Agamir Somoy E-Paper
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের সেবায় কাজল
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইতিহাস-ঐতিহ্য

মায়ের ইসলাম গ্রহণে আবু হুরায়রা (রা.)-এর অশ্রুসিক্ত আনন্দ

মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৫
মায়ের ইসলাম গ্রহণে আবু হুরায়রা (রা.)-এর অশ্রুসিক্ত আনন্দ

প্রতীকী ছবি

আবু হুরায়রা (রা.)-এর মা মাইমুনা বিনতে সবীহ (রা.)-এর ইসলাম গ্রহণের ঘটনা এক হৃদয়স্পর্শী অধ্যায়। যেখানে একজন মানুষের হেদায়াতের আকাঙ্ক্ষা, মায়ের প্রতি সন্তানের ভালোবাসা এবং আল্লাহর কাছে দোয়ার শক্তি একসঙ্গে ফুটে উঠেছে। একজন সাহাবি তার মায়ের হেদায়াতের জন্য কতটা ব্যাকুল ছিলেন এবং রাসুলুল্লাহ (সা.) কীভাবে তার সেই আকাঙ্ক্ষায় সাড়া দিয়েছিলেন, এ ঘটনা তার উজ্জ্বল দৃষ্টান্ত।

আবু হুরায়রা (রা.) বলেন, তিনি তার মাকে ইসলামের দিকে আহ্বান করতেন। কিন্তু তার মা রাসুলুল্লাহ (সা.) সম্পর্কে এমন কিছু কথা বলতেন, যা তিনি অপছন্দ করতেন। একদিন তিনি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে এসে কাঁদতে কাঁদতে বললেন, ‘হে আল্লাহর রাসুল, আমি আমার মাকে ইসলামের দিকে আহ্বান করি; কিন্তু তিনি আমার কথা প্রত্যাখ্যান করেন। আজও আমি তাকে ইসলামের দাওয়াত দিয়েছি। তখন তিনি আপনার সম্পর্কে এমন কিছু কথা বলেছেন, যা আমি অপছন্দ করি। আপনি আমার মায়ের হেদায়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করুন।’

রাসুলুল্লাহ (সা.) তাঁর আবেদনে সাড়া দিয়ে দোয়া করলেন, ‘হে আল্লাহ, আবু হুরায়রার মাকে হেদায়াত করুন।’ আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর দোয়া নিয়ে তিনি আনন্দিত মনে বাড়ির দিকে রওনা হলেন। বাড়ির কাছে পৌঁছে তিনি দেখতে পেলেন, তার মা দরজা বন্ধ করে রেখেছেন। তার পায়ের শব্দ শুনে মা বললেন, ‘হে আবু হুরায়রা, একটু অপেক্ষা করো।’ এরপর তিনি গোসল করে পোশাক পরলেন এবং দরজা খুলে বললেন, ‘হে আবু হুরায়রা, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ (সা.) আল্লাহর বান্দা ও রাসুল।’

মায়ের মুখে কালিমা শুনে আবু হুরায়রা (রা.) আনন্দে কাঁদতে কাঁদতে রাসুলুল্লাহ (সা.)-এর কাছে ফিরে এলেন। তিনি বললেন, ‘হে আল্লাহর রাসুল, সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন এবং আবু হুরায়রার মাকে হেদায়াত দিয়েছেন।’ এতে রাসুলুল্লাহ (সা.) আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করলেন। এরপর আবু হুরায়রা (রা.) আরেকটি অনুরোধ করলেন, ‘হে আল্লাহর রাসুল, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, যেন আমাকে ও আমার মাকে মুমিনদের কাছে প্রিয় করে দেন এবং তাদের কাছেও মুমিনদের ভালোবাসা সৃষ্টি করেন।’ তখন রাসুলুল্লাহ (সা.) দোয়া করলেন। আবু হুরায়রা (রা.) বলেন, এরপর থেকে কোনো মুমিন আমার কথা শুনলে কিংবা আমাকে দেখলে আমাকে ভালোবাসত। (মুসলিম, হাদিস: ২৪৯১)

