Agamir Somoy E-Paper
রবিবার, ১৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
জনকল্যাণেই আনন্দ রহিমের
রবিবার, ১৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আমরা তক্তা, তখত নই

agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৫:৪০
আমরা তক্তা, তখত নই

গ্রাফিকস: আগামীর সময়

প্রিয়

মঞ্চে উঠতে ব্যাকুল সর্বস্তরের হেভিওয়েট ভ্রাতা ও ভগিনীগণ

শুভেচ্ছা জানবেন, হে ক্ষমতার ও খ্যাতির বরপুত্র ও বরকন্যাগণ। আপনাদের চরণের ধূলি পেয়ে আমি ধন্য হয়েছিলাম। কিন্তু সেই ধূলির পেছনে যে এত দীর্ঘ লাইনের ‘কিলোগ্রাম’ লুকিয়ে ছিল, তা আমার প্লাইউড ও বাঁশের শরীরে সহ্য হয়নি।

সম্প্রতি চট্টগ্রামের দোহাজারীতে আপনারা ত্রাণ দিতে এসেছিলেন। বন্যায় মানুষ ভাসছে। অথচ আপনারা ভাসতে চাইলেন আমার কাঠের পাটাতনে। এটিই কি আপনাদের ‘উদারতা’? ট্র্যাজেডি হলো, বন্যার্তদের উপহার দেওয়ার আগেই আপনারা আমাকে ভেঙে একাকার করে দিলেন। আমি ভেঙে পড়েছি। আপনাদের মন্ত্রী মহোদয়, মেয়র মহোদয় অল্পের জন্য বেঁচে গেছেন। তবে আপনাদের ‘মঞ্চপ্রীতির’ জোয়ার সামলাতে না পেরে আমার কোমরটি মড়মড় করে ভেঙে গেল।

আপনারা বলেন, আপনারা নাকি সবসময় শোষিত ও দুর্গত মানুষের পাশে দাঁড়াতে চান। কিন্তু দর্শনের ফ্যালাসিটা এখানেই— পাশে দাঁড়ানোর জন্য সবার একসঙ্গে আমার মাথার ওপর চড়ার দরকারটা কী? পাশে দাঁড়ানো আর ওপরে চড়া— এ দুটির ব্যাকরণ কি এক?

মঞ্চে থাকা মানেই লাইমলাইটে থাকা। ক্যামেরার ফ্ল্যাশে নিজের মুখখানি একটু গলিয়ে দিতে না পারলে যেন জীবনই বৃথা

শুধু কি চন্দনাইশ? ২০২৩ সালের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যের সময় আপনাদের এই অতি-উৎসাহী চাপে মঞ্চটি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল। ২০১৮ সালেও সোহরাওয়ার্দী উদ্যানে কিংবা মাদারীপুরে একই দৃশ্য দেখা গেছে। আপনারা তো ইতিহাস ভালোবাসেন, তাই ইতিহাসকে বারবার ভেঙেচুরে আমাদের পিঠের ওপর ফিরিয়ে আনেন। আপনাদের কাছে মঞ্চে থাকা মানেই লাইমলাইটে থাকা। ক্যামেরার ফ্ল্যাশে নিজের মুখখানি একটু গলিয়ে দিতে না পারলে যেন জীবনই বৃথা।

এই রোগের সংক্রমণ এখন কেবল রাজনীতিতেই সীমাবদ্ধ নেই। আজকাল দেশের যেকোনো অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান বা সাংস্কৃতিক মঞ্চেও আপনাদের উপচে পড়া ভিড় দেখা যায়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, যিনি পুরস্কার পেলেন আর যিনি বক্তব্য দিচ্ছেন, তাদের খুঁজে পেতে দূরবীক্ষণ যন্ত্র লাগে! পুরস্কারদাতার পেছনে দাঁড়িয়ে যারা বত্রিশটি দাঁত বের করে পোজ দেন, তাদের ভিড়ে আসল গুণী মানুষটিই হারিয়ে যান। মঞ্চ যেন তখন একটা চলন্ত লোকাল বাস!

