জরুরি সংবাদ সম্মেলন ডাকল এনসিপি
আগামীর সময় ডেস্ক

গ্রাফিকস: আগামীর সময়
মাত্র ২৯ দিনের ব্যবধানে দুই দফায় সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ সোমবার রাত ১০টায় রাজধানীতে দলটির প্রধান কার্যালয়ের নিচে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। রূপায়ন ট্রেড সেন্টারের সামনে মূল সড়কে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এতে উপস্থিত থাকবেন, এনসিপির নেতা নাসীরউদ্দীন পাটোয়ারী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সারোয়ার তুষার।
অল্পদিনের ব্যবধানে দুই দফায় সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ এবং দলের অবস্থান তুলে ধরতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।



