জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করবে জামায়াত
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী।
আগামী ৬ নভেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আজ বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।
এ ছাড়া কেন্দ্রীয় ও মহানগরী জামায়াতের নেতারা আলোচনা সভায় বক্তব্য দেবেন।



