Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
আগামীর সময়
মানুষের চিকিৎসার খরচ জুগিয়ে নিঃস্ব ইয়াকুব
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রতিক্রিয়া

এই মেসিকেও দমিয়ে রাখা সহজ নয়

জুলফিকার মাহমুদ মিন্টু
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৫:১৯
এই মেসিকেও দমিয়ে  রাখা সহজ নয়

আর্জেন্টিনা নিয়ে আলোচনায় প্রথমেই আসবে লিওনেল মেসি, যার জাদুতে ২০২২ বিশ্বকাপ জিতেছিল তারা। বুধবার সকালে তাদের শিরোপা ধরে রাখার মিশন শুরু হবে আফ্রিকার অন্যতম শক্তিশালী দল আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।

আর্জেন্টিনার এবারের দলে ১৭ জন খেলোয়াড় আছেন ২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্য। যদিও কিছু চোট সমস্যা তাদের রয়েছে। তারপরও আমি বলব আর্জেন্টিনা খুব ভালো একটা স্কোয়াড নিয়ে নামতে যাচ্ছে। আলজেরিয়াকে হারাতে হলে অবশ্য তাদের সেরাটাই দিতে হবে। বিশ্বকাপের আগের প্রীতি ম্যাচে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারায় তারা এবং আলজেরিয়া স্কোয়াডে এমন কিছু খেলোয়াড় আছেন, যারা ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলে অভ্যস্ত। তাই অনেকেই আলজেরিয়াকে ডার্ক হর্স হিসেবে আলোচনায় রাখছেন।

আলজেরিয়া অবশ্যই একটা শক্তিশালী দল। প্রথম ম্যাচেই আর্জেন্টিনাকে বড় পরীক্ষা দিতে হবে। আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে মেসি ২০ মিনিটের জন্য মাঠে নামেন। তিনি মাঠে আসতেই দল অনেক চাঙ্গা হয়ে ওঠে। গত বিশ্বকাপ থেকেই দেখছি প্রত্যেক খেলোয়াড় শুধু মেসির জন্য খেলে। তার নেতৃত্ব গুণ মাঠ ও মাঠের বাইরে অসাধারণ। মেসিকে কেন্দ্র করে এবারও তারা চাইবে শিরোপা ধরে রাখতে। গ্রুপ পর্যায় থেকে আমার বিশ্বাস তারা সহজেই রাউন্ড অব ৩২-এ যাবে। তবে সেখান তাদের হয়তো খেলতে হবে উরুগুয়ের সঙ্গে। উরুগুয়ের সে বাধা টপকাতে পারলে কোনো একসময় হয়তো তাদের পর্তুগালের বিপক্ষে খেলতে হতে পারে।

যদিও কোচ স্কালোনি এখনই নকআউট পর্বে মনোযোগ দেবেন না। সম্পূর্ণ মনোযোগ তার আলজেরিয়া ম্যাচ নিয়ে। এই গ্রুপের অন্য দুটি দল অস্ট্রিয়া ও জর্ডান।

আর্জেন্টিনা চাইবে জয় দিয়ে শুরু করতে। আলজেরিয়াও পরের রাউন্ডে যেতে আর্জেন্টিনার কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিতে চাইবে। মেসির বয়স হয়েছে। তবে তার কোনো ছাপ খেলায় পড়েনি। তাকে দমিয়ে রাখা কোনো প্রতিপক্ষের জন্যই সহজ নয়। আর্জেন্টিনার মূল মানসিক শক্তি হলো মেসির উপস্থিতি।

তার সতীর্থরাও দারুণ ফর্ম নিয়ে নিজ নিজ ক্লাব থেকে এসেছেন। আর্জেন্টিনা শিরোপার অন্যতম দাবিদার হিসেবে শুরু করবে এবং তাদেরই জয়ের সম্ভাবনা বেশি যদি না কোনো অঘটন ঘটে। পাশাপাশি স্কালোনিকে এটাও মনে রাখতে হবে আলজেরিয়ার সক্ষমতা আছে যেকোনো প্রতিপক্ষকে ভড়কে দেওয়ার।