নেতাকর্মী ও সেলিব্রেটি ভাইবোনেরা, দয়া করে আমার এই ভাঙা পিঠের আকুতি শুনুন। ক্ষমতার লোভ, পদোন্নতির আশা আর নেতার নজরে পড়ার তীব্র আকাঙ্ক্ষাকে একটু মাটিতে নামিয়ে রাখুন। একটু মনে রাখবেন— আমি কাঠ ও বাঁশ দিয়ে তৈরি। ওহে মহিমান্বিত আরোহীগণ, আমরা কিন্তু তক্তা, তখত নই!


ইতি

ভারবাহী একটি হালকা মঞ্চ

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৯ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ৪
    ইংল্যান্ড
    ৬
    ২০ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    কপাল পুড়ছে প্রশাসনের ৩৬ কর্মকর্তার

    কপাল পুড়ছে প্রশাসনের ৩৬ কর্মকর্তার

    ১৯ জুলাই ২০২৬, ০৬:০০

    ঢাবিতে শিবিরের কর্মসূচিতে ব্যারিস্টার আরমানের মোবাইল চুরি

    ঢাবিতে শিবিরের কর্মসূচিতে ব্যারিস্টার আরমানের মোবাইল চুরি

    ১৯ জুলাই ২০২৬, ০০:০৪

    অষ্টম দিনের মতো ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

    অষ্টম দিনের মতো ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

    ১৯ জুলাই ২০২৬, ০৬:০৪

    দুই বিভাগে অতিভারী বর্ষণের পূর্বাভাস, উত্তরাঞ্চলে হতে পারে বজ্রবৃষ্টি

    দুই বিভাগে অতিভারী বর্ষণের পূর্বাভাস, উত্তরাঞ্চলে হতে পারে বজ্রবৃষ্টি

    ১৯ জুলাই ২০২৬, ০৭:৫১

    বাঘায় জমি নিয়ে সংঘর্ষ, আহত ১১

    বাঘায় জমি নিয়ে সংঘর্ষ, আহত ১১

    ১৯ জুলাই ২০২৬, ০৫:৪৩

    নাগরিক সচেতনতাও জরুরি

    নাগরিক সচেতনতাও জরুরি

    ১৯ জুলাই ২০২৬, ০৫:৪৮

    আজকের নামাজের সময়সূচি (১৯ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (১৯ জুলাই)

    ১৯ জুলাই ২০২৬, ০৭:১৮

    ভাগ্য নির্ধারিত হবে মাঝমাঠে

    ভাগ্য নির্ধারিত হবে মাঝমাঠে

    ১৯ জুলাই ২০২৬, ০৫:২৭

    মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে গোলের চূড়ায় এমবাপ্পে

    মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে গোলের চূড়ায় এমবাপ্পে

    ১৯ জুলাই ২০২৬, ০৫:২২

    রবিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট

    রবিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট

    ১৯ জুলাই ২০২৬, ০৮:১৮

    ক্লাসিক ফাইনালের অপেক্ষায় পৃথিবী

    ক্লাসিক ফাইনালের অপেক্ষায় পৃথিবী

    ১৯ জুলাই ২০২৬, ০৫:২৬

    ঢাবি এলাকায় তিন শিক্ষার্থীকে মারধর-ছিনতাইয়ের অভিযোগ

    ঢাবি এলাকায় তিন শিক্ষার্থীকে মারধর-ছিনতাইয়ের অভিযোগ

    ১৯ জুলাই ২০২৬, ০১:১১

    জনকল্যাণেই আনন্দ রহিমের

    জনকল্যাণেই আনন্দ রহিমের

    ১৯ জুলাই ২০২৬, ০২:২৩

    দুই বছরেও শুকায়নি শহীদ হৃদয়ের পরিবারের চোখের জল

    দুই বছরেও শুকায়নি শহীদ হৃদয়ের পরিবারের চোখের জল

    ১৯ জুলাই ২০২৬, ০৮:৫৬

    ইরানের হামলায় জর্ডানে দুই মার্কিন সেনা নিহত, একজন নিখোঁজ

    ইরানের হামলায় জর্ডানে দুই মার্কিন সেনা নিহত, একজন নিখোঁজ

    ১৯ জুলাই ২০২৬, ০১:১৯

    advertiseadvertise