যেই নিহিত।

লেখক: আলেম ও সাংবাদিক

[email protected]

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা