Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

বিজয়ের মাসের শুরুতে বিএনপির বড় সমাবেশ, থাকবেন তারেক রহমান

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৫:৫৩
শেয়ার করুন:
বিজয়ের মাসের শুরুতে বিএনপির বড় সমাবেশ, থাকবেন তারেক রহমান

ছবি: আগামীর সময়

বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ওই সমাবেশে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনগুলোর যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

রিজভী বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর যৌথ উদ্যোগে এ প্রস্তুতি সভা হয়েছে। এতে দলের যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা, অঙ্গসংগঠনগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্যসচিব এবং ঢাকার আশপাশের জেলার নেতারা অংশ নেন।

তিনি বলেন, ‘আমরা পহেলা ডিসেম্বর মাসব্যাপী বিজয়ের মাসের উদ্বোধনী অনুষ্ঠানটি একটু বড় সমাবেশের মাধ্যমে করতে চাই। আমরা আশা করছি, আমাদের এই সমাবেশে দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। সেই লক্ষ্যেই আমাদের এ প্রস্তুতি সভা ছিল।’

সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের প্রশাসক আবদুস সালাম, যুগ্ম মহাসচিব ও মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিজভী অভিযোগ করেন, পার্শ্ববর্তী দেশ থেকে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এখনো সহিংসতার পথ থেকে সরে আসেননি। তার নির্দেশনায় দেশে ফ্যাসিবাদের অবশিষ্টাংশ বাড়িঘর, দোকানপাট, ব্যাংক-বীমা ও হাসপাতালে হামলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।

রিজভীর দাবি, বিএনপির নেতাকর্মীদেরও হত্যা করা হচ্ছে। এরই মধ্যে নড়াইলের কালিয়া ও ফরিদপুরের ভাঙ্গায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিদের মধ্যে কৃষক দলের দুজন রয়েছেন। উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাদের হত্যার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।


আরও পড়ুন

বিদেশে পালিয়েও আওয়ামী লীগের রক্তের তৃষ্ণা কমেনি: রিজভী

২০ নভেম্বর ২০২৬

তিনি বলেন, তারেক রহমান দেশ পরিচালনায় গণতান্ত্রিক পরিবেশ তৈরি করেছেন। সেই পরিবেশকে কলঙ্কিত করতেই বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে।



আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করে বিএনপির এই নেতা বলেন, সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও সরকার পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ বা নির্মমতার পথ বেছে নেয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে এবং প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা করছে।



রিজভী বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে এ ধরনের পরিস্থিতিতে গুম, খুন, ক্রসফায়ার ও বাড়িঘর ভাঙচুরের মতো ঘটনা ঘটত। গত ১৭ বছরে মানুষ তার নমুনা দেখেছে। বর্তমান সরকারের আচরণ দেশে-বিদেশে প্রশংসিত হচ্ছে বলেও দাবি করেন তিনি।



আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগ সমালোচিত হচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত জুলাইয়ের আন্দোলনের প্রশংসা করেছেন। একই সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে সরকার গঠনের বিষয়টিও তুলে ধরেছেন।



প্রতিবেশী দেশের এক মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের হুমকি মেনে নেওয়া হবে না। ১৬ ডিসেম্বর ঢাকা দখলের কথা বলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ৩০ লাখ শহীদের রক্ত এবং দুই লাখ মা-বোনের নির্যাতনের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নিয়ে বাংলাদেশের মানুষ কোনো আপস করবে না।



রিজভী বলেন, ‘আমাদের অহংকারের মধ্যে আমাদের স্বাধীনতা, আমাদের গর্বের মধ্যে আমাদের সার্বভৌমত্ব। এক ইঞ্চি মাটিতেও কেউ হস্তক্ষেপ করতে পারবে না।’


বিএনপিডিসেম্বররুহুল কবির রিজভীকর্মসূচি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’