এই ঘটনা শুধু একজন মায়ের ইসলাম গ্রহণের কাহিনি নয়; বরং এটি একজন সন্তানের মায়ের প্রতি ভালোবাসা এবং তার হেদায়াতের জন্য ব্যাকুলতার অসাধারণ দৃষ্টান্ত। আবু হুরায়রা (রা.) মায়ের ইসলাম গ্রহণ ইস্যুতে কোনোভাবেই হতাশ হননি। তিনি বারবার তাকে ইসলামের দিকে আহ্বান করেছেন। মায়ের প্রত্যাখ্যান তাকে কষ্ট দিয়েছে, এমনকি তার মুখে রাসুলুল্লাহ (সা.) সম্পর্কে অপছন্দনীয় কথা শুনে তিনি কেঁদেছেন। কিন্তু তিনি মায়ের প্রতি ভালোবাসা হারাননি। বরং নিজের কষ্ট নিয়ে ছুটে গেছেন আল্লাহর রাসুল (সা.)-এর কাছে এবং তাঁর কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন।

এখানে ইসলামের দাওয়াতের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। হেদায়াত মানুষের হাতে নয়; হেদায়াত একমাত্র আল্লাহর হাতে। একজন মানুষ যত প্রিয়জনই হোক, তার অন্তরে ঈমান প্রবেশ করানোর ক্ষমতা তার নিজের নেই। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়াত করতে পারবেন না; বরং আল্লাহ যাকে চান হেদায়াত করেন।’ (সুরা কাসাস, আয়াত : ৫৬) আবু হুরায়রা (রা.)-এর মায়ের ঘটনাতেও আমরা এর বাস্তব প্রতিফলন দেখতে পাই। রাসুলুল্লাহ (সা.)-এর দোয়ার পর আল্লাহ তার মায়ের অন্তর খুলে দেন এবং তিনি ইসলাম গ্রহণ করেন।

মায়ের সঙ্গে সদাচরণের ক্ষেত্রেও এ ঘটনা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। কোনো নিকটাত্মীয় ইসলাম গ্রহণ না করলেও তার সঙ্গে সদাচরণ, সম্পর্ক রক্ষা এবং কল্যাণ কামনা বন্ধ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ‘তারা যদি তোমার সঙ্গে এমন কিছুকে শরিক করার জন্য চাপ দেয়, যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তবে তুমি তাদের আনুগত্য করবে না; তবে দুনিয়ায় তাদের সঙ্গে সদ্ভাবে বসবাস করবে।’ (সুরা লুকমান, আয়াত : ১৫) অর্থাৎ আকিদাগত অবস্থান অটুট রেখেও মা-বাবা ও আত্মীয়স্বজনের সঙ্গে সদাচরণ করা ইসলামের নির্দেশ।

আবু হুরায়রা (রা.)-এর মায়ের ইসলাম গ্রহণের ঘটনাটি তাই আমাদের জন্য বহুমাত্রিক শিক্ষা বহন করে। প্রিয়জন হেদায়াতের পথে না থাকলে হতাশ হওয়া যাবে না; ধৈর্যের সঙ্গে সত্যের দিকে আহ্বান করতে হবে এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। একই সঙ্গে মনে রাখতে হবে, মানুষের অন্তর পরিবর্তনের ক্ষমতা একমাত্র আল্লাহর। আমাদের দায়িত্ব দাওয়াত দেওয়া, সুন্দর আচরণ করা এবং আন্তরিকভাবে দোয়া করা।

আবু হুরায়রা (রা.)-এর চোখের পানি, মায়ের মুখে কালিমা শুনে তার আনন্দ এবং রাসুলুল্লাহ (সা.)-এর দোয়া কবুল হওয়ার এই ঘটনা আজও মুসলিম হৃদয়কে নাড়া দেয়। বিশেষত যেসব মানুষ তাদের অমুসলিম বা দ্বীনের প্রতি অনাগ্রহী মা-বাবা ও স্বজনদের হেদায়াতের প্রত্যাশা করেন, তাদের জন্য এটি আশার এক উজ্জ্বল বার্তা। কখনো কখনো একটি আন্তরিক দোয়া, একটি কোমল আহ্বান এবং আল্লাহর রহমত একটি মানুষের পুরো জীবনকে বদলে দিতে পারে।

লেখক: আলেম ও সাংবাদিক

[email protected]

আবু হুরায়রা (রা.)আবু হুরায়রা (রা.)-এর মায়ের ইসলাম গ্রহণমাইমুনা বিনতে সবীহ (রা.)
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    অটোরিকশা নিয়ে পালাচ্ছে চোর, মসজিদের মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত ২

    অটোরিকশা নিয়ে পালাচ্ছে চোর, মসজিদের মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত ২