সচিবালয়ের সামনে ভাতের হোটেল, অতঃপর ...
মহুবার রহমান

ছবি- মহুবার রহমান
রাজধানীর বিভিন্ন মেট্রোরেল স্টেশনের সামনের সড়ক ও ফুটপাত হকারমুক্ত করার দাবিতে কয়েক দিন ধরে সরব ছিলেন ‘ঢাকা বাঁচাও’ সংগঠনের সভাপতি সোহানী শিফা। আজ রবিবার সচিবালয়ের সামনে একটি অস্থায়ী ভাতের হোটেল চালু করেছিলেন তিনি। প্রতীকীভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করলেও দুপুরেই তার ভাতের হোটেলটি উচ্ছেদ করা হয়।
গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সোহানী শিফা লিখেছিলেন, মেট্রোরেল স্টেশনসংলগ্ন সড়ক ও ফুটপাত দখলের প্রতিবাদে রবিবার থেকে সচিবালয়ের সামনে ভাতের হোটেল চালু করবেন। সেখানে ১০ টাকায় ভাত, ডাল ও আলুভর্তা দেওয়া হবে।
এদিন দুপুর ১২টার দিকে ভাত বিক্রি শুরু করার কিছুক্ষণ পর শাহবাগ থানা-পুলিশ তাকে ভাত বিক্রির ভ্যানসহ আটক করে থানায় নিয়ে যায়। যদিও পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
১

২

৩

৪

৫

৬





