Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

‘খরচাপাতি’ চলছে চলবে

agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৭:০৬
‘খরচাপাতি’ চলছে চলবে

প্রিয়

পুলিশ সুপারিনটেনডেন্ট

আপনি হয়তো শুক্রবারের এক পত্রিকার পাতায় দেখে থাকবেন শ্রীপুর থানার আপনার এক এসআই তাজুল ইসলামের অডিও রেকর্ড ফাঁস হওয়ার খবর। তিনি পাবলিকের সেবা করার কথা ওই অডিওতে এমনভাবে বলেছেন, যা দ্রুত ভাইরাল হয়ে গেছে। তার সেবা করার প্রত্যয় ব্যক্ত হয়েছে এভাবে— ‘খরচাপাতি দিলে মামলা হালকাপাতলা করুম, নইলে পেজগি বাজাইয়া দিমু।’ বাহ, কত সুন্দর কথা! তিনি ঘুষ নিতে মনে হয় লজ্জা পান। তাই ঘুষকে ‘ঘুষ’ না বলে একটু আড়াল করে বলেছেন ‘খরচাপাতি’। এই তথ্যে একটু স্বস্তি পাচ্ছি যে, পুলিশে এখন আর ঘুষ খাওয়া হয় না। দরকার হয় খরচাপাতি। পত্রপত্রিকায় প্রায়ই দেখতে পাই রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ একজন নাগরিকের মুখে শুধু সংস্কারের কথা। আপনাদের পুলিশের মধ্যেও এই সংস্কারের ঢেউ লেগেছে মনে হয়! ঘুষ পরিবর্তিত হয়ে এখন খরচাপাতি নাম ধারণ করল! সাধারণ একজন নাগরিক হিসেবে সেই ছোটবেলা থেকে শুনছি আপনারা মহাক্ষমতাবান! তিলকে তাল করতে পারেন এক লহমায়! রাতকে দিন করতে পারেন ওই খরচাপাতির জোরে। আপনাদের খরচাপাতির অঙ্ক এখন কেমন জানি না! ইংরেজ ও পাকি আমলে গ্রামের লাউ-কুমড়া, মোরগ-মুরগি থেকে শুরু করে এহেন জিনিস ছিল না যা আপনাদের বাহিনীর সদস্যরা নেননি! আর নগদানগদি পেলে তো কথাই নেই! সানন্দে দিয়েছেন তিন লম্ফ!

এই খরচাপাতির বলি হয়েছে কত নিরীহ মানুষ তার হিসাব কেউ দিতে পারবে না। কত নিরপরাধ মানুষ খরচাপাতি জোগাড় করতে না পেরে বছরের পর বছর জেলের ঘানি টেনেছে, সেই হিসাব আপনাদের কোনো খাতাতেই নেই। আবার খরচাপাতি দিতে না পারায় শুধু বাপের নামে মিল থাকায় একজন নির্দোষ মানুষ দোষী সাব্যস্ত হয়েছেন। কারাগারে নিভৃতে নীরবে জল ফেলেছেন বছরের পর বছর। এতটাই আপনাদের খরচাপাতির খায়েশ আর জোর!

আমি ভেবে অবাক হই না এ কারণে যে, সরকার থেকে পাবলিকের জানমালের পাহারা দেওয়ার বিনিময়ে আপনাদের মাসিক বড় অঙ্কের একটা ক্যাশ দেওয়া হয়। পরনের কাপড় থেকে জুতা পর্যন্ত ফ্রি! প্রতি মাসে আছে নগণ্য দামে রেশন। তারপরেও আপনারা চাতক পাখির মতো ‘খরচাপাতি’র দিকে তাকিয়ে থাকেন আমজনতার পকেটের দিকে। খরচাপাতি না পেলে মামলায় ‘পেজগি’ লাগিয়ে দেন। এটাও শুনে থাকি আপনারাও খরচাপাতি করে থাকেন, নিজেদের পেশাগত মুরব্বিদের কাছে। বদলি, সুবিধামতো জায়গায় পোস্টিং, পদোন্নতি ইত্যাদিতে আপনারাও খরচাপাতি করেন। জানি না আপনাদের এ খরচাপাতি-সংস্কৃতি কতদিন চলবে?

 

ইতি

একজন গাজীপুরবাসী

 

খরচাপাতিনাগরিকহালকাপাতলারেকর্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে