Agamir Somoy E-Paper
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে তাসলিমা
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কলাম

বিগ-বির সুবাদে বাংলাদেশও হতে পারে বিজনেস হাব

গোবিন্দ শীল
agamir somoy
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০২:৪৬
শেয়ার করুন:
বিগ-বির সুবাদে বাংলাদেশও হতে পারে বিজনেস হাব

গ্রাফিকস: আগামীর সময়

বাংলাদেশ যেসব দেশকে ঘনিষ্ঠ মনে করেছিল, তাদের অনেকেই নিজেদের স্বার্থসিদ্ধির জন্য কানেক্টিভিটি বা করিডর প্রকল্পকে যথেষ্ট গুরুত্ব দিয়েছিল। সক্ষমতা থাকা সত্ত্বেও বাংলাদেশের জন্য অবকাঠামোগত প্রকল্প তারা তেমন গ্রহণ করেনি। বাংলাদেশকে তারা দেখেছে স্রেফ বাজার হিসেবে। এখন এদেশের নানা খাতে রয়ে যাওয়া ঘাটতি বেশ অনেকটাই পূরণ হবে জাপান-বাংলাদেশের বিগ-বি উদ্যোগের মাধ্যমে— এরকমটা মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা। [বিগ-বি হলো জাপান সরকারের প্রস্তাবিত Bay of Bengal Industrial Growth Belt-এর সংক্ষিপ্ত রূপ]। এ প্রসঙ্গে আমরা একটু পরে আসছি। তার আগে কিছু পরাশক্তি কীভাবে অপ্রকাশ্যে-প্রকাশ্যে নিজেদের পতনশীল প্রভাব ঠেস দিয়ে টিকিয়ে রাখা যায়, তার চেষ্টাচরিত্র নিয়ে সামান্য আলাপ করাই যায়।

১৯৮৯ সালে বার্লিন দেয়াল, যা পূর্ব ও পশ্চিম জার্মানিকে পৃথক করে রেখেছিল, সেটির পতন ঘটলে পূর্ব ইউরোপে সমাজতন্ত্রের প্রভাব কমতে শুরু করে। পরে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে দ্বি-পরাশক্তির বিশ্ব কার্যত মার্কিন যুক্তরাষ্ট্রমুখী হয়ে ওঠে। এটির প্রভাব ২০১০ সাল পর্যন্ত শক্ত-পোক্তভাবে অক্ষুণ্ন ছিল বলে ধরে নেওয়া হয়। এ সময়টিতে যুক্তরাষ্ট্র আফগানিস্তান ও ইরাকে নানাভাবে হামলা করে নিজেদের শক্তি প্রদর্শন ও রাশিয়াকে চাপে রাখার কৌশল গ্রহণ করে।

এরপর পৃথিবীর ছোট ও মাঝারি দেশগুলো অন্তত তিনটি পরাশক্তি থেকে নিজেদের অর্থনৈতিক, ভূরাজনৈতিক ও সামরিক সংহতি এবং নিরাপত্তা বজায় রাখতে নানা জোট গঠন করা শুরু করে। পাশাপাশি তার প্রভাব যাতে না কমে যায় এবং মূলত চীনকে নানাভাবে মোকাবিলা করা যায়, সেজন্য যুক্তরাষ্ট্র তৈরি করে কোয়াড (The Quadrilateral Security Dialogue)। এটি মূলত যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার সমন্বয়ে গঠিত একটি জোট, যা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মুক্ত ও উন্মুক্ত বাণিজ্য এবং কৌশলগত ভারসাম্য বজায় রাখতে গঠন করা হয়। এটির মূল উদ্দেশ্য মূলত দ্রুত প্রভাবশালী হয়ে ওঠা চীনকে কৌশলগত চাপে রাখা।

জাপান ও বাংলাদেশের বিগ-বি উদ্যোগ

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের সময়ে জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাচির সঙ্গে বৈঠকে নানাবিধ অর্থনৈতিক সহযোগিতার সঙ্গে সঙ্গে একটি ভূরাজনৈতিক ও কৌশলগত প্রকল্প হতে পারে— তেমন একটি উদ্যোগ গুরুত্ব পেয়েছে।

‘বিগ-বি’র মাধ্যমে দুই দেশের প্রধানমন্ত্রী মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে কেন্দ্র করে মাতারবাড়ী-মহেশখালী অঞ্চলকে বিদ্যুৎ, জ্বালানি, গভীর সমুদ্রবন্দর, শিল্প ও আইসিটি অবকাঠামোর উন্নয়নের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করতে একযোগে কাজ করার বিষয়ে একমত হয়েছেন বলে যৌথ ঘোষণায় বলা হয়েছে।

বিবিসি বাংলার খবরে বলা হয়েছে: এর ফলে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার কিংবা সম্পর্ককে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই ‘বিগ-বি’ সামনে আরও গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে এ প্রকল্পে জাপানের দিক থেকে ভারতকে যুক্ত করার আকাঙ্ক্ষার প্রসঙ্গটিও আলোচনায় আসছে।

আগামীর সময়-এর খবরে উঠে এসেছে, জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের ২০১৪ সালের সেপ্টেম্বরে ঢাকা সফরের সময় ‘বিগ-বি’ উদ্যোগ ঘোষণা করা হয়। এটি জাপানের উন্নয়ন সংস্থা জাইকার নেতৃত্বে পরিচালিত একটি পরিকল্পনা, যার প্রধান তিনটি স্তম্ভ হলো— শিল্প ও বাণিজ্য, জ্বালানি এবং কানেক্টিভিটি বা যোগাযোগ।

বিদ্যুৎ উৎপাদন, দুই লাখ লোকের কর্মসংস্থান, সামুদ্রিক যোগাযোগে হংকং ও সিঙ্গাপুরের সঙ্গে সমানতালে বঙ্গোপসাগরের এগিয়ে যাওয়া আর আটকিয়ে রাখা যাবে না।

এই প্রকল্পের উদ্দেশ্য চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত একটি শিল্প করিডর শুধু গড়ে তোলা নয়; এর মাধ্যমে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার শেষ প্রান্ত হিসেবে বিবেচনা না করে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সেতু হিসেবে প্রতিষ্ঠা করা এবং প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরকে এক অর্থনৈতিক বলয়ের আওতায় আনা।

বিগ-বির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হলো বাংলাদেশের প্রথম গভীর সমুদ্রবন্দর মাতারবাড়ী। এই উদ্যোগের আওতায় গেল বছর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জাপানি কোম্পানি পেন্টা-ওসান ও টিওএর সঙ্গে প্রায় ৫০ কোটি ডলারের একটি টার্মিনাল নির্মাণ চুক্তি স্বাক্ষর করে। ২০২৬ সালের মে মাসে এর ড্রেজিং বা খননকাজ শুরু হয় এবং প্রথম ধাপের অপারেশন ২০২৯ সালের মধ্যে চালু হতে পারে বলে মনে করা হচ্ছে। এতে ১৬ মিটার গভীরতার এই বন্দরে আট হাজারের বেশি কনটেইনারবাহী মাদার ভেসেল ভিড়তে পারবে।

অর্থনীতিবিদ গোলাম মোয়াজ্জেম হোসেন মনে করছেন, ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি ভূরাজনীতি, অর্থাৎ বঙ্গোপসাগর ও প্রশান্ত মহাসাগরকেন্দ্রিক পরিকল্পনার অংশ হলো এই ‘বিগ-বি’। জাপান বঙ্গোপসাগরের এ অঞ্চলকে বড় দেশগুলোর প্রভাবমুক্ত রাখতে চাইছে। জাহাঙ্গীর আলম, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম ইউনিভার্সিটির সাবেক উপাচার্য, বলছেন, ভারতকে এতে সম্পৃক্ত করার জাপানি আগ্রহের মূলে আছে দেশটির বিশাল বাজার (বিবিসি বাংলা)। আগামীর সময়-এর খবরে বলা হয়েছে, এই উদ্যোগের অংশ হিসেবে ২০২৩ সাল থেকে ১ হাজার ২০০ মেগাওয়াটের মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র চালু রয়েছে। এ ছাড়া আড়াইহাজারে জাপানি অর্থনৈতিক অঞ্চল, ঢাকা মেট্রো এবং নতুন বিমানবন্দর টার্মিনাল নির্মাণের মতো বিষয়ও এর সঙ্গে সম্পৃক্ত।

বিগ-বি করিডর এবং এর অংশ হিসেবে মাতারবাড়ী বন্দর পূর্ণাঙ্গ চালু হলে কনটেইনারপ্রতি শিপিং খরচ প্রায় তিন হাজার ডলার থেকে কমে ১ হাজার ৩০০ ডলারে এবং সময় ৪০ দিনের বেশি থেকে কমে প্রায় ১৭ দিনে নেমে আসবে বলে মনে করা হচ্ছে। এ ছাড়া শুধু এই বন্দর বাংলাদেশের জিডিপিতে ২ থেকে ৩ শতাংশ অবদান রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফলে আমরা বুঝতে পারছি, বিগ-বি প্রকল্প শুধু অর্থনৈতিক বিষয় নয়। জাপান সব সময় তার নিরাপত্তা ও অর্থনৈতিক বিকাশের জন্য ছোট ও মাঝারি দেশে বিনিয়োগ করে চলেছে। বিগ-বি তার থেকেও একটি বড় ধারণার ওপর প্রতিষ্ঠিত। BRICS সৃষ্টি, ইরান ও রাশিয়া থেকে মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে জ্বালানি তেল সংগ্রহ, চীন ও রাশিয়ার সঙ্গে সমঝোতামূলক সম্পর্ক গড়ে তোলার কারণে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেকটাই টালমাটাল হয়েছে। ঠিক এমন সময়ে বাংলাদেশে জাপানের বিগ-বি শুধু যে বাংলাদেশের উদ্দেশ্য পূরণ করবে, এমনটি মনে করার কোনো কারণ নেই। মাতারবাড়ী বন্দর ভারতের উত্তর-পূর্বাঞ্চলে যে অর্থনৈতিক গতিশীলতা আনবে (যদি ভারত এতে রাজি হয়), তা বলা বাহুল্য।

বাংলাদেশকে আর দমিয়ে রাখা যাবে না

আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশে দুর্নীতির সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি বড় প্রকল্প সম্পন্ন হয়েছে। কিন্তু বঙ্গোপসাগরের কূলে বসে এদেশটি ভূরাজনৈতিক কোনো সুবিধা নিতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সম্পর্ক সব সময়ের চেয়ে নিচে অবস্থান করছিল। ঢাকার বিমানবন্দরে আঞ্চলিক হাব হওয়ার চমৎকার সুযোগ থাকার পরও বাংলাদেশ সেদিকে অনেক দেরিতে নজর দিয়েছে। ভারত ও মিয়ানমারের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক শুধু ভারতমুখী থেকে গিয়েছিল। থাইল্যান্ডের সুবর্ণভূমি বিমানবন্দর যেমন একটি বিশ্বের অন্যতম বিমান হাব হতে পেরেছে, বাংলাদেশেরও সে সুযোগ রয়েছে। মধ্যপ্রাচ্য সংকট ও বাংলাদেশের কৌশলগত অবস্থানের কারণে হযরত শাহজালাল বিমানবন্দরও পশ্চিম ও উত্তর-পশ্চিম এশিয়ার সঙ্গে দক্ষিণ-পূর্ব ও পূর্ব এশিয়ার মধ্যে যোগাযোগের একটি সাশ্রয়ী হাব হতে পারে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে বিদ্যুৎ উৎপাদন, দুই লাখ লোকের কর্মসংস্থান, সামুদ্রিক যোগাযোগে হংকং ও সিঙ্গাপুরের সঙ্গে সমানতালে বঙ্গোপসাগরের এগিয়ে যাওয়া আর আটকিয়ে রাখা যাবে না।

 

লেখক: সাংবাদিক ও আর্থরাজনৈতিক বিশ্লেষক

 

বিজনেসহাবকরিডরঘাটতিপরাশক্তিপতনশীলবিগ-বিকলাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    বাগাতিপাড়ায় তিন কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

    বাগাতিপাড়ায় তিন কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

    রেসিডেনসিয়াল মডেল কলেজের পাসের হার ৯৯.৮৯ শতাংশ

    রেসিডেনসিয়াল মডেল কলেজের পাসের হার ৯৯.৮৯ শতাংশ

    বগুড়ার ৫ কলেজের সবাই ফেল, কারণ জানতে ইউএনওদের নির্দেশ

    বগুড়ার ৫ কলেজের সবাই ফেল, কারণ জানতে ইউএনওদের নির্দেশ

    আড়ালের মিনার মাহমুদ

    আড়ালের মিনার মাহমুদ

    তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা, গ্রেপ্তার দেখানো হলো দীপকে

    তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা, গ্রেপ্তার দেখানো হলো দীপকে

    এইচএসসির খাতা দেখা হয়েছে নির্মোহভাবে, ভাষ্য সরকারের

    এইচএসসির খাতা দেখা হয়েছে নির্মোহভাবে, ভাষ্য সরকারের