ছুটিতে চট্টগ্রামের বিনোদনকেন্দ্রে ভিড়

চিড়িয়াখানায় শিশুরা জেব্রার দিকে তাকিয়ে উৎফুল্ল
দীর্ঘ ছুটির শেষ দিনটি পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটাতে চট্টগ্রাম নগরের বিনোদনকেন্দ্রগুলোয় ভিড় করছেন নানা বয়সী মানুষ। কেউ শিশুদের নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায়, কেউ বন্ধুদের সঙ্গে ফয়’স লেক, সি ওয়ার্ল্ড, আবার কেউ গেছেন পতেঙ্গা সমুদ্রসৈকতে। পূজার ছুটি শেষে কর্মব্যস্ত জীবনে ফেরার আগে ঘুরে বেড়ানোর সুযোগটুকু এভাবেই কাজে লাগাচ্ছেন তারা। ছুটির দিনগুলোয় চট্টগ্রামের বিভিন্ন বিনোদনকেন্দ্রগুলোয় দেখা গেছে দর্শনার্থীদের উপস্থিতি। শিশুদের নিয়ে পরিবারের সদস্যরা যেমন ঘুরতে বেরিয়েছেন, তেমনি বন্ধুদের সঙ্গে সময় কাটাতেও এসেছেন তরুণ-তরুণীরা। দিনটিকে আনন্দময় করে তুলতে পছন্দের জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। চট্টগ্রাম চিড়িয়াখানায় শিশুদের কাছে আকর্ষণের কেন্দ্র ছিল বিভিন্ন প্রাণী দেখা। ফয়’স লেকের বিভিন্ন রাইডগুলোয় চড়ে বেড়াচ্ছে মনের আনন্দে। বিভিন্ন বিনোদনকেন্দ্র থেকে আজ শনিবার বিকালে তোলা ছবি।

উটপাখি দেখে হাত দেখাচ্ছে ছোট্ট সোনামণিরা

খাঁচায় একটি বানর কসরত দেখাচ্ছে

ম্যাকাউ দেখতে অসাধারণ

খাঁচায় দিগ্বিদিক ঘোরাঘুরি করছে একটি সাদা রয়েল বেঙ্গল টাইগার

একঝাঁক টিয়াপাখি

পাখির খাঁচার সামনে বিপুলসংখ্যক দর্শনার্থী

রাইডে হাস্যোজ্জ্বল দুই তরুণী

ট্রেন রাইডে বিভিন্ন বয়সের দর্শনার্থীরা চড়ছেন

দর্শনার্থীরা বাসের রাইডে চড়ে উচ্ছ্বসিত

ঘূর্ণায়মান রাইডে ওঠার জন্য লাইন ধরেছেন দর্শনার্থীরা