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৬ জুন ২০২৬
    রাত ১:০০ টা
    বেলজিয়াম
    ১
    মিসর
    ১
    ১৬ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    সৌদি আরব
    ০
    উরুগুয়ে
    ০
    ১৬ জুন ২০২৬
    সকাল ৭:০০ টা
    ইরান
    ০
    নিউজিল্যান্ড
    ০
    সরিষাবাড়ীতে জীববৈচিত্র্য রক্ষায় প্রজাপতি পার্ক

    সরিষাবাড়ীতে জীববৈচিত্র্য রক্ষায় প্রজাপতি পার্ক

    ১৬ জুন ২০২৬, ০০:১৮

    কামরাঙ্গীরচরে ছুরি মেরে দোকান কর্মচারীকে হত্যা

    কামরাঙ্গীরচরে ছুরি মেরে দোকান কর্মচারীকে হত্যা

    ১৬ জুন ২০২৬, ০০:৩০

    সীমান্ত সম্মেলন নিয়ে ছড়ানো হচ্ছে বিভ্রান্তি : বিজিবি

    সীমান্ত সম্মেলন নিয়ে ছড়ানো হচ্ছে বিভ্রান্তি : বিজিবি

    ১৬ জুন ২০২৬, ০০:৪০

    যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় শিক্ষার্থী নিহত

    যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় শিক্ষার্থী নিহত

    ১৬ জুন ২০২৬, ০০:৪২

    কেপ ভার্দের কাছে স্পেনের অসহায় আত্মসমর্পণ

    কেপ ভার্দের কাছে স্পেনের অসহায় আত্মসমর্পণ

    ১৬ জুন ২০২৬, ০১:০৭

    বাঁ পায়ের জোরালো শটে গোল দিলেন জাইমা রহমান

    বাঁ পায়ের জোরালো শটে গোল দিলেন জাইমা রহমান

    ১৬ জুন ২০২৬, ০১:০৮

    শুধু সন্দেহে নয়, কারণ দেখিয়ে গ্রেপ্তার

    শুধু সন্দেহে নয়, কারণ দেখিয়ে গ্রেপ্তার

    ১৬ জুন ২০২৬, ০০:৫৭

    স্পেনের কুকুরেয়ার চেয়েও কম দাম পুরো কেপ ভার্দে দলের

    স্পেনের কুকুরেয়ার চেয়েও কম দাম পুরো কেপ ভার্দে দলের

    ১৬ জুন ২০২৬, ০১:৫৫

    টঙ্গীতে ১০ হাজার ইয়াবা নিয়ে আটক ২

    টঙ্গীতে ১০ হাজার ইয়াবা নিয়ে আটক ২

    ১৬ জুন ২০২৬, ০৪:৪০

    বিশ্ববিদ্যালয় নয়, করা হবে প্রাথমিক বিদ্যালয়

    বিশ্ববিদ্যালয় নয়, করা হবে প্রাথমিক বিদ্যালয়

    ১৬ জুন ২০২৬, ০১:৩৪

    সাংবাদিকসহ ৭ জনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

    সাংবাদিকসহ ৭ জনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

    ১৬ জুন ২০২৬, ০৬:১২

    যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পরও ইসরায়েল-হিজবুল্লাহ সংঘর্ষ

    যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পরও ইসরায়েল-হিজবুল্লাহ সংঘর্ষ

    ১৬ জুন ২০২৬, ০৫:০৯

    ভল্ট থেকে উধাও ৬০ লাখ টাকা, গ্রেপ্তার ৩

    ভল্ট থেকে উধাও ৬০ লাখ টাকা, গ্রেপ্তার ৩

    ১৬ জুন ২০২৬, ০৪:৩২

    বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

    বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

    ১৬ জুন ২০২৬, ০৫:৪৭

    কেপ ভার্দের নায়ক ৪০ বছরের ‘দাদু’

    কেপ ভার্দের নায়ক ৪০ বছরের ‘দাদু’

    ১৬ জুন ২০২৬, ০২:৩০

    advertiseadvertise