Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

আ. লীগের নাশকতার প্রতিবাদে জেলায় জেলায় জামায়াতের বিক্ষোভ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ২০:০১
শেয়ার করুন:
আ. লীগের নাশকতার প্রতিবাদে জেলায় জেলায় জামায়াতের বিক্ষোভ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে বিক্ষোভ করেছে জামায়াত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আজ বৃহস্পতিবার বিভিন্ন জেলা ও মহানগরে এসব কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যের সাত দফা বাস্তবায়ন এবং জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় কার্যকরের দাবিও জানান দলটির নেতারা। কর্মসূচিতে জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

এর আগে বুধবার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সংশ্লিষ্ট জেলা শাখাগুলোকে কর্মসূচি সফল করার আহ্বান জানান। তিনি বলেন, ‘১১ দলীয় ঐক্যের সাত দফা আদায় এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস, অরাজকতা ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হচ্ছে।’

বৃহস্পতিবার কুড়িগ্রামে জেলা জামায়াতের উদ্যোগে মিছিলটি মেইল বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শাপলা চত্বর প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান। বক্তব্য দেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আনোয়ারুল ইসলামসহ স্থানীয় নেতারা।

সাতক্ষীরায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। সমাবেশে জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, ‘স্বৈরশাসনের অবসানের পর মানুষ আইনের শাসন, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজের প্রত্যাশা করেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই প্রত্যাশা পূরণ হয়নি।’ তিনি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান।

মেহেরপুরে জেলা জামায়াতের উদ্যোগে বিকাল সাড়ে ৩টায় কোর্ট চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমির ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দিন খান। উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদা। সমাবেশে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ তুলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।

এদিকে দিনাজপুর, কুষ্টিয়া, খুলনা, পঞ্চগড়, কক্সবাজার, নীলফামারী, রাজবাড়ী, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, জয়পুরহাট, নওগাঁ, রাজশাহী ও কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত।

জামায়াতবিক্ষোভ মিছিলআওয়ামী লীগনাশকতাসরকার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য