Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

তিন সংগঠনের সঙ্গে তারেক রহমানের বৈঠক

চলতি সপ্তাহেই স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি

রাজকুমার নন্দী
রাজকুমার নন্দী
agamir somoy
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৪:৩১
চলতি সপ্তাহেই স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রতিশ্রুত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ব্যস্ত থাকা বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান এবার সাংগঠনিক কার্যক্রমেও দিচ্ছেন গুরুত্ব। এর অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, ঢাকা জেলা বিএনপি ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেছেন তিনি।

গতকাল শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে এসব বৈঠক।

জানা গেছে, বৈঠকগুলোতে দলের সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে সংগঠনগুলোর নতুন কমিটি ঘোষণার ইঙ্গিত দিয়েছেন বিএনপির হাইকমান্ড।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, চলতি সপ্তাহেই আসতে পারে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নতুন আংশিক কমিটি। এরপর পর্যায়ক্রমে দলের বাকি দুইটি সাংগঠনিক ইউনিটের নতুন কমিটিও ঘোষণা করা হবে। ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে এই তিন সংগঠনের কমিটির মেয়াদই।

এ দিকে আগামী দুই-একদিনের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সঙ্গেও তারেক রহমান বসতে পারেন বলে বলছে একাধিক সূত্র। তিন মাস মেয়াদী উত্তরের এই আহ্বায়ক কমিটির মেয়াদও অনেক আগেই শেষ হয়ে গেছে। তাছাড়া উত্তর বিএনপির বর্তমান আহ্বায়ক আমিনুল হক হয়েছেন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এ অবস্থায় সংগঠনকে গতিশীল করতে ঢাকা মহানগর উত্তর বিএনপিতেও নতুন কমিটির দাবি জোরালো হয়েছে।

শনিবারের এসব বৈঠকে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন; ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক এবং সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী; স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বর্তমানে দেশের বাইরে থাকায় বৈঠকে উপস্থিত ছিলেন না তিনি।

দলীয় সূত্র জানায়, বৈঠকে দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা, দলীয় ঐক্য সুসংহত করা এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বাড়ানোর ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন তারেক রহমান। একইসঙ্গে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং জনকল্যাণে সরকার গৃহীত নানা পদক্ষেপ মানুষের সামনে তুলে ধরতে অঙ্গ সংগঠনগুলোর সহযোগিতা চান তিনি। বৈঠকে অংশ নেওয়া তিন সংগঠনের নেতারা নিজ নিজ ইউনিটের সাংগঠনিক পরিস্থিতি তুলে ধরেন।

বৈঠক প্রসঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেন, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি চেয়ারম্যান সবার খোঁজ-খবর নিয়েছেন এবং নেতারা নিয়মিত পার্টি অফিসে যাচ্ছেন কিনা, সে বিষয়েও জানতে চেয়েছেন।

তিন বছর মেয়াদী স্বেচ্ছাসেবক দলের বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর। এরই মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনে সভাপতি এসএম জিলানী গোপালগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আর সাধারণ সম্পাদক রাজিব আহসান বরিশাল-৪ আসন থেকে সংসদ সদস্য হওয়ার পাশাপাশি সরকারের মন্ত্রিসভায়ও স্থান পেয়েছেন, হয়েছেন প্রতিমন্ত্রী। দুই শীর্ষ নেতা সরকার ও নিজেদের নির্বাচনী এলাকার উন্নয়নে ব্যস্ত হয়ে পড়ায় সংগঠনিক কর্মকান্ডে কার্যত স্থবিরতা দেখা দিয়েছে স্বেচ্ছাসেবক দলে।

এ অবস্থায় সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে তথা সংগঠনকে আরও শক্তিশালী ও সক্রিয় করার লক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটি ভেঙে দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নতুন কমিটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে বেশ কিছু সূত্র। এর ফলে বৈঠকে অংশ নেওয়া স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতাদের আনুষ্ঠানিকভাবে বিদায় দিয়েছেন তিনি। এতে করে চলতি সপ্তাহ কিংবা আগামী কয়েকদিনের মধ্যেই স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘোষণা করা হতে পারে বলে পাওয়া গেছে জোর ইঙ্গিত।

এদিকে ২০২৪ সালের ৭ জুলাই রফিকুল আলম মজনুকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ওই বছরের ৮ ডিসেম্বর ৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।

তিন মাস মেয়াদী এই আহ্বায়ক কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। রফিকুল আলম মজনু বর্তমানে ফেনী-১ আসনের বিএনপির সংসদ সদস্য। দক্ষিণ বিএনপির নেতারা বলছেন, ত্রয়োদশ সংসদের এমপি হওয়ায় মজনু এখন নিজের নির্বাচনী এলাকার উন্নয়ন ও নির্বাচনী এলাকা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।

অন্যদিকে ২০২২ সালের ১৫ নভেম্বর বিএনপির নির্বাহী কমিটির সদস্য খোন্দকার আবু আশফাককে সভাপতি ও নিপুণ রায় চৌধুরীকে সাধারণ সম্পাদক করে দলের ঢাকা জেলার আংশিক কমিটি গঠন করা হয়। দুই বছর মেয়াদী এই কমিটির মেয়াদ ২০২৪ সালের ১৫ নভেম্বর সম্পূর্ণ হয়েছে। নেতাকর্মীরা বলছেন, সংগঠনের দুই শীর্ষ নেতাই সংসদ সদস্য এবং নিজ এলাকার উন্নয়ন কার্যক্রমে ব্যস্ত থাকায় কার্যত স্থবির হয়ে পড়েছে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম। আবু আশফাক ঢাকা-১ আসনের সংসদ সদস্য। অন্যদিকে নিপুণ রায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। এ অবস্থায় দ্রুততম সময়ে ঢাকার গুরুত্বপূর্ণ এই ইউনিটের নতুন কমিটি চান পদপ্রত্যাশী নেতারা।

রাজনীতিতারেক রহমানবিএনপিনতুন কমিটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি