রাজাকার মানে আজীবন রাজাকার: তারেক

সংগৃহীত ছবি
আমজনতা দলের সদস্য সচিব মো. তারেক রহমান বলেছেন যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার মতোই চব্বিশের গণঅভ্যুত্থানের বিচার প্রক্রিয়াও ত্রুটিপূর্ণ। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল। সঠিকভাবে ডিবেট করতে দেওয়া হয়নি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
আমজনতা দলের সদস্য সচিব বলেন, বিচার প্রক্রিয়ায় ত্রুটি ছিল, তাই বলে সেই লোকগুলো রাজাকার ছিল না, সেটা বলা যাবে? ঠিক একইভাবে এই চব্বিশের গণঅভ্যুত্থানের যে বিচার হচ্ছে, সেই প্রক্রিয়াতেও ত্রুটি আছে। ওই সময়ের যে স্টাইলের বিচার হয়েছে এখনো সেই স্টাইলেই বিচার চলছে। তার মানে কি আওয়ামী লীগ নিরপরাধ? বিচার প্রক্রিয়ায় ত্রুটি থাকলে আওয়ামী লীগকে নিরপরাধ বলা যাবে?
একটি দলের উদ্দেশে তারেক বলেন, বিভিন্ন সময় রাজনৈতিক বিভিন্ন পক্ষ থাকতে পারে। যেই আওয়ামী লীগকে আপনারা এখন অপছন্দ করছেন, সেই আওয়ামী লীগের সাথেই আপনারা জোটবদ্ধ হয়েছিলেন।
আবার ভবিষ্যতে আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হবেন তারেক রহমানকে ফেলে দিতে। এগুলো হলো রাজনৈতিক মত-পথ সিচুয়েশন অনুযায়ী বক্তব্য। কিন্তু রাজাকার মানে আজীবন রাজাকার।
জাতীয় নির্বাচনে পরাজয়ের কারণ জানতে চাইলে আমজনতা দলের সদস্য সচিব বলেন, আমাকে দেশের মানুষ চায়নি, আমি সংসদে যেতে পারিনি।

