ঢাকার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের
মিছিলকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে সন্ত্রাসবিরোধী আইনে। গ্রেপ্তার ২৪ জনকে সেই
মামলায় রিমান্ডে চেয়েছে পুুলিশ।
গতকালের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ২৫ জনকে আজ
শনিবার ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান মামলার
তদন্ত কর্মকর্তা, গুলশান থানার এসআই রুহুল আমিন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা
রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন আদালতে।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত ২৪ আসামির প্রত্যেককে
১০ দিনের রিমান্ডের আদেশ দেন।
আসামিরা হলেন- মো. রহ...