Agamir Somoy E-Paper
শনিবার, ৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণেই ঈদের আনন্দ বাবুর
শনিবার, ৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

দিল্লিতে শেখ হাসিনার মতবিনিময়ের পর

বিএনপি চায় বিচার, জামায়াত বলছে আগে অনুশোচনা

  • ভারতের নয়াদিল্লিতে গত ৫ আগস্ট সাংবাদিকদের সঙ্গে অডিও কলে কথা বলেছেন শেখ হাসিনা। এ ঘটনায় ধীরে ধীরে স্বাভাবিক হতে চলা বাংলাদেশ-ভারত সম্পর্কে আবারও শুরু হয়েছে টানাপড়েন
আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৫:৩০
বিএনপি চায় বিচার, জামায়াত বলছে আগে অনুশোচনা

ক্ষমতাচ্যুত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বললেন, ‘হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। আমিও বিশ্বাস করতে চাই তিনি ফিরে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন এবং আইনি পথ ধরেই হাঁটবেন। আইনের ক্ষমতা অনেক দীর্ঘ, চলবে নিজস্ব গতিতে। খুন, গুম, গণহত্যাসহ বিভিন্ন অভিযোগের সত্যের মুখোমুখি হতে চাইলে তার দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়া উচিত।’

গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘আগামী শৈলকুপা’ শীর্ষক মতবিনিময় সভা ও শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। তার প্রত্যাশা, এমন একটি বিচার বিভাগ গড়ে তুলতে হবে, যেখানে একজন দরিদ্র ও অসহায় মানুষও সৃষ্টিকর্তার পর সবচেয়ে বেশি আস্থা রাখতে পারবেন। ‘বিচার বিভাগ নিয়ে বিভিন্ন মানুষের অভিযোগ। কেউ দুর্নীতির কথা বলেছেন, কেউ কাঠামোগত দুর্বলতার। তবে সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের। তাদের কাজ শুধু চাকরি করা নয়, ন্যায়বিচার প্রতিষ্ঠাও তাদের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব’— উল্লেখ করলেন মন্ত্রী।

মতবিনিময় ও স্মরণসভায় অতিথি ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ। স্মরণসভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস।

‘অনুশোচনা ছাড়া আওয়ামী লীগের ফেরা উচিত নয়’: অতীতের ঘটনাগুলোর জন্য জাতির কাছে অনুশোচনা বা দুঃখ প্রকাশ না করে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা উচিত নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, শুধু রাজনৈতিক সমীকরণ বা দল ভারী করার জন্য দলটিকে রাজনীতিতে ফিরিয়ে আনা অন্যায় এবং জঘন্য অপরাধ।

গতকাল সকালে বাগেরহাট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমানের ভাষ্য, এখনই দলটির রাজনীতিতে ফেরার সময় নয়। আওয়ামী লীগ দেশের রাজনীতিকে ধ্বংস করেছে, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে এবং অসংখ্য মানুষ গুম, হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু এসব ঘটনার জন্য দলটির পক্ষ থেকে এখনো কোনো অনুশোচনা প্রকাশ করা হয়নি।

‘যে দল অসংখ্য মানুষকে গুম ও হত্যা করেছে, বহু মানুষকে পঙ্গু করেছে এবং একটি পুরো প্রজন্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের মধ্যে অনুতাপের কোনো লক্ষণ দেখা যায়নি। তাই শুধু রাজনৈতিক সুবিধার জন্য তাদের রাজনীতিতে ফিরিয়ে আনা সমর্থনযোগ্য নয়’— দলীয় অবস্থান তুলে ধরলেন জামায়াত আমির।

বাগেরহাট জেলা জামায়াত আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবদুল আলীম প্রমুখ।

জামায়াত ও এনসিপির মব সৃষ্টির কারণে আওয়ামী লীগ ফেরার সুযোগ পাবে: জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা সচিবালয় এবং সরকারি অনুষ্ঠানগুলোয় মব সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, আওয়ামী লীগ ফেরার সুযোগ নেই। তবে বিদেশি অতিথিদের সামনে সরকারি অনুষ্ঠানে প্রতিনিয়ত মব সৃষ্টি করছেন বিরোধী দলের নেতারা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে সরকারকে শেষ করতে চান তারা।

‘জামায়াত ও এনসিপিকে মনে রাখতে হবে, বিএনপি মরলে জামায়াতকেও মরতে হবে। আওয়ামী লীগ ফিরলে দমন-পীড়ন যেভাবে বেড়ে যাবে, তা ভাবতেও পারছেন না’— সতর্ক করলেন রাশেদ।

গতকাল বিকালে ঝিনাইদহ সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি জানালেন, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করছেন জামায়াত-এনসিপি নেতাকর্মীরা। মব সৃষ্টির মাধ্যমে নৈরাজ্য করছেন তারা।

উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ বিশ্বাস প্রমুখ।

প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা

শেখ হাসিনাবিএনপিজামায়াত
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ৬

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ৬

    ০৮ আগস্ট ২০২৬, ০০:০৭

    স্কুলব্যাগে মিলল ১০০ বোতল ফেনসিডিল!

    স্কুলব্যাগে মিলল ১০০ বোতল ফেনসিডিল!

    ০৮ আগস্ট ২০২৬, ০০:৪২

    ক্যাম্পাসে সাবধানে!

    ক্যাম্পাসে সাবধানে!

    ০৮ আগস্ট ২০২৬, ০০:৪৩

    সেক্যুলার স্বৈরাচারের পতনে ধর্মীয় স্বৈরাচারের ঝুঁকি তৈরি হয়

    সেক্যুলার স্বৈরাচারের পতনে ধর্মীয় স্বৈরাচারের ঝুঁকি তৈরি হয়

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৫৯

    সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ

    সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ

    ০৮ আগস্ট ২০২৬, ০১:৪১

    জুলাই কৃতিত্ব নিয়ে টানাটানি

    জুলাই কৃতিত্ব নিয়ে টানাটানি

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৪০

    ডোবা থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

    ডোবা থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৫১

    সবজিতে স্বস্তি, ডিম-মাছে বাড়ছে বাজারের চাপ

    সবজিতে স্বস্তি, ডিম-মাছে বাড়ছে বাজারের চাপ

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৩৯

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৮ আগস্ট ২০২৬, ০৭:৪০

    মানুষের কল্যাণেই ঈদের আনন্দ বাবুর

    মানুষের কল্যাণেই ঈদের আনন্দ বাবুর

    ০৮ আগস্ট ২০২৬, ০৩:৩১

    গোপন ঘর থেকে চোরাই গরু উদ্ধার, যুবদল কর্মী গ্রেপ্তার

    গোপন ঘর থেকে চোরাই গরু উদ্ধার, যুবদল কর্মী গ্রেপ্তার

    ০৮ আগস্ট ২০২৬, ০২:৩৪

    সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে দেশের যেসব এলাকায়

    সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে দেশের যেসব এলাকায়

    ০৮ আগস্ট ২০২৬, ০৮:১৭

    আজকের নামাজের সময়সূচি (০৮ আগস্ট)

    আজকের নামাজের সময়সূচি (০৮ আগস্ট)

    ০৮ আগস্ট ২০২৬, ০৭:২১

    অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের বড় হার

    অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের বড় হার

    ০৮ আগস্ট ২০২৬, ০৮:৪৫

    হাম আতঙ্কে জনশূন্য রুমার লেংটংপাড়া

    হাম আতঙ্কে জনশূন্য রুমার লেংটংপাড়া

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৩৫

    advertiseadvertise