মজুরির দাবিতে উত্তাল মিরপুর
শামীম-উস-সালেহীন

সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করছে পুলিশ
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। রবিবার সকালে মিরপুরের কয়েকটি সড়কে তাদের অবরোধের একপর্যায়ে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, জলকামান, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। অন্যদিকে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। সংঘর্ষের একপর্যায়ে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা। ছবিগুলো আজ রবিবার মিরপুর এলাকা থেকে তোলা।
১

মিরপুর-১০ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা
২

আন্দোলনকারীদের হাতে লাঠিসোঁটা
৩

টিয়ার গ্যাস নিক্ষেপ করছে পুলিশ
৪

সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করছে পুলিশ
৫

পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ছেন আন্দোলনকারীরা
৬

পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টাধাওয়া
৭

পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা
৮

ইটপাটকেল ছুড়ছেন আন্দোলনকারীরা
৯

এক আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ
১০

টিয়ার গ্যাসের ধোঁয়ায় আচ্ছন্ন মিরপুর-২ এলাকা
১১

আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করছে পুলিশ
১২




