আগামীর সময়

‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ সংবাদের প্রতিবাদ জামায়াতের

‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ সংবাদের প্রতিবাদ জামায়াতের

ফাইল ছবি

‘স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াত নায়েবে আমিরের’ শীর্ষক সংবাদে অধ্যাপক মুজিবুর রহমান এমপির উদ্ধৃতি ব্যবহার করে যে তথ্য পরিবেশন করা হয়েছে, তাকে সম্পূর্ণ বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে জামায়াত। একইসঙ্গে প্রকাশিত এই সংবাদের প্রতিবাদও জানিয়েছে দলটি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার প্রচার ও মিডিয়া বিভাগের সদস্য মুহাম্মদ শহীদুল্লাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, আমরা স্পষ্টভাবে জানাতে চাই, জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি আজ কোনো সভা-সমাবেশে কিংবা কোনো কর্মকর্তার কাছে এ ধরনের কোনো বক্তব্য প্রদান করেননি। তাঁর বক্তব্য সম্পর্কে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও বাস্তবতাবিবর্জিত। যাচাই-বাছাই ব্যতীত এ ধরনের সংবাদ প্রকাশ সাংবাদিকতার ন্যূনতম নীতিমালার পরিপন্থী এবং এটি জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা।

এতে আরো বলা হয়েছে, স্বাধীনতা দিবস জাতীয় ঐক্য, সম্প্রীতি ও মর্যাদার প্রতীক। এ দিবসকে ঘিরে বিভ্রান্তিকর ও উসকানিমূলক সংবাদ প্রকাশ কোনোভাবেই কাম্য নয়। আমরা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর কাছে অবিলম্বে এ সংবাদের সংশোধন, দুঃখ প্রকাশ এবং প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি ভবিষ্যতে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য যথাযথভাবে যাচাই করে সংবাদ প্রকাশের জন্য আহ্বান জানাচ্ছি।

    শেয়ার করুন: