৬ মাসের মধ্যে সকল স্থানীয় সরকার নির্বাচনসহ ৫ দাবি এনসিপির
অনলাইন ডেস্ক

ছবিঃ আগামীর সময়
আগামী ৬ মাসের মধ্যে সিটি করপোরেশন নির্বাচনসহ সকল স্তরের স্থানীয় সরকার নির্বাচনসহ ৫ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রবিবার এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি পেশ করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
এনসিপির দাবিগুলো হলো- আগামী ৬ মাসের মধ্যে সকল স্তরের স্থানীয় নির্বাচন আয়োজন করা; উপজেলা পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে কোনো প্রশাসক নিয়োগ না দেওয়া; নতুন সরকার গঠনের পর যেসব প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তাদের নির্বাচন থেকে বিরত রাখা; সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী দলীয় প্রতীক ছাড়াই নির্বাচন আয়োজন করা এবং স্থানীয় সরকার নির্বাচনেও আওয়ামী লীগ ও তাদের দোসরদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়া।

