Agamir Somoy E-Paper
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রোগীর সেবাই সালমানের নেশা
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

জামায়াত-এনসিপির ৯০ এমপির যোগ্যতা এক সালাহউদ্দিনের সমান নয় : রাশেদ খাঁন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১৫:৩৯
জামায়াত-এনসিপির ৯০ এমপির যোগ্যতা এক সালাহউদ্দিনের সমান নয় : রাশেদ খাঁন

রাশেদ খাঁন। ফাইল ছবি

জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৯০ জন সংসদ সদস্যের মেধা ও যোগ্যতা একজন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমান নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

আজ রবিবার (২৫ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। একই পোস্টে এনসিপির সঙ্গে বিএনপির আসন সমঝোতা, আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে এনসিপির কর্মসূচি নিয়েও বিভিন্ন মন্তব্য করেন রাশেদ খাঁন।

রাশেদ খাঁনের দাবি, পদত্যাগের আগের দিন রাতে আসিফ মাহমুদ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়ে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আলোচনা করেছিলেন। মাহফুজ আলমও বিএনপির প্রতীকে নির্বাচন করতে আগ্রহী ছিলেন বলে দাবি করেন তিনি। এ উদ্দেশে তারা বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বাসায় পর্যায়ক্রমে গিয়েছিলেন বলে পোস্টে উল্লেখ করেন রাশেদ খাঁন।

তার ভাষ্য, অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা বিএনপির প্রতীকে নির্বাচন করুক, তা দলটি চায়নি। বিএনপি আসিফ মাহমুদের প্রতি আগ্রহ না দেখানোয় তিনি বাধ্য হয়ে এনসিপিতে যোগ দেন বলেও দাবি করেন রাশেদ খাঁন। অন্যদিকে, বিএনপিতে নির্বাচনের সুযোগ না পেয়ে মাহফুজ আলম নিজের নৈতিক অবস্থান ধরে রেখেছেন বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

কর্নেল অলিকে নিয়ে রাশেদ খানের বিস্ফোরক মন্তব্য

০৩ আগস্ট ২০২৬

আসিফ মাহমুদের এনসিপিতে অবস্থান প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, গণঅভ্যুত্থানে সাহসী ভূমিকার কারণে নাহিদ ইসলামের পরই এনসিপিতে আসিফ মাহমুদের অবস্থান থাকার কথা ছিল। তবে অতীতের বিতর্ক ও দলটিতে যোগদানের বিষয়ে তার দোদুল্যমান অবস্থানের কারণে তিনি বর্তমানে দলটির শীর্ষ ছয় নেতার সর্বশেষ অবস্থানে রয়েছেন বলে দাবি করেন রাশেদ খাঁন। এ প্রসঙ্গে তিনি আসিফ মাহমুদকে নিয়ে কটূক্তিও করেন।

এনসিপির সঙ্গে বিএনপির আসন সমঝোতা নিয়ে রাশেদ খাঁন দাবি করেন, বেশি আসন পাওয়ার আশায় এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা সালাহউদ্দিন আহমদের বাসায় গিয়ে বসে থাকতেন। তবে বিএনপি এনসিপিকে চারটির বেশি আসন ছাড়তে রাজি হয়নি। তার দাবি, বেশি আসন ও নির্বাচনী খরচের সুবিধা পাওয়ার আশায় এনসিপি জামায়াতের জোটে গেছে।


আরও পড়ুন

আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত : রাশেদ খান

১৯ এপ্রিল ২০২৬


এনসিপির স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবির কর্মসূচিকে ব্যর্থ আখ্যা দিয়ে রাশেদ খাঁন বলেন, বিএনপি সরকারের মেয়াদের শেষ দিন পর্যন্ত আন্দোলন করলেও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করার সক্ষমতা এনসিপির নেই। তার ভাষ্য, দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, মেধা ও যোগ্যতার মাধ্যমে সালাহউদ্দিন আহমদ বর্তমান অবস্থানে পৌঁছেছেন।

পোস্টে রাশেদ খাঁন আরও মন্তব্য করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিএনপিকে চাপে রেখে বিশেষ সুবিধা আদায়ের চেষ্টা করছে জামায়াত ও এনসিপি। তবে বিএনপি এ ধরনের সুবিধা বণ্টনের রাজনীতি করে না বলে দাবি করেন তিনি। তার মতে, বিএনপি রাষ্ট্র পুনর্গঠনের রাজনীতি করে।





জামায়াতএনসিপিপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    সাঈদীর মামলার সাক্ষী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    সাঈদীর মামলার সাক্ষী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা