এইচএসসির ফলাফল

উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ শনিবার। ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। এরপর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে ফলাফল জানতে পারেন। ফল প্রকাশের পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় আনন্দ-উচ্ছ্বাস। কেউ বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন, কেউ আবার পরিবারের সদস্যদের জানাচ্ছেন ফলাফলের খবর। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ ও চট্টগ্রাম কলেজে ফল জানার পর শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাসের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেছেন আশরাফুল আলম, শামীম-উস-সালেহীন ও রনি দে।
১

২

৩

৪

৫

৬

৭

৮

৯

১০

১১




