Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

নীল জংশন

agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৫
শেয়ার করুন:
নীল জংশন

গ্রাফিকস: আগামীর সময়

বরাবর

মাননীয় মহাব্যবস্থাপক, রেলওয়ে

আমরা সাধারণ যাত্রীরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে আমাদের প্রিয় রেলস্টেশনগুলো আর কেবল ট্রেনে ওঠা-নামার মতো একঘেয়ে জায়গায় সীমাবদ্ধ নেই। আপনার অদৃশ্য সহযোগিতা এবং প্রশাসনের ‘চোখ থাকতেও অন্ধ’ নীতির বদৌলতে স্টেশনগুলো এখন দেশের অন্যতম সেরা ‘মাদক সেবন ও বিনোদন কেন্দ্রে’ পরিণত হয়েছে।

আগে স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করতে গিয়ে আমাদের প্রচণ্ড বিরক্ত লাগত। এখন আর সে সুযোগ নেই। প্ল্যাটফর্মে পা রাখলেই গাঁজার মনমাতানো সুবাসে মনটা ভরে যায়। সিরিঞ্জের শৈল্পিক কারুকাজ আর ফেনসিডিলের খালি বোতলের মিউজিক্যাল ঝনঝনানি এক স্বর্গীয় আবহ তৈরি করে। দিনের আলোয় কিংবা রাতের আঁধারে, ওভারব্রিজের কোণে কিংবা পরিত্যক্ত বগির ভেতরে— যেদিকেই তাকাই, দেখি একদল নিবেদিতপ্রাণ ‘গবেষক’ গভীর মনোযোগে ধোঁয়া ছাড়ছেন অথবা নেশার ঘোরে মহাকাশ ভ্রমণ করছেন। তাদের

সবচেয়ে প্রশংসনীয় বিষয় হলো আপনাদের নিরাপত্তাব্যবস্থা। রেলওয়ে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা যেভাবে এই ‘বিশেষ নাগরিকদের’ ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে চলছেন, তা সত্যিই বিরল। সাধারণ যাত্রীদের ব্যাগ তল্লাশি বা টিকিট চেকিংয়ের ক্ষেত্রে তারা যতটা তৎপর, প্ল্যাটফর্মের কোনায় বসে প্রকাশ্যে নেশা করা এই ‘ভিআইপি’দের বিরক্ত না করার ব্যাপারে তারা ঠিক ততটাই সংবেদনশীল। দু-একজন অতি-উৎসাহী পুলিশ সদস্য টহল দিতে গেলেও মাদকসেবীদের আধ্যাত্মিক সাধনার গভীরতা দেখে নীরবে স্থান

টিকিট কাউন্টারগুলো বন্ধ করে সেখানে সুলভমূল্যে মাদক সরবরাহের বুথ খোলা যেতে পারে

তবে সাধারণ যাত্রী হিসেবে আমাদের সামান্য কিছু অসুবিধার কথা না বললেই নয়। মাঝেমধ্যে এই সম্মানিত মাদকসেবীরা নেশার টাকা জোগাড় করতে গিয়ে আমাদের মোবাইল ফোন, মানিব্যাগ বা ব্যাগ নিয়ে টানাটানি করেন। বিষয়টি ‘জরুরি ফান্ড কালেকশন’ হিসেবে আমরা মেনে নেওয়ার চেষ্টা করছি। তবুও স্টেশনের মূল ফটকে যদি একটি বড় সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হতো— ‘মাদকসেবীদের চাঁদা দিয়ে বাঁচান’, তাহলে আমরা মানসিকভাবে আরও প্রস্তুত থাকতে পারতাম।

পরিশেষে বিনীত অনুরোধ, যেহেতু স্টেশনটি পুরোপুরি তাদের দখলেই চলে গেছে, তাই টিকিট কাউন্টারগুলো বন্ধ করে সেখানে সুলভমূল্যে মাদক সরবরাহের বুথ খোলা যেতে পারে। এতে অন্তত রেলওয়ের রাজস্ব আয় কিছুটা বাড়বে এবং ট্রেনের শিডিউল বিপর্যয়ের মতো তুচ্ছ বিষয় নিয়ে যাত্রীদের আর মাথা ঘামাতে হবে না।

আশা করি, স্টেশনের এই ‘নেশাময়’ ঐতিহ্য ধরে রাখতে আপনার নীরব ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

ইতি

একজন ধোঁয়াচ্ছন্ন সাধারণ যাত্রী

নীল জংশনরেলস্টেশনবদৌলতেমাদক সেবনগবেষকনেশাময়ধোঁয়াচ্ছন্নআগামীর চোখ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের

    এই
    নির্ভীক
    ও
    স্বাধীন
    বিচরণ
    দেখে
    মনে
    হয়
    ,
    স্টেশনটি
    আসলে
    বাংলাদেশ
    রেলওয়ের
    নয়
    ;
    বরং
    ‘
    বাংলাদেশ
    মাদকসেবী
    কল্যাণ
    সমিতি
    ’
    র
    নিজস্ব
    সম্পত্তি।
    ত্যাগ
    করেন
    ,
    যাতে
    তাদের
    মনঃসংযোগে
    কোনো
    বিঘ্ন
    না
    ঘটে।