Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

সম্পাদকীয়

বন্দরের ‘বিদেশি’ দাওয়াই ও মরীচিকা

agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৭:৩২
বন্দরের ‘বিদেশি’ দাওয়াই ও মরীচিকা

গ্রাফিকস: আগামীর সময়

স্বদেশের লাভজনক ও সুচারুভাবে চলমান সরকারি প্রতিষ্ঠানকে বিদেশি করপোরেটের হাতে সঁপে দেওয়ার এক অদ্ভুত মোহ কাজ করে দক্ষিণ এশিয়ার অনেক দেশের নীতিনির্ধারকদের মনে। আগামীর সময়ের বিশেষ প্রতিবেদন বলছে, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। বিগত আওয়ামী জমানার শুরু করা একটি বিতর্কিত প্রক্রিয়াকে বর্তমান বিএনপি সরকার যেভাবে পরম যত্নে ও নীরবে এগিয়ে নিয়ে চলেছে, তা একাধারে পরিহাসপ্রদ ও উদ্বেগজনক। তবে এই নাটকের সবচেয়ে কৌতূহলোদ্দীপক অধ্যায়টি মঞ্চস্থ হয়েছিল ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে। সে সময়েই পিপিপি (পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবটি চূড়ান্ত করে চুক্তি স্বাক্ষরের দিনক্ষণ পর্যন্ত বেঁধে ফেলেছিলেন। শেষমেশ শ্রমিকদের তীব্র আন্দোলনের মুখে সেই চেষ্টা স্থগিত হলেও ক্ষমতার পালাবদলে সরকার বদলালেও সেই চৌধুরী সাহেব কিন্তু স্বমহিমায় বহাল আছেন সপদে এবং বিষয়টি এগিয়ে নিচ্ছেন।

এনসিটির (নিউমুরিং কনটেইনার টার্মিনাল) মতো সোনার ডিমপাড়া হাঁসকে দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার যে তোড়জোড়, তা মূলত এক অবাস্তব মরীচিকার পিছে ছোটা। যে টার্মিনালটি বর্তমানে নিজস্ব দক্ষতায় কনটেইনার ওঠানামার ৪৫ শতাংশ সামলায় এবং রাজস্ব আয়ের ৫৫ শতাংশ দেয়, তাকে আকস্মিক কোন জাদুবলে এক বিদেশি অপারেটর রাতারাতি বিশ্বমানের করে তুলবে, সেই যুক্তি অন্তত অর্থনীতি বা কাণ্ডজ্ঞানের পরিপন্থী। আসল গলদটি বহিরাগত ব্যবস্থাপনায় নয়, গলদটি আমাদের ভেতরের জরাজীর্ণ অবকাঠামোয়। ডিপি ওয়ার্ল্ড বিশ্বের ৪০টি দেশে সফল হতে পারে, কিন্তু চট্টগ্রাম কোনো ‘ট্রান্সশিপমেন্ট’ বন্দর নয়; এটি পণ্যের শেষ গন্তব্য। এখানে জাহাজ থেকে কনটেইনার নামার পর সনাতন পদ্ধতিতে কাস্টমসের কায়িক পরীক্ষা চলতেই থাকে। ফলে কনটেইনার ইয়ার্ডে পড়ে থাকে গড়ে সাড়ে নয় দিন। বিশ্বের কোনো আধুনিক বন্দরে এমন আদিম ব্যবস্থা সচল নেই। শুধু তা-ই নয়, বন্দর থেকে কনটেইনার বের হলেই তা গ্রাস করে মহানগরের তীব্র যানজট। পণ্য পরিবহনের ৯৬ শতাংশই যেখানে সড়কপথের ওপর নির্ভরশীল আর রেল বা নৌপথের অবদান যেখানে সাকল্যে নগণ্য, সেখানে বিদেশি জাদুকর এসে কোন চাবুক ঘুরিয়ে গতি আনবেন? তদুপরি, কর্ণফুলী নদীর নাব্য সংকট, তীব্র বাঁক এবং জোয়ার-ভাটার ওপর জাহাজের বাধ্যতামূলক ছয় ঘণ্টার অপেক্ষা— এসব প্রাকৃতিক ও কাঠামোগত সীমাবদ্ধতা কি ডিপি ওয়ার্ল্ডের পুঁজিতে নিমেষেই উবে যাবে?

যারা মনে করছেন, বহুজাতিক ডিপি ওয়ার্ল্ড বঙ্গোপসাগরের এই কৌশলগত মোড়ে কেবল ব্যবসাই করতে আসছে, তারা ভূরাজনীতির গভীর খেলাটি এড়িয়ে যাচ্ছেন। অর্থনীতিবিদদের আশঙ্কা অমূলক নয় যে, এই দুবাইভিত্তিক সংস্থাটি আসলে ভিন্ন এক বৃহৎ শক্তির পকেট প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারে। ফলে সার্বভৌমত্বও একধরনের ঝুঁকিতে পড়ে। যদি বিদেশি অপারেটরের সত্যিই কাজ দেখানোর সাধ থাকে, তবে তারা নতুন ও শূন্য থেকে শুরু হওয়া ‘বে টার্মিনাল’-এ বিনিয়োগ করুক; রেডিমেড এনসিটির ওপর কেন তাদের শ্যেনদৃষ্টি? দেশের সম্পদকে এভাবে অবারিত করার আগে নীতিনির্ধারকদের ভাবা উচিত। তবে নীরবতাই এখানে একটা কায়দা— যেমনটা লক্ষ করা গেল পিপিপিপ্রধানের নির্বাক ভূমিকায়। ১০ দিনে আটবার কল বা চারবার মেসেজ করলেও তার ল্যান্ডফোন বা মোবাইল টুঁ শব্দ করেনি। দেশের লাভজনক খাতকে পরহস্তগত করার আত্মঘাতী জেদ শেষ পর্যন্ত সুফল নয়, বরং দীর্ঘমেয়াদি পঙ্গুত্বই ডেকে আনবে।

সম্পাদকীয়বিদেশিমতামত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    advertiseadvertise