Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

ইউনূস সরকারের অবহেলায় ভয়াবহ হাম পরিস্থিতি : প্রিন্স

আগামীর সময় রিপোর্টার
agamir somoy
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১৯:২২
ইউনূস সরকারের অবহেলায় ভয়াবহ হাম পরিস্থিতি : প্রিন্স

সংগৃহীত ছবি

হামের উপসর্গে শিশুমৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। ‘অন্তর্বর্তী সরকারের গাফিলতি ও অব্যবস্থাপনার কারণেই ঘটছে এ ধরনের মর্মান্তিক ঘটনা’, অভিযোগ তার।

আজ শনিবার রাজধানীর পুরানা পল্টনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

রুহিন হোসেন প্রিন্স দাবি করেন, ‘বিশেষজ্ঞরা তথ্য-প্রমাণসহ দেখিয়েছেন যে ইউনূস সরকারের অবহেলার ফলেই হাম পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।’

‘বাংলাদেশ দীর্ঘদিন ধরে শিশুদের টিকাদান কর্মসূচিতে বিশ্বের কাছে দৃষ্টান্ত স্থাপনকারী দেশ হিসেবে পরিচিত ছিল। অথচ বর্তমান সরকারের অবহেলায় আজ শিশুমৃত্যুর মতো করুণ ঘটনা ঘটছে’, উল্লেখ করেন তিনি।

সরকার রহস্যজনক কারণে দায়ীদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। এ ঘটনায় ড. ইউনূস ও নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিচারের দাবি জানান তিনি।

জাতীয় সংসদে জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পর্যাপ্ত আলোচনা না হওয়ার সমালোচনা করে প্রিন্সের মন্তব্য, সরকারি ও বিরোধী দলের সদস্যরা অপ্রয়োজনীয় হাস্যরসে সময় নষ্ট করলেও হাম পরিস্থিতি ও শিশুমৃত্যুর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে হয়নি কার্যকর আলোচনা।

তার অভিযোগ, ‘হাম আক্রান্ত শিশুদের পর্যাপ্ত আইসিইউ সাপোর্ট না দেওয়ার কারণে অনেক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার শুরুতেই সরকার পরিকল্পিতভাবে আইসিইউ সুবিধা বাড়ানোর উদ্যোগ নিলে বহু প্রাণহানি এড়ানো সম্ভব ছিল।’

স্বাস্থ্যব্যবস্থার বেসরকারীকরণের সমালোচনা করে তার ভাষ্য, অপ্রয়োজনীয় ডায়াগনস্টিক সেন্টার ও মানহীন হাসপাতাল গড়ে উঠেছে। এগুলো তদারকির কেউ নেই। চিকিৎসার নামে ব্যবসা কঠোরভাবে বন্ধ করার দাবিও জানান তিনি।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবি ঢাকা মহানগরের সম্পাদকমণ্ডলীর সদস্য ত্রিদিব সাহা, সিপিবি পল্টন থানার সভাপতি মুর্শিকুল ইসলাম শিমুল এবং বাংলাদেশ হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত প্রমুখ।


প্রিন্সইউনূস সরকারহাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের