Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

আমরা আসছি স্বর্ণ-গয়না বাইরে রাখুন

agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৭:২১
আমরা আসছি স্বর্ণ-গয়না বাইরে রাখুন

প্রিয়

ডিএমপি কমিশনার,

সালাম নেবেন। নিশ্চয়ই মোহাম্মদপুরের ঘটনা আপনি শুনেছেন। ঈদের ছুটি শেষে গ্রাম থেকে ফিরে মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসার সামনেই গভীর রাতে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই নারী। ঘটনাটি আপনার কান পর্যন্ত পৌঁছাত না, আপনিও বিব্রত হতেন না। পাশের ভবনের বেরসিক মালিক তার ভবনে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছিলেন। এতেই যত বিপত্তি। ফেসবুক হয়ে সংবাদমাধ্যমের কলমের ডগায় চলে এলো ঘটনা। মোহাম্মদপুর থানা-পুলিশ হয়ে উঠল ব্যতিব্যস্ত। পেছন থেকে হয়তো আপনিই খেদিয়ে চলেছেন তাদের। পালের গোদা বলে কথা, অর্থাৎ বড় কর্তা; দায় এসে পড়েছে ঘাড়ে। আপনার অবস্থা হয়েছে স্কুলের সেই দুরন্ত ছাত্রের মতো, যে পড়াশোনা ছাড়া বাকি সব কম্মই সম্পাদন করে বছর জুড়ে। ফলে প্রত্যাশিতভাবেই  বার্ষিক পরীক্ষার দিন পাস নাম্বার তুলতেই ত্রাহি অবস্থা হয় তার। আপনার ডিপার্টমেন্টের অবস্থাও একই। সারা বছর অপরাধীদের নেটওয়ার্ক অটুট রেখে শরীরে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ান, তারপর এ রকম বড়সড় কিছু ঘটলে কালঘাম ছুটে যায়। তখন পরীক্ষার প্রশ্নপত্রে কিছুই কমন পড়ে না।

আপনার অবস্থা হয়েছে স্কুলের সেই দুরন্ত ছাত্রের মতো, যে পড়াশোনা ছাড়া বাকি সব কম্মই সম্পাদন করে বছর জুড়ে

দুই বছর ধরে মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলার যা পরিস্থিতি দেখছি, তাতে এ থানাকে অপরাধীদের অভয়ারণ্য ঘোষণা করে দিলেই পারেন। সংরক্ষিত বনাঞ্চলের ক্ষেত্রে যেমনটি হয় আর কি। মোহাম্মদপুরের ছিনতাইকারীদের যেহেতু কোনোভাবেই বাগে আনতে পারছেন না, সেক্ষেত্রে এ পথটাই খোলা রইল। টাউনহলের সামনে সাইনবোর্ড টাঙিয়ে লিখে দিন, ‘এদিকে যাবেন না। ছিনতাই হলে ডিএমপি কোনোভাবেই দায়ী থাকবে না।’

এতদিন দেখেছি, সুনসান রাস্তা কিংবা অন্ধকার গলির মুখে পথ আটকে ছিনতাই হচ্ছে, তাও যত দ্রুত সম্ভব চম্পট দেওয়ার চেষ্টা করছে ছিনতাইকারীরা। কিন্তু মোহাম্মদপুরের ঘটনায় ছিনতাইকারীদের মধ্যে কোনো ভয় বা আতঙ্কের ছাপ ছিল না। আলো ঝলমলে রাস্তায় ভিকটিমের বাসার সামনেই ধীরেসুস্থে সব ছিনিয়ে নিল তারা। এতটা সাহস তারা পায় কোথায়? লোকে তো বলে, শহরের একটি গাছের পাতাও আপনাদের অগোচরে নড়ে না।

এককালে গ্রামগঞ্জের ডাকাতরা যে বাড়িতে ডাকাতি করবে বলে ঠিক করত, সে বাড়ির প্রধানকে চিঠি লিখে বলত, ‘অমুক তারিখ রাত ২টার সময় আসব, দরজা খোলা রাখবেন এবং স্বর্ণ-গয়না বের করে রাখবেন।’ সমস্যার মূলে যদি কুঠারাঘাত না করেন, তাহলে দ্রুতই মোহাম্মদপুরবাসীও ছিনতাইকারীর চিঠি পেতে শুরু করবেন।

 

ইতি

আতঙ্কিত এক মোহাম্মদপুরবাসী

 

ডিএমপিডিএমপি কমিশনারঈদুল আজহা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে,  এখন তাদেরই জানাজা

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে, এখন তাদেরই জানাজা

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের