শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
কোয়ালাদের বাঁচার শেষ ভরসা

কোয়ালাদের বাঁচার শেষ ভরসা

শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মতামত

বগুড়া নয়, রংপুর পর্যন্ত ডাবল লাইন রেলপথ অপরিহার্য

ড. আসাদুজ্জামান সরকারপ্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১৯:২০
বগুড়া নয়, রংপুর পর্যন্ত ডাবল লাইন রেলপথ অপরিহার্য

ছবি : এআই

দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে দেশের উত্তরাঞ্চল। বিশেষ করে যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা এই অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে পুরোপুরি বিকশিত হতে দেয়নি।

বর্তমানে বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত ডাবল লাইন রেলপথ সম্প্রসারণের পরিকল্পনা নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ। তবে এই প্রকল্পটি যদি বগুড়াতেই সীমাবদ্ধ থাকে, তাহলে উত্তরাঞ্চলের বৃহত্তর জনগোষ্ঠী ও সম্ভাবনা পূর্ণাঙ্গভাবে অন্তর্ভুক্ত হবে না তাতে। তাই এই রেলপথ সরাসরি রংপুর পর্যন্ত সম্প্রসারিত করা এখন সময়ের দাবি।

প্রথমত, ভৌগোলিক ও জনসংখ্যাগত বাস্তবতা বিবেচনায় রংপুর অঞ্চল একটি বৃহৎ অর্থনৈতিক ও জনবসতির কেন্দ্র। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম এবং লালমনিরহাট এই বিস্তীর্ণ এলাকার মানুষ এখনো কার্যকর ও দ্রুতগতির রেল সংযোগ থেকে বঞ্চিত। বগুড়া পর্যন্ত ডাবল লাইন সম্প্রসারণ করলে এই অঞ্চল আংশিকভাবে উপকৃত হলেও পূর্ণাঙ্গ উন্নয়নের জন্য রংপুর পর্যন্ত সংযোগ অপরিহার্য।

দ্বিতীয়ত, উত্তরাঞ্চলের কৃষিনির্ভর অর্থনীতি দ্রুত ও সাশ্রয়ী পরিবহনব্যবস্থার ওপর নির্ভরশীল। এই অঞ্চলে উৎপাদিত ধান, আলু, ভুট্টা, সবজি ও অন্যান্য কৃষিপণ্য সরবরাহ করা হয় দেশের বিভিন্ন প্রান্তে। কিন্তু পর্যাপ্ত রেল সংযোগের অভাবে পরিবহন খরচ বেড়ে যায় এবং ন্যায্য মূল্য বঞ্চিত হন কৃষক। রংপুর পর্যন্ত ডাবল লাইন রেলপথ হলে দ্রুততর ও কম খরচে সম্ভব হবে পণ্য পরিবহন, যা কৃষকদের আয় বৃদ্ধি এবং বাজার ব্যবস্থাকে শক্তিশালী করবে।

তৃতীয়ত, আঞ্চলিক বৈষম্য হ্রাসের জন্য যোগাযোগব্যবস্থার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরে উন্নয়নের মূলধারার বাইরে। রাজধানী ও অন্যান্য উন্নত অঞ্চলের সঙ্গে সরাসরি দ্রুত ও নিরবচ্ছিন্ন রেল সংযোগ এই বৈষম্য কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে। রংপুর পর্যন্ত ডাবল লাইন সম্প্রসারণ এ ক্ষেত্রে হতে পারে গেম-চেঞ্জার।

চতুর্থত, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ক্ষেত্রেও এই প্রকল্পের প্রভাব সুদূরপ্রসারী। রংপুর অঞ্চলের শিক্ষার্থী, চাকরিপ্রার্থী, রোগীরা দ্রুত ও নিরাপদে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবেন। ফলে মানবসম্পদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

সব শেষে এটি শুধু একটি অবকাঠামোগত প্রকল্প নয়, বরং এটি উত্তরাঞ্চলের মানুষের ন্যায্য অধিকার ও সমান উন্নয়নের প্রশ্ন। তাই ডাবল লাইন রেলপথ সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত সীমাবদ্ধ না রেখে সরাসরি রংপুর পর্যন্ত সম্প্রসারণ করা জন্য পরিকল্পনাকারী ও নীতিনির্ধারকদের কাছে জোরালো আহ্বান থাকবে। এতে দেশের বৃহত্তর জনগোষ্ঠী উন্নয়নের স্রোতে সম্পৃক্ত হবে এবং একটি সমতাভিত্তিক অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির পথে আরও একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।

লেখক : অধ্যাপক ও গবেষক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
masarker@bau.edu.bd

    শেয়ার করুন:
    নাম পরিবর্তন হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের

    নাম পরিবর্তন হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের

    ২৪ এপ্রিল ২০২৬, ২২:৫০

    কাবার কিসওয়া: ভালোবাসা, ঐতিহ্য ও ঈমানের প্রতিচ্ছবি

    কাবার কিসওয়া: ভালোবাসা, ঐতিহ্য ও ঈমানের প্রতিচ্ছবি

    ২৩ এপ্রিল ২০২৬, ১৩:৫৫

    শেকসপিয়ারের জন্মদিন নিয়ে রহস্য

    শেকসপিয়ারের জন্মদিন নিয়ে রহস্য

    ২৩ এপ্রিল ২০২৬, ১৪:৫৭

    ইউএফও রহস্যের আড়ালে কী?

    ইউএফও রহস্যের আড়ালে কী?

    ২৩ এপ্রিল ২০২৬, ১৩:৩৪

    শর্তসাপেক্ষে শাস্তি উঠল শুটার কলির

    শর্তসাপেক্ষে শাস্তি উঠল শুটার কলির

    ২৩ এপ্রিল ২০২৬, ১২:৫০

    তামিলনাড়ুতেও চলছে ভোট, হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা

    তামিলনাড়ুতেও চলছে ভোট, হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা

    ২৩ এপ্রিল ২০২৬, ১২:৪১

    মুক্তিযোদ্ধার পায়ে হাত দিয়ে সালাম করছেন শেখ হাসিনা! নেপথ্যে কী

    মুক্তিযোদ্ধার পায়ে হাত দিয়ে সালাম করছেন শেখ হাসিনা! নেপথ্যে কী

    ২৪ এপ্রিল ২০২৬, ২২:০৮

    যুক্তরাষ্ট্রবিহীন ভবিষ্যতের দ্বারপ্রান্তে ইউরোপ

    যুক্তরাষ্ট্রবিহীন ভবিষ্যতের দ্বারপ্রান্তে ইউরোপ

    ২৪ এপ্রিল ২০২৬, ২০:২৪

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বৃষ্টির

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বৃষ্টির

    ২৫ এপ্রিল ২০২৬, ০১:০৪

    সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে ইরান কি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে?

    সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে ইরান কি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে?

    ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৭

    নিউ অ্যাঙ্গুলেম যেভাবে নিউ ইয়র্ক

    নিউ অ্যাঙ্গুলেম যেভাবে নিউ ইয়র্ক

    ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৭

    গণমাধ্যম দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করে

    গণমাধ্যম দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করে

    ২৪ এপ্রিল ২০২৬, ২৩:১২

    খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ

    খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ

    ২৪ এপ্রিল ২০২৬, ২১:১০

    ফুয়েল কার্ডের ছবির সঙ্গে চেহারার মিল না থাকায় বাইকারকে মারলেন ইউএনও

    ফুয়েল কার্ডের ছবির সঙ্গে চেহারার মিল না থাকায় বাইকারকে মারলেন ইউএনও

    ২৩ এপ্রিল ২০২৬, ১২:৩৫

    ‘বউ-ছাওয়া নিয়া কষ্টে আছি, খালি এক গ্লাস পানি খ্যায়া আসচু’

    ‘বউ-ছাওয়া নিয়া কষ্টে আছি, খালি এক গ্লাস পানি খ্যায়া আসচু’

    ২৪ এপ্রিল ২০২৬, ২১:০১