Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ক্ষেত্রে অর্থ সংকট কেন, প্রশ্ন হাসনাত আবদুল্লাহর

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১৯:১১
শেয়ার করুন:
অবসরপ্রাপ্ত শিক্ষকদের ক্ষেত্রে অর্থ সংকট কেন, প্রশ্ন হাসনাত আবদুল্লাহর

হাসনাত আবদুল্লাহ

২০২৩ সালে সরকারি চাকরি থেকে অবসরে গেলেও এখন পর্যন্ত পেনশন পাননি সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর শ্বশুর। এ ঘটনা তুলে ধরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের আর্থিক দুরবস্থা ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনার সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন এ সংসদ সদস্য।

আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘অবসরপ্রাপ্ত শিক্ষকদের অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় অংশ নেন হাসনাত আবদুল্লাহ। এতে নিজের শ্বশুরের পেনশন না পাওয়ার অভিজ্ঞতা তুলে ধরে হাসনাত আব্দুল্লাহ জানালেন, তার শ্বশুর মাধ্যমিক পর্যায়ের ইংরেজি শিক্ষক ছিলেন। অবসরের পর সম্মানজনক জীবনযাপনের জন্য যে অর্থ পাওয়ার কথা, সেটি পেতে তাকে কার্যত রাষ্ট্রের কাছে অনুদান চাওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

শিক্ষকদের পেনশন ও অবসরকালীন সুবিধার অর্থের উৎস প্রসঙ্গে এনসিপির এ নেতা বলেন, এসব অর্থ শিক্ষকদের নিজেদের সঞ্চয়। চাকরিজীবনের পুরো সময় বেতন থেকে নির্দিষ্ট অংশ জমা দেওয়ার পর অবসরে সেই অর্থ পাওয়ার কথা। কিন্তু অবসরের পর পাওনা বুঝে নিতে গিয়ে তাদের বলা হচ্ছে, অর্থের সংকট রয়েছে।

হাসনাত আবদুল্লাহ বলেছেন, শিক্ষকদের সঞ্চিত অর্থ দিয়ে রাষ্ট্রের বিভিন্ন ব্যয় নির্বাহ করা হয়, অন্যদের পেনশনও দেওয়া হয়। অথচ যেসব শিক্ষক সারাজীবন অর্থ জমা রেখেছেন, অবসরের পর তাদের পাওনা পরিশোধের সময় অর্থের অভাব দেখা দেয়। এটি শিক্ষকদের জন্য অত্যন্ত হতাশাজনক।

তিনি আরও বলেন, উচ্চপদস্থ আমলা ও মন্ত্রীরা নানা আশ্বাস দিলেও শিক্ষকদের জীবনমান উন্নয়ন এবং অবসরকালীন অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রের আন্তরিকতার ঘাটতি রয়েছে। বর্তমান রাষ্ট্রব্যবস্থায় শিক্ষকদের সংকট ও প্রত্যাশা যথাযথ গুরুত্ব পাচ্ছে না।

শিক্ষকদের দাবিগুলো সংসদে তুলে ধরার আশ্বাস দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকরা চান তাদের দীর্ঘদিনের ভোগান্তি ও ন্যায্য পাওনার বিষয়টি জাতীয় সংসদে আলোচিত হোক। এনসিপির পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের কাছে তাদের দাবিগুলো তুলে ধরা হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ এবং দলটির শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত।

হাসনাত আব্দুল্লাহপেনশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