মৃত্তিকায় চিন্ময়ী

‘মৃত্তিকায় চিন্ময়ী’ চট্টগ্রামের রাজাপুকুর লেন পূজামণ্ডপ। মাটির গভীরে লুকিয়ে থাকে সৃষ্টির আদিম গল্প। আর সেই মাটির স্পর্শেই প্রাণ পায় চিন্ময়ী রূপে দেবী দুর্গা। মৃত্তিকার বুক চিরে জন্ম নেয় যে জীবন, সেই জীবনেই মিশে থাকে বিশ্বাস, ঐতিহ্য, সংস্কৃতি আর মানুষের চিরন্তন আবেগ।
‘মৃত্তিকায় চিন্ময়ী’ রুক্ষ হাতে নরম মাটি তুলে নেয় রূপটি খাটি। চাকা ঘুরিয়ে জীবন গড়ে। স্বপ্নগুলো সজীব করে। কাদামাখা আঙুল হাসে, কুমোরপাড়ার এই ভাবনায় মূর্ত হয়ে ওঠে ঝড়ের মাঝে প্রাণের সন্ধান। মাটির মাঝে মহাশক্তির উপলব্ধি। মাটি শুধু আমাদের অস্তিত্বের ভিত্তি নয়। মাটি আমাদের শিকড়, আমাদের পরিচয়, আমাদের সংস্কৃতির চিরন্তন ধারক। সেই মৃত্তিকার স্পর্শে যখন দেবী দুর্গার প্রতিমা রূপ পায়, তখন তা আর নিছক মাটির অবয়ব থাকে না। হয়ে ওঠে শক্তি, শুভবোধ, মমতা ও অশুভের বিনাশের এক অনন্য প্রতীক। মাটিতেই সৃষ্টি, মাটিতেই শিকড় আর সেই মাটির বুকেই চিন্ময়ী দুর্গা মায়ের চিরন্তন প্রকাশ। ছবিগুলো গত বুধবার চট্টগ্রাম রাজাপুকুর লেন পূজামণ্ডপ থেকে তোলা

স্টেজে দেবী দুর্গা অধিষ্ঠিত আছেন

লক্ষ্মী কার্তিক গণেশ ও সরস্বতী প্রতিমাগুলোকে মূল আসনে বসানোর জন্য প্রস্তুত করে রেখেছেন

পূজামণ্ডপের কুমোরপাড়ার আদলে একটি পরিবার

মণ্ডপের এক পাশে দেবী দুর্গা আর ব্রহ্মা

মাটি দিয়ে বানানো তিনটি অনন্য প্রতিমা

মৃত্তিকা দিয়ে তৈরি দুর্গার অবয়ব পুতুল

মণ্ডপে তৈরি করা হাতি আর ঘোড়ার পুতুল




