Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারের নেশা দুই চালকের
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কলাম

দুটি বিধানের জন্যই স্মরণীয় থাকবেন তিনি

কামরান রেজা চৌধুরী
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৩:৪২
দুটি বিধানের জন্যই স্মরণীয় থাকবেন তিনি

গ্রাফিকস: আগামীর সময়

গত ১২ জুলাই আমাদের ছেড়ে চলে গেছেন সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও অষ্টম জাতীয় সংসদের স্পিকার মুহম্মদ জমির উদ্দিন সরকার (৯৫)। দেশের সংসদীয় রাজনীতিতে তার নাম বিভিন্নভাবে জড়িয়ে রয়েছে।

২০০১ সালের অক্টোবর ২৮ তারিখে স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ার কিছুদিন পর সর্বকনিষ্ঠ সংসদ প্রতিবেদক হিসেবে স্পিকারের  কার্যালয়ে নিয়মিত চলাচল করতাম। ২০০৯ সালের ২৫ জানুয়ারি তার উত্তরসূরি আবদুল হামিদের কাছে দায়িত্ব হস্তান্তর পর্যন্ত তার কার্যালয়ে উনাকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। এমনকি ২০০৭ সালের ১১ জানুয়ারি সামরিক বাহিনীসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরেও আমি প্রায় প্রতিদিন তার কার্যালয়ে গিয়ে একান্তে কথা বলে আসতাম।

তিনি ব্রিটেন থেকে বার অ্যাট ল পাস করে আইনপেশা ও রাজনীতিতে আসেন। রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের জাগদলে যোগ দিয়ে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালে বাংলাদেশের সংবিধানে প্রথম যে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়, আইনমন্ত্রী হিসেবে সেই বিলটি তিনিই সংসদে উত্থাপন করেন। তবে তিনি বেশি আলোচনায় আসেন স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার পর। 

বহুদলীয় সংসদীয় গণতন্ত্রকে বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো ব্যবস্থা মনে করতেন জমির উদ্দিন সরকার। তখন বিএনপির অনেকেই বাংলাদেশের জন্য রাষ্ট্রপতি শাসিত সরকার ভালো মডেল বলে মনে করতেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন আটদলীয় জোটের কারণেই ১৯৯১ সালে রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় সরকারব্যবস্থা চালু করতে রাজি হয় বিএনপি— এমন কথা আমরা শুনেছি। তবে এখন হয়তো সে অবস্থা নেই।

স্পিকার হিসেবে দায়িত্ব পালনকালে জমির উদ্দিন সরকার সংসদীয় গণতান্ত্রিক অগ্রযাত্রায় বেশ কিছু উল্লেখযোগ্য অবদান রেখেছেন

স্পিকার হিসেবে দায়িত্ব পালনকালে জমির উদ্দিন সরকার সংসদীয় গণতান্ত্রিক অগ্রযাত্রায় বেশ কিছু উল্লেখযোগ্য অবদান রেখেছেন। যেমন সংসদীয় স্থায়ী কমিটি গঠনে মন্ত্রীদের বাদ দিয়ে সাধারণ এমপিদের সভাপতি করার বিধান চালু হলে ক্ষমতাসীন দলগুলো কমিটির ব্যাপারে অনাগ্রহ দেখাত। কারণ স্থায়ী কমিটিগুলো মন্ত্রণালয়গুলোর কাজ পর্যালোচনা করে নির্বাহী বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করত। সরকার প্রশ্নের মুখে পড়ত। ২০০১ সালের ২৮ অক্টোবর বিএনপি-জামায়াতের নেতৃত্বে গঠিত সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। কিন্তু ২০০৪ সালের মে মাসে সংসদীয় স্থায়ী কমিটিগুলো গঠন করা হয়। অর্থাৎ পাঁচ বছর মেয়াদের আড়াই বছরই সংসদীয় স্থায়ী কমিটি ছাড়াই শুধু হ্যাঁ-না কণ্ঠভোটে বিল পাস হয়েছে। বিরোধীদলীয় সদস্যদের নিয়ে গঠিত সংসদীয় স্থায়ী কমিটি থাকলে হয়তো সে মেয়াদে বিএনপি সরকারের আমলে বিভিন্ন বিতর্কিত কাজ বন্ধ হতো অথবা হলেও কম মাত্রায় হতো।

দ্রুত সংসদীয় স্থায়ী কমিটি গঠনে ক্ষমতাসীন দলকে বাধ্য করতে ২০০৬ সালের সেপ্টেম্বরে কার্যপ্রণালি বিধি সংশোধন করে জমির উদ্দিন সরকারের নেতৃত্বে গঠিত হয় কার্যপ্রণালি বিধিসম্পর্কিত কমিটি। সংসদীয় ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত। সংশোধিত বিধি অনুসারে কোনো নতুন সংসদ গঠনের পর তৃতীয় অধিবেশনের মধ্যে সংসদীয় স্থায়ী কমিটিগুলো অবশ্যই গঠন করতে হবে এবং ২০০৯ সালের পর থেকে সেটি বিধি অনুসারে গঠিত হয়ে আসছে।

২০০৬ সাল পর্যন্ত জনগুরুত্ব সম্পন্ন অনেক বিষয়ে শুধু ২ মিনিটের আলোচনাই হতো। মন্ত্রণালয় ও বিভাগগুলো কোনো ব্যবস্থা নিল কি না, তা জানা যেত না। কারণ কার্যপ্রণালি বিধির ৭১ বিধি অনুসারে কোেো সংসদ সদস্যের জনগুরুত্ব সম্পন্ন কোনো নোটিস স্পিকার বিস্তারিত আলোচনার জন্য গ্রহণ না করলে সেই সদস্য ২ মিনিটে সে বিষয়টি নিয়ে বক্তব্য রাখতেন। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কোনো বাধ্যবাধকতা ছিল না মন্ত্রণালয়গুলোর।

জমির উদ্দিন সরকারের নেতৃত্বেই কার্যপ্রণালি বিধিসম্পর্কিত কমিটি এই অবস্থার পরিবর্তন ঘটানো হয়। জরুরি জনগুরুত্বসম্পন্ন ৭১ বিধি সংশোধন করে সেখানে একটি নতুন উপবিধি সংযুক্ত করা হয়। নতুন এই উপবিধি অনুসারে কোনো সংসদ সদস্য জরুরি জনগুরুত্বসম্পন্ন কোনো বিষয়ে নোটিস দিলে এবং তা গৃহীত না হলে তিনি সে বিষয়ের ওপর ২ মিনিট বক্তব্য দেবেন। এবং সেই নোটিসে উল্লিখিত বিষয়টির প্রতিকারের ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় অথবা বিভাগ কী ব্যবস্থা নিয়েছে, সে ব্যপারে সংশ্লিষ্ট মন্ত্রীরা পরবর্তী অধিবেশনের তিন কার্যদিবসের মধ্যে একটি লিখিত প্রতিবেদন সংসদে দাখিল করবেন। ২০০৯ সালের পর থেকে এ নিয়ম চালু আছে।

শুধু এই দুটি বিধানের জন্যই জমির উদ্দিন সরকারকে স্মরণে রাখা উচিত। স্পিকার হিসেবে জমির উদ্দিন সরকার আরেকটি সিদ্ধান্ত দিয়েছেন। ২০০৫ সালের নভেম্বরে রাজশাহীর বাগমারা আসন থেকে নির্বাচিত সদস্য আবু হেনাকে বহিষ্কার করে বিএনপি। তখন প্রশ্ন ওঠে, তার সংসদ সদস্যপদ থাকবে কি না।

ব্যক্তিগতভাবে এ ব্যাপারে জানতে চাইলে উনি আমাকে বলেছেন, ‘ম্যাডামের (প্রধানমন্ত্রী খালেদা জিয়া) সঙ্গে আমার কথা হয়। উনি আমাকে বলেন, আবু হেনার সংসদ সদস্যপদ তো থাকবে না! আপনি কী বলেন? আমি ম্যাডামকে বলি, আবু হেনা তো সংসদ সদস্যপদ হারানোর কোনো কাজ করেননি। উনি দলের বিরুদ্ধে ভোট দেননি; আবার দল থেকে পদত্যাগও করেননি। জবাবে উনি আমাকে বললেন, মান্নান ভূঁইয়া সাহেব যে বললেন, পদ থাকবে না! আমি ম্যাডামকে বলি, মান্নান ভূঁইয়া সাহেব সঠিক কথা বলেননি। আবু হেনার সদস্যপদ আমরা খারিজ করতে পারব না, সংবিধান অনুযায়ী। এরপর তিনি আমাকে বলেন, আপনি সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নিন।’

জমির উদ্দিন সরকার তার সদস্যপদ খারিজ করার কোনো চেষ্টা করেননি। আবু হেনা ২০০৫ সালের নভেম্বর থেকে ২০০৬ সালের ২৮ অক্টোবর পর্যন্ত স্বতন্ত্র সদস্য হিসেবে সংসদে ছিলেন। তবে এর বিপরীত কাজ করেছে আওয়ামী লীগ সরকার। টাঙ্গাইল জেলার কালীহাতি আসনের সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে আওয়ামী লীগ বহিষ্কার করে। তার সংসদ সদস্যপদ খারিজ করে দেওয়া হয়।

জমির উদ্দিন সরকার সংসদের বাইরে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের বলেছেন, অনুচ্ছেদ ৭০-এর কারণে দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না। কিন্তু সরকারের সমালোচনা করতে পারবেন যেকোনো সদস্য; এতে কোনো বাধা নেই।

লেখক: সাংবাদিক

স্পিকার মুহম্মদ জমির উদ্দিন সরকারসংসদীয় রাজনীতিঅস্থায়ী রাষ্ট্রপতিআগামীর সময়কলাম
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    advertisement
    advertisement
    সোয়া লাখ কোটির গ্যাস সন্ধানে ৭২৯ কোটি

    সোয়া লাখ কোটির গ্যাস সন্ধানে ৭২৯ কোটি

    ২১ জুলাই ২০২৬, ০৫:৩১

    দেশে লাল গালিচা সংবর্ধনা পেল আর্জেন্টিনা দল

    দেশে লাল গালিচা সংবর্ধনা পেল আর্জেন্টিনা দল

    ২১ জুলাই ২০২৬, ০৯:৫৩

    মানুষের উপকারের নেশা দুই চালকের

    মানুষের উপকারের নেশা দুই চালকের

    ২১ জুলাই ২০২৬, ০২:৫০

    এই ক্ষত শুকাতে বেশ কিছুদিন সময় লাগবে

    এই ক্ষত শুকাতে বেশ কিছুদিন সময় লাগবে

    ২১ জুলাই ২০২৬, ১০:৪৪

    ওয়্যারড্রোবের নিচে স্কুলছাত্রীর লাশ, সন্দেহভাজন নারীকে পিটিয়ে হত্যা

    ওয়্যারড্রোবের নিচে স্কুলছাত্রীর লাশ, সন্দেহভাজন নারীকে পিটিয়ে হত্যা

    ২১ জুলাই ২০২৬, ০০:২৩

    ফাইনাল শেষে মারামারি নিয়ে ফিফার তদন্ত শুরু

    ফাইনাল শেষে মারামারি নিয়ে ফিফার তদন্ত শুরু

    ২১ জুলাই ২০২৬, ১১:২৬

    যাত্রাবাড়ীতে মারধরে যুবকের মৃত্যু

    যাত্রাবাড়ীতে মারধরে যুবকের মৃত্যু

    ২১ জুলাই ২০২৬, ০০:৩১

    মঙ্গলবার রাজধানীর কয়েকটি এলাকায় থাকবে না গ্যাস

    মঙ্গলবার রাজধানীর কয়েকটি এলাকায় থাকবে না গ্যাস

    ২১ জুলাই ২০২৬, ০০:৪৮

    ইতিহাসের সর্বোচ্চ ২৩ লাখ টন খাদ্যশস্য মজুদ

    ইতিহাসের সর্বোচ্চ ২৩ লাখ টন খাদ্যশস্য মজুদ

    ২১ জুলাই ২০২৬, ০৫:৩০

    রাতেই আবার জন্তর মন্তরে ককরোচ

    রাতেই আবার জন্তর মন্তরে ককরোচ

    ২১ জুলাই ২০২৬, ০১:৪১

    শ্যালককে বাঁচাতে গিয়ে নিহত দুলাভাই

    শ্যালককে বাঁচাতে গিয়ে নিহত দুলাভাই

    ২১ জুলাই ২০২৬, ০৫:৪২

    হরমুজে জাহাজ ও মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের

    হরমুজে জাহাজ ও মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের

    ২১ জুলাই ২০২৬, ১০:১৮

    উত্তরাঞ্চলে দামের চাপে বদলাচ্ছে খাদ্যাভ্যাস

    উত্তরাঞ্চলে দামের চাপে বদলাচ্ছে খাদ্যাভ্যাস

    ২১ জুলাই ২০২৬, ০৫:৩০

    বনদস্যুদের নির্যাতনে নদীতে ঝাঁপ, চার দিন পর ফিরল মেহেদী

    বনদস্যুদের নির্যাতনে নদীতে ঝাঁপ, চার দিন পর ফিরল মেহেদী

    ২১ জুলাই ২০২৬, ০৪:৫৮

    সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

    সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

    ২১ জুলাই ২০২৬, ১১:৩৩

    advertiseadvertise