Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

দলীয় গণ্ডি ছাড়িয়ে মানবিক প্ল্যাটফর্ম ‘আমরা বিএনপি পরিবার’

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ২১:১৬
দলীয় গণ্ডি ছাড়িয়ে মানবিক প্ল্যাটফর্ম ‘আমরা বিএনপি পরিবার’

রাজনৈতিক নির্যাতনের শিকার পরিবারগুলোর সহায়তার উদ্দেশে গঠিত হয় ‘আমরা বিএনপি পরিবার’। তবে বর্তমানে দলীয় পরিসর ছাড়িয়ে শহীদ পরিবার, আহত ব্যক্তি, অসহায় মানুষ এবং শিক্ষার্থীদের সহায়তায় দেশব্যাপী মানবিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই সংগঠনটি।

সংগঠনটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মে মাস পর্যন্ত তারা ২৯২টি শহীদ পরিবার ও ২৮৫ জন আহত ব্যক্তির পাশে দাঁড়িয়েছে। পাশাপাশি প্রায় ১৮০ শিশুর জন্য নিয়মিত শিক্ষা সহায়তা ও মাসিক বৃত্তির ব্যবস্থা করেছে।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা সংগঠনটি জুলাই গণআন্দোলনের শহীদ পরিবার ও আহতদের সহায়তায়ও সক্রিয় ভূমিকা পালন করেছে। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বিএনপির দাবি, আওয়ামী লীগ সরকারের সময়ে দল ও এর অঙ্গসহযোগী সংগঠনের বহু নেতাকর্মী গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হন। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো, চিকিৎসা সহায়তা দেওয়া, ঈদে খাদ্যসামগ্রী বিতরণ এবং এতিম সন্তানদের শিক্ষার দায়িত্ব নেওয়ার মতো উদ্যোগ থেকেই ‘আমরা বিএনপি পরিবার’-এর কার্যক্রমের ভিত্তি তৈরি হয়।

সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০২৪ সালের ২২ মার্চ। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনকে আহ্বায়ক এবং কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনকে সদস্যসচিব করে এর কার্যক্রম শুরু হয়। বর্তমানে রুমন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের দায়িত্বও পালন করছেন।

সংগঠনটির কার্যক্রম রাজধানী বা বড় শহরে সীমাবদ্ধ নয়। রাঙামাটির দুর্গম পাহাড়ি অঞ্চল, সেন্টমার্টিনের উপকূল, সীমান্তবর্তী জনপদ এবং বন্যাকবলিত এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে তারা সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে। রাঙামাটিতে নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার পরিবারের খোঁজখবর নেওয়া এবং সেন্টমার্টিনের জেলে পরিবারের পাশে দাঁড়ানোর ঘটনাও আলোচনায় আসে।
তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসনেও গুরুত্ব দিচ্ছে সংগঠনটি। নীলফামারীতে শহীদ রব্বানির পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণ, ফেনীতে নিহত হারুনের পরিবারের জন্য ঘর নির্মাণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং কর্মসংস্থানের জন্য রিকশা, অটোরিকশা ও ক্ষুদ্র ব্যবসার পুঁজি প্রদানের মতো উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। অনেক ক্ষেত্রে পরিবারগুলোকে স্থায়ীভাবে স্বাবলম্বী করার চেষ্টা করা হয়েছে।

চিকিৎসা সহায়তার ক্ষেত্রেও রয়েছে বিস্তৃত কার্যক্রম। ক্যানসার, কিডনি ও হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত অসহায় মানুষের চিকিৎসা ব্যয়ে সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি হুইলচেয়ার বিতরণ, চক্ষু চিকিৎসা ক্যাম্প এবং দীর্ঘমেয়াদি চিকিৎসা সহায়তা অব্যাহত রয়েছে।

শিক্ষা ও মেধা বিকাশেও কাজ করছে সংগঠনটি। শহীদ পরিবারের সন্তানদের বৃত্তি প্রদান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দেওয়া এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী উদ্যোগে সহায়তা করা হচ্ছে। চট্টগ্রামের বাঁশখালীর এক তরুণ ড্রোন উদ্ভাবকের গবেষণা কার্যক্রমে আর্থিক সহায়তা প্রদান এর একটি উদাহরণ।

এ ছাড়া সামাজিক দায়িত্ববোধ ও পরিবেশ সংরক্ষণমূলক কর্মকাণ্ডেও অংশ নিচ্ছে ‘আমরা বিএনপি পরিবার’। বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, লেক পরিষ্কার, মাছের পোনা অবমুক্তকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডাস্টবিন স্থাপনের মতো কর্মসূচি পরিচালনা করেছে সংগঠনটি। দুর্যোগ ও দুর্ঘটনার সময়ও তাদের সদস্যদের মাঠপর্যায়ে সক্রিয় দেখা গেছে।

‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় তারা সারা দেশে মানবিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করছেন। তার ভাষ্য, এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে’— জানালেন সংগঠনের সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

বিএনপিআমরা বিএনপি পরিবার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    সংকটে পাশে নেই বেসরকারি  বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    সংকটে পাশে নেই বেসরকারি বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭

    নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

    নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮

    খেলাপিরা হবেন আরও বড় খেলাপি

    খেলাপিরা হবেন আরও বড় খেলাপি

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

    চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭

    ১৫০০ কোটি টাকার ধাক্কায় পেছাল এক গ্রেড এক পেনশন

    ১৫০০ কোটি টাকার ধাক্কায় পেছাল এক গ্রেড এক পেনশন

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২

    এমপিওভুক্তদের জন্য লাগবে বাড়তি সাড়ে ১২ হাজার কোটি টাকা

    এমপিওভুক্তদের জন্য লাগবে বাড়তি সাড়ে ১২ হাজার কোটি টাকা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    স্বয়ংক্রিয় নিরীক্ষার নামে হয়রানি

    স্বয়ংক্রিয় নিরীক্ষার নামে হয়রানি

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৪

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৮

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪

    কমলাপুরে রেললাইনের পয়েন্টে আটকে গেল কিশোরের পা, আসছিল ট্রেন

    কমলাপুরে রেললাইনের পয়েন্টে আটকে গেল কিশোরের পা, আসছিল ট্রেন

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৮

    advertiseadvertise