Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

নেতাকর্মী মোটাতাজাকরণ

agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ০৮:১০
নেতাকর্মী মোটাতাজাকরণ

প্রিয়

এলজিআরডি মন্ত্রী,
কোরবানির ঈদ ঘনিয়ে এলে সংবাদমাধ্যমও যেন গোষ্পদে ভরে ওঠে। পরম যত্নে মোটাতাজা করা বিশাল সাইজের একেকটি গরু নিয়ে ক্যামেরায় পোজ দেন খামারি। তাদের নামও হয় বাহারি। কারও নাম সম্রাট, তো কারও নাম ডোনাল্ড ট্রাম্প! দেশ ছাড়িয়ে একেবারে মার্কিন মুল্লুকে ঢুকে পড়া, ভাবা যায়! এক্ষেত্রে অবশ্য ট্রাম্প ক্ষেপে মাদুরোর মতো তুলে নেননি। তবে এখন যাদের সম্পর্কে আপনাকে নালিশ করতে যাচ্ছি, তারা পরিচয় পেলে মাদুরো স্টাইলে নিয়েও যেতে পারে। তারা সরকারি দলের নেতা। তাদেরও ডোনাল্ড ট্রাম্পের মতো মোটাতাজা করা হচ্ছে। পার্থক্য হলো, খামারের বদলে তাদের কোরবানির হাটে মোটাতাজা করা হচ্ছে। মানে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে কোরবানির হাটের ইজারা বাগিয়ে নিয়েছেন তারা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ইজারার চিত্র দেখলেই তার প্রমাণ পাবেন। এবার ডিএনসিসি ১০টি হাটের ইজারা চূড়ান্ত করেছে। প্রায় সব কটি হাটের ইজারা পেয়েছেন সরকারি দলের নেতারা। এই যেমন উত্তরার দিয়াবাড়ি ১৬ ও ১৮ নম্বর সেক্টর-সংলগ্ন বউবাজার এলাকার হাটের ইজারা পেয়েছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও এসএফ করপোরেশনের মালিক শেখ ফরিদ হোসেন। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট-সংলগ্ন হাটের ইজারা পেয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা কম দামে ইজারা নিচ্ছেন। ফলে সরকারের আয় কমছে এবং সেটা সরকারদলীয় এসব নেতাকর্মীর কারণেই।

এই বেয়াড়া নেতাকর্মীদের কাবু করতে না পারলে, অন্তত তাদের কীর্তির ফিরিস্তি লিখে পশুর হাটে ব্যানার টাঙিয়ে দিন

এভাবে শুধু রাজধানী নয়, কমবেশি সারা দেশের পশুর হাটেই সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে এবার। দেশের বহু জায়গায় স্থানীয় নেতাদের চাপে সাধারণ ইজারাদাররা দরপত্রও জমা দিতে পারেননি। সিন্ডিকেটের প্রভাবে কোথাও কোথাও গত বছরের তুলনায় এ বছর এক-তৃতীয়াংশ মূল্যে পশুর হাট ইজারা দেওয়া হয়েছে।

মন্ত্রী মহোদয়, এমন অনিয়ম যদি চলতে থাকে আর আপনি যদি দেখেও না দেখেন, তাহলে আপনার দলের লোকেরা হয়তো মোটাতাজা হবে; কিন্তু আপনার সরকারের তহবিল শুষ্কং কাষ্ঠং হয়ে যাবে। আর রাষ্ট্রের চেহারা কৃষকের ওই হাড্ডিসার গরুটির মতো হবে, যে গরুটি কৃষক ঋণের দায়ে কোরবানির হাটে তুলবেন হয়তো। এই বেয়াড়া নেতাকর্মীদের কাবু করতে না পারলে, অন্তত তাদের কীর্তির ফিরিস্তি লিখে পশুর হাটে ব্যানার টাঙিয়ে দিন। এতে জনগণ জানতে পারবে, কর দেওয়ার চেয়ে দলীয় রাজনীতি করা কতটা লাভজনক।
ইতি
একজন উন্নয়নকামী নাগরিক

এলজিআরডি মন্ত্রীনেতাকর্মীডিএনসিসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের