রিকশাচিত্রের কারিগর পাপ্পু
আশিকুর রহমান

উজ্জ্বল রঙ, জটিল নকশা আর বাঙালি সংস্কৃতির নানা গল্পে সমৃদ্ধ ঢাকার রিকশাচিত্র। প্রায় ছয় দশক ধরে নিজের তুলির আঁচড়ে এই ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন মোহাম্মদ হানিফ পাপ্পু। পুরান ঢাকার হোসেনি দালান এলাকায় দীর্ঘদিন ধরে কাজ করে আসা এই শিল্পী এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলার লোকশিল্পের সমৃদ্ধ উত্তরাধিকার। ঢাকার রিকশা ও রিকশাচিত্র এরই মধ্যে ইউনেসকোর মানবজাতির অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে।
১

২

৩

৪

৫

৬

৭




