Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

কলেজে সবই স্বয়ংক্রিয়!

agamir somoy
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০
কলেজে সবই স্বয়ংক্রিয়!

গ্রাফিকস: আগামীর সময়

বরাবর

সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ

কুমিল্লার লাকসামের নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক আমি। এ কলেজ জনবল সংকটে ভুগছে। জোড়াতালি দিয়ে চলছে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম। বিভিন্ন পর্যায়ে শিক্ষকের ৬৫টি পদের মধ্যে ২৫টিই শূন্য। আমরা সাধারণ অভিভাবকরা ভাবতাম, কলেজে পাঠদানে অনেক শিক্ষক লাগে, একটা বিভাগ সচল রাখতে বহু কর্মচারী লাগে; কিন্তু আপনার আওতাধীন কলেজটি যা করে দেখাচ্ছে, তা আমাদের ভাবনা তো বটেই, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার সমস্ত তত্ত্বকে ভুল প্রমাণ করে দিয়েছে।

সবচেয়ে বিস্ময়কর কীর্তিটি ঘটেছে ইংরেজি বিভাগে। এ বিভাগে ৪ হাজার ৭৩৭ জন শিক্ষার্থীর পাঠদান চলছে মাত্র একজন শিক্ষক দিয়ে! মানে একাদশ, দ্বাদশ, ডিগ্রি ও অনার্সে একজন শিক্ষকই ইংরেজির ক্লাস নেন! এখন এক শিক্ষক কীভাবে হাজার হাজার শিক্ষার্থীকে সামলান, তা দেখার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধিদের দ্রুত লাকসামে পাঠানো উচিত। আমি দেখতে যাওয়ার সাহস করলাম না। ধারণা করি, তিনি সুপারম্যান হবেন।

এখানে শিক্ষক ও কর্মচারী ছাড়া নিজ দায়িত্বে শিক্ষাজীবন অতিবাহিত করতে হবে

পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান ও প্রাণিবিজ্ঞানের মতো জটিল বিভাগের ল্যাবরেটরিগুলোর অবস্থা আরও শোচনীয়; ল্যাব প্রদর্শকের তিনটি পদই শূন্য! তবে পরীক্ষা কিন্তু বন্ধ হয়নি! পরীক্ষায় কী আসে যায়! বিজ্ঞানের যুগে মানুষ যখন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ব্যস্ত, তখন কলেজটি আরও এক ধাপ এগিয়ে— প্রদর্শক ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে ল্যাব চালিয়ে নিচ্ছে! ভাবা যায়!

কর্মচারী সেকশনের অবস্থা তো আরও খারাপ। ২৮টি তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর পদের মধ্যে ২৩টিই ফাঁকা! মাত্র ৫ জন কর্মচারী দিয়ে বিশাল এ সাম্রাজ্য সামলাচ্ছে কর্তৃপক্ষ। পরিস্থিতি এমন— শিক্ষার্থীদেরই ঝাড়ু-মোছার দায়িত্ব তুলে নিতে হবে। এটাও অবশ্য মন্দ নয়, ‘কর্মমুখী শিক্ষা’র ক্লাস হয়ে যাবে এক ফাঁকে।

অনেক কথাই বললাম। মূল কথায় আসি। অনুগ্রহ করে কলেজের শিক্ষক-কর্মচারী সংকট দূর করুন। আমাদের সন্তানদের নিয়ে আমরা সত্যিই চিন্তিত। তা ছাড়া আপনি যদি সত্যিই চান, লাকসামের সন্তানরা পড়াশোনা শিখুক, তাহলে এ নিয়োগগুলো দেওয়া অতি জরুরি। আর যদি তা না পারেন, তাহলে কলেজের সামনে একটি বড় ব্যানার টাঙিয়ে দিন— ‘এখানে শিক্ষক ও কর্মচারী ছাড়া নিজ দায়িত্বে শিক্ষাজীবন অতিবাহিত করতে হবে, কর্তৃপক্ষ নাই।’ তাহলে কলেজে ভর্তি করানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে আমার মতো অভিভাবকদের সুবিধা হবে।

ইতি

শঙ্কিত এক অভিভাবক

সিনিয়র সচিবস্বয়ংক্রিয়শিক্ষকপাঠদানআগামীর চোখ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    ‘একজন ফ্যাসিস্টের দোসর আরেকজন লালবদর, অথচ সবার পরিচয় ছিল শিল্পী’

    ‘একজন ফ্যাসিস্টের দোসর আরেকজন লালবদর, অথচ সবার পরিচয় ছিল শিল্পী’

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, পলিটিক্স, গ্রুপিং, সিন্ডিকেট ও লবিং অনেক বেশি: স্বাগতা

    ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, পলিটিক্স, গ্রুপিং, সিন্ডিকেট ও লবিং অনেক বেশি: স্বাগতা

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত